এই বছরের শুরুতেই Vivo তাদের মিড-রেঞ্জে Vivo V50 এবং Vivo V50e ফোনগুলি লঞ্চ করা হয়েছিল। কোম্পানির পক্ষ থেকে এই সিরিজের অধীনে Vivo V50 Pro ফোনটি লঞ্চ করা হতে পারে আশা করা হচ্ছে। অন্যদিকে সম্প্রতি প্রকাশ্যে আসা এক্সপার্টপিকের তথ্য অনুযায়ী V50 Pro ফোনের সাক্সেসার হিসাবে Vivo V60 ফোনটি পেশ করা হতে পারে। মালয়েশিয়ার SIRIM এবং TUV সার্টিফিকেশন সাইটে ফোনটি দেখা গেছে। তাই খুব তাড়াতাড়ি ফোনটি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।
Vivo V60 ফোনের SIRIM এবং TUV লিস্টিং
- গত মাসে ইউরোপীয় EEC সার্টিফিকেশন সাইটে নতুন Vivo ফোন V2511 মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছিল। এবার একই মডেল নাম্বার সহ ফোন SIRIM এবং TUV সার্টিফিকেশন সাইটে দেখা গেছে।
- SIRIM সার্টিফিকেশন সাইটে লিস্টেড V2511 মডেল নাম্বার সহ ফোনটির মার্কেটিং নাম Vivo V60 হবে বলে জানা গেছে।
- TUV লিস্টিঙের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ফোনটিতে 90W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হতে পারে।
- জানিয়ে রাখি এখনও পর্যন্ত আপকামিং ফোনের সম্পর্কে এইসব তথ্য জানা গেছে।
Vivo V60 এর সম্ভাব্য স্পেসিফিকেশন
কিছু রিপোর্ট থেকে জানা গেছে আপকামিং Vivo V60 ফোনের ডিজাইন এবং স্পেসিফিকেশন গত মে মাসে চীনে লঞ্চ করা Vivo S30 ফোনটির মতো হতে পারে। এই তথ্য সঠিক হলে Vivo V60 ফোনটির স্পেসিফিকেশন কেমন হবে, সেই বিষয়ে নিচে জানানো হল:
- ডিসপ্লে: ফোনটিতে 6.67 ইঞ্চির 1.5K OLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট থাকতে পারে।
- প্রসেসর: ফোনটিতে Snapdragon 7 Gen 4 প্রসেসর থাকতে পারে বলে আশা করা হচ্ছে।
- স্টোরেজ: ফোনটিতে 16GB পর্যন্ত LPDDR4x RAM এবং 512GB UFS 2.2 স্টোরেজ সাপোর্ট করতে পারে।
- ব্যাটারি: ফোনটিতে 6,000mAh ব্যাটারি সহ 90W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হতে পারে।
- ক্যামেরা: আপকামিং ফোনটিতে 50MP সেলফি ক্যামেরা (অটোফোকাস) দেওয়া হতে পারে। তবে রেয়ার প্যানেলে 50MP + 50MP ডুয়েল ক্যামেরা সেটআপ (OIS এবং আল্ট্রা ওয়াইড লেন্স) থাকতে পারে।
Vivo V60 এর সম্ভাব্য লঞ্চ টাইমলাইন
2025 সালের ফেব্রুয়ারি মাসে Vivo V50 সিরিজ লঞ্চ করা হয়েছিল। তাই কোম্পানি তাদের প্রোডাক্ট সাইকেলে প্রায় 6 মাস গ্যাপ রেখে আগস্ট, 2025 মাসে Vivo V60 সিরিজ লঞ্চ করতে পারে। বর্তমানে ব্র্যান্ডের পক্ষ থেকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের জন্য অপেক্ষা করা হচ্ছে।
