Vivo এর মিড রেঞ্জ আপকামিং Vivo V70 5G ফোনটি ক্রমাগত সার্টিফিকেশন সাইটে লিস্টেড হচ্ছে। এর আগে BIS, Geekbench এবং IMEI ডেটাবেসে ফোনটি দেখা গিয়েছিল। এবার FCC সার্টিফিকেশন সাইটে ফোনটি স্পট হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের গুরুত্বপূর্ণ ফিচার এবং কানেক্টিভিটি ফিচার সপম্পরকে জানা গেছে। তাই শীঘ্রই ফোনটি বাজারে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo V70 5G ফোনের লিস্টিং ডিটেইলস সম্পর্কে।
এফসিসি সার্টিফিকেশন সাইটে Vivo V70 5G ফোনটি V2538 এবং FCC ID 2AUCY-V2538 মডেল নাম্বার সহ দেখা গেছে। FCC ডেটাবেসের মাধ্যমে আপকামিং ফোনের নাম সম্পর্কে জানা যায়নি। তবে আগের IMEI লিস্টিঙের মাধ্যমে একই মডেল নাম্বার সহ আসন্ন ফোনটির নাম Vivo V70 হবে বলে কনফার্ম জানা গেছে। অন্যদিকে FCC ফাইলে উপস্থিত IMEI নাম্বার IMEI ডেটাবেসে চেক করার সময় ফোনটির Vivo V70 নাম দেখা গেছে। অর্থাৎ FCC সাইটে লিস্টেড ডিভাইসটি Vivo V70 ফোন হবে।
FCC লিস্টিঙের মাধ্যমে Vivo V70 ফোনের স্টোরেজ অপশন সম্পর্কে জানা গেছে। এতে 12GB RAM এবং 256GB স্টোরেজ অপশন রয়েছে। এর আগে Geekbench সাইটে ফোনটি 8GB RAM অপশনে দেখা গিয়েছিল। তাই আপকামিং Vivo V70 5G ফোনটি কমপক্ষে দুটি RAM ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে বলে মনে করা হচ্ছে।
Geekbench লিস্টিঙের মাধ্যমে প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী Vivo V70 ফোনটিতে Snapdragon 7 Gen 4 প্রসেসর দেওয়া হতে পারে। এটি মিড রেঞ্জ সেগমেন্টে শক্তিশালী ডিভাইস হবে বলে আশা করা হচ্ছে।
FCC লিস্টিং অনুযায়ী Vivo V70 5G ফোনটি Android 16 সহ টেস্ট করা হচ্ছে, এর ফার্মওয়্যার ভার্সন PD2529KF_EX_A_16.0.4.2.W30 হবে বলে জানা গেছে। এর আগে Geekbench ডেটাবেসে একই সফটওয়্যার সিস্টেম দেখা গিয়েছিল। তাই আপকামিং Vivo ফোনটি লেটেস্ট Android ভার্সন সহ লঞ্চ করা হতে পারে বলে আশা করা হচ্ছে।
কানেক্টিভিটির জন্য FCC ডকুমেন্টস অনুযায়ী আসন্ন Vivo V70 5G ফোনে GSM, WCDMA, LTE এবং 5G NR নেটওয়ার্ক সাপোর্ট দেওয়া হবে। লিস্টিং অনুযায়ী ফোনটি 5G NR ব্যান্ড n2, n5, n7, n25, n26, n38, n41, n77 ও n78 সহ লঞ্চ করা হবে বলে জানা গেছে। এর ফলে ফোনটি গ্লোবাল ও ভারতের নেটওয়ার্কের জন্য উপযুক্ত হয়ে উঠতে পারে। এছাড়া ফোনটিতে Wi-Fi 6 (802.11 ax) এর পাশাপাশি 2.4GHz ও 5GHz সাপোর্ট করবে। একইসঙ্গে এতে Bluetooth, NFC (13.56MHz) এবং স্যাটেলাইট পজিশনিংয়ের জন্য GNSS সাপোর্ট থাকবে বলে জানানো হয়েছে।
যারা দারুণ ক্যামেরা কোয়ালিটি, প্রিমিয়াম ডিসপ্লে এবং দীর্ঘমেয়াদী ব্যাটারি ব্যাকআপ সহ স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য Vivo V70 ফোনটি একটি ভালো অপশন হতে পারে। এই ফোনটি বিশেষ করে কনটেন্ট ক্রিয়েটর, রিলস শুট করতে ভালোবাসেন এবং ট্রাভেলের সময় ফটো ও ভিডিও ক্যাপচার করতে পছন্দ করেন, এমন ইউজারদের মধ্যে Vivo V70 ফোনটি জনপ্রিয় হয়ে উঠতে পারে।
Vivo V70 ফোনটি OnePlus Nord 5, Samsung Galaxy A56 5G এবং Realme GT 7 ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। তবে আরও তথ্য প্রকাশ্যে আসার পরই আমরা এই বিষয়ে সঠিক ধারনা দিতে পারব। যারা 2026 সালের ফেব্রুয়ারি মাসের দিকে নতুন ফোন কেনার কথা ভাবছেন, তাঁরা Vivo V70 5G ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন। এই বিষয়ে নতুন আপডেট আসা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।










