ভারতে লঞ্চ হতে চলেছে Vivo V70 সিরিজ। ভারতের বাজারে এই সিরিজের অধীনে Vivo V70 ও Vivo V70 Elite নামের দুটি স্মার্টফোন পেশ করা হবে। আজ অর্থাৎ 19 ফেব্রুয়ারি দেশের রাজধানী দিল্লিতে কোম্পানির পক্ষ থেকে একটি বড় ইভেন্টের আয়োজন করা হয়েছে। এই ইভেন্টের মঞ্চ থেকেই Vivo V70 ও Vivo V70 Elite ফোনদুটির দাম এবং সেল সম্পর্কে ঘোষণা করা হবে। ইউজাররা তাদের ফোনে এই ইভেন্ট লাইভ দেখতে পারবেন। নিচে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হল।
ভারতে আজ দুপুর 12টার সময় Vivo V70 সিরিজের লঞ্চ ইভেন্ট আয়োজিত হবে। কোম্পানি এই ইভেন্ট লাইভ টেলিকাস্ট করতে চলেছে। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের পাশাপাশি ব্র্যান্ডের সমস্ত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এবং ইউটিউব চ্যানেলে লাইভ স্ট্রিম করা হতে পারে। নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের ওয়েবসাইটেই Vivo V70 এবং Vivo V70 Elite ফোনদুটির লঞ্চ লাইভ দেখতে পারেন।
সম্প্রতি লিকের মাধ্যমে Vivo V70 সিরিজের দাম প্রকাশ্যে এসেছে। লিক অনুযায়ী Vivo V70 ফোনের বেস ভেরিয়েন্টে 8GB RAM + 256GB Storage দেওয়া হতে পারে এবং এটির দাম 45,999 টাকা রাখা হতে পারে। অপরদিকে ফোনটির 12GB RAM + 256GB Storage মডেল 49,999 টাকা দামে লঞ্চ করা হতে পারে। একইভাবে Vivo V70 Elite 8GB RAM + 256GB Storage সহ বেস ভেরিয়েন্টের দাম 51,999 টাকা রাখা হতে পারে। এই ফোনটির 12GB RAM ভেরিয়েন্টের 256GB স্টোরেজ মডেল 56,999 টাকা এবং 512GB স্টোরেজ মডেল 61,999 টাকা দামে পেশ করা হতে পারে।
Vivo V70 Elite ফোনটি এই সিরিজের শক্তিশালী স্মার্টফোন হিসাবে লঞ্চ করা হবে এবং এতে Qualcomm Snapdragon 8s Gen 3 অক্টাকোর প্রসেসর দেওয়া হবে। অপরদিকে Vivo V70 5G ফোনে Qualcomm Snapdragon 7 Gen 4 প্রসেসর যোগ করা হয়েছে। কোম্পানির এই দুটি ফোনেই LPDDR5X RAM এবং UFS 4.1 Storage টেকনোলজি রয়েছে।
এই দুটি ফোনেই 2750 × 1260 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.59-ইঞ্চির 1.5K Ultra Clear ডিসপ্লে দেওয়া হয়েছে। উভয় ফোনে flat AMOLED প্যানেল ব্যাবহার করা হয়েছে এবং দুটি ফোনের স্ক্রিনই 120Hz রিফ্রেশ রেট, 4320Hz PWM ডিমিং, 459PPI পিক্সেল ডেনসিটি, 1.07 বিলিয়ন কালার ও HDR10+ সহ 5000nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ডিসপ্লেতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।
ফটোগ্রাফির জন্য Vivo V70 সিরিজে কোম্পানির পক্ষ থেকে Zeiss ক্যামেরা ব্যাবহার করা হয়েছে। উভয় ফোনে 50MP সেলফি ক্যামেরা সেন্সর রয়েছে। এই দুটি ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে 50MP প্রাইমারি OIS সেন্সরের সঙ্গে 50MP নাইট টেলিফটো লেন্স এবং 8MP ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে।
Vivo V70 এবং Vivo V70 Elite 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 6500mAh Battery যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনে ফুল চার্জে 40 ঘন্টা পর্যন্ত ভিডিও স্ট্রিমিং করা যাবে। এই বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 90W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। এছাড়াও এই ফোনে বাইপাস চার্জিং ফিচার দেওয়া হয়েছে, যা হেভি প্রসেসিঙের সময় ব্যাটারির বদলে সরাসরি প্রসেসরে পাওয়ার দেয়।
