200MP ক্যামেরা এবং 7000mAh ব্যাটারি সহ লঞ্চ হতে পারে Vivo V70 FE! লঞ্চের আগেই লিক হল বড় ডিটেইলস

সম্প্রতি Vivo তাদের V70 সিরিজের অধীনে Vivo V70 এবং Vivo V70 Elite ফোনদুটি লঞ্চ করেছে। এবার এই সিরিজে Vivo V70 FE ফোনটি পেশ করা হতে পারে। সোশ্যাল মিডিয়া সাইট এক্সের মাধ্যমে টিপস্টার PassionateGeekz জানিয়েছেন আগামী 28 ফেব্রুয়ারি ফোনটি লঞ্চ করা হতে পারে। এখনও পর্যন্ত এটি শুধুমাত্র একটি লিক বলে মনে করা হচ্ছে। রিপোর্ট অনুযায়ী ভারতের বাজারে ফোনটি পেশ করা হতে পারে। এই ফোনের স্পেসিফিকেশন শেয়ার করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo V70 FE ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।

লিকের মাধ্যমে পাওয়া অনুযায়ী Vivo V70 FE ফোনে 6.83 ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। একইসঙ্গে প্রসেসিঙের জন্য এতে 4nm প্রসেসে তৈরি Dimensity 7360-Turbo প্রসেসর থাকতে পারে। RAM ও স্টোরেজ অপশন হিসাবে 8GB + 256GB, 12GB + 256GB এবং 8GB + 512GB ভেরিয়েন্ট সেল করা হতে পারে। এছাড়া ফোনটি OriginOS 6 সহ লঞ্চ করা হতে পারে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনটিতে প্রায় ছয় বছরের সিস্টেম আপডেট এবং পাঁচ বছরের স্মুথ পারফরমেন্স পাওয়া যাবে।

আপকামিং Vivo V70 FE ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব ক্যামেরা সেটআপ হতে পারে। ফটোগ্রাফির জন্য ফোনটিতে OIS সাপোর্টেড 200MP প্রাইমারি ক্যামেরা এবং 8MP আল্ট্রা-ওয়াইড সেন্সর দেওয়া হতে পারে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য 32MP ফ্রন্ট ক্যামেরা থাকবে বলে জানা গেছে। একইসঙ্গে ফোনটিতে 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করতে পারে এবং এতে AI Travel Portrait, AI Retouch, AI Best Face ও Film Photo এর মতো অ্যাডভান্স ক্যামেরা ফিচার যোগ করা হতে পারে।

পাওয়ার ব্যাকআপের জন্য Vivo V70 FE ফোনটিতে বড় 7,000mAh ক্ষমতাসম্পন্ন “BlueVolt” ব্যাটারি দেওয়া হতে পারে। চার্জ করার জন্য ফোনটিতে 90W FlashCharge ফাস্ট চার্জিং ফিচার থাকতে পারে। এছাড়া জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য ফোনটি IP68 ও IP69 রেটিং এবং ডুয়েল স্টেরিও স্পিকার এর মতো ফিচার সহ লঞ্চ করা হতে পারে।

যারা হাই-রেজোলিউশন ক্যামেরা, দীর্ঘমেয়াদী ব্যাটারি ব্যাকআপ এবং প্রিমিয়াম ডিজাইন সহ ফোন খুঁজছেন, তাদের জন্য আপকামিং Vivo V70 FE ফোনটি ভালো অপশন হতে পারে। একইসঙ্গে ইউজারদের ফোনের 200MP ক্যামেরা আকর্ষণীয় হয়ে উঠতে পারে। মিড-প্রিমিয়াম সেগমেন্টে এই স্মার্টফোনটি 120Hz AMOLED ডিসপ্লে, বড় ব্যাটারি এবং শক্তিশালী ক্যামেরা সেটআপ সহ Xiaomi, Realme এবং Samsung এর জনপ্রিয় মডেলগুলির সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারে।

যারা ফটোগ্রাফি এবং দীর্ঘমেয়াদী ব্যাটারি ব্যাকআপ সহ মিড-রেঞ্জ সেগমেন্টে স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাদের জন্য Vivo V70 FE ফোনটি ভালো বিকল্প হতে পারে। আপাতত আপকামিং ফোনটির দাম এবং ভারতে সেল সম্পর্কে অফিসিয়ালি ঘোষণার অপেক্ষা করা হচ্ছে। তাই পরবর্তী সময়ে এই বিষয়ে নতুন আপডেট আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here