200MP ক্যামেরা, 7000mAh ব্যাটারি এবং 32MP সেলফি ক্যামেরা সহ লঞ্চ হল Vivo V70 FE স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

ভারতের বাজারে Vivo V70 এবং Vivo V70 Elite ফোনের সফলতার পর কোম্পানির পক্ষ থেকে গ্লোবাল মার্কেটে এই সিরিজের অধীনে আরেকটি নতুন স্মার্টফোন পেশ করা হয়েছে। এই ফোনটি Vivo V70 FE নামে লঞ্চ করা হয়েছে। 200MP ক্যামেরা সহ এই ফোনটিতে 7000mAh ব্যাটারি এবং Dimensity 7360 Turbo প্রসেসর যোগ করা হয়েছে। এই নতুন ফোনটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

Vivo V70 FE 5G ফোনটি Android 16 বেসড OriginOS 6 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে MediaTek Dimensity 7360 Turbo চিপসেট দেওয়া হয়েছে। 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.0GHz থেকে 2.5GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। হেভি প্রসেসিঙের সময় ফোনটি ঠান্ডা রাখার জন্য এতে ভেপার চেম্বার কুলিং সিস্টেম যোগ করা হয়েছে। এই ফোনে LPDDR5 RAM এবং UFS 3.1 Storage টেকনোলজি রয়েছে।

Vivo V70 FE 5G ফোনে 2800 × 1260 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.83-ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। Q10+ AMOLED প্যানেল দিয়ে তৈরি এই পাঞ্চ হোল ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট, 449PPI পিক্সেল ডেনসিটি এবং 1900nits ব্রাইটনেস সাপোর্ট করে। এর সঙ্গে এই স্ক্রিনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য Vivo V70 FE ফোনে 200MP ক্যামেরা রয়েছে। জানিয়ে রাখি এই সিরিজের অন্য কোনো ফোনে 200MP ক্যামেরা দেওয়া হয়নি তাই। ফোনটির রেয়ার ক্যামেরা সেট‌আপে f/1.88 অ্যাপার্চারযুক্ত 200MP Samsung HP5 প্রাইমারি সেন্সর যোগ করা হয়েছে। এর সঙ্গে ফোনটির রেয়ার ক্যামেরা সেট‌আপ 120° FOV এবং f/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে f/2.2 অ্যাপার্চারযুক্ত 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনটি Underwater Photography সাপোর্ট করে।

Vivo V70 FE ফোনে পাওয়ার ব্যাক‌আপের জন্য 7000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এর ফলে এই ফোনটি সিরিজের সবচেয়ে বড় ব্যাটারি সহ স্মার্টফোনের স্থান দখল করেছে। এর আগে Vivo V70 এবং Vivo V70 Elite ফোনে 6500mAh ব্যাটারি দেওয়া হয়েছিল। কোম্পানির বক্তব্য অনুযায়ী সিঙ্গেল চার্জে Vivo V70 FE ফোনে 43 ঘন্টা পর্যন্ত YouTube ভিডিও দেখা যাবে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 90W FlashCharge টেকনোলজি যোগ করা হয়েছে।

Vivo V70 FE ফোনে Bypass Charging টেকনোলজি রয়েছে। এর মাধ্যমে হেভি প্রসেসিং এবং গেমিঙের সময় ফোনে চার্জার কানেক্ট করলে ব্যাটারির বদলে সরাসরি মাদারবোর্ডে পাওয়ার যায়। ফলে ব্যাটারিতে চাপ পড়ে না এবং ফোনটি গরম হবে না। এই ফোনে IP68 + IP69 রেটিং দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি 120 মিনিট অর্থাৎ 2 ঘন্টা পর্যন্ত 1.5 মিটার গভীর জলে পড়ে থাকলেও কোনো ক্ষতি হবে না।

Vivo V70 FE 5G ফোনে কানেক্টিভিটি ফিচার হিসাবে Wi-Fi ও Bluetooth 5.4 এর পাশাপাশি NFC ফিচার যোগ করা হয়েছে। এই ফোনটিতে Gaming HyperSense Audio এবং স্টেরিও স্পিকার রয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনে 6 বছর সিকিউরিটি আপডেট দেওয়া হবে। এছাড়াও এই ফোনটিতে বিভিন্ন AI ফিচার দেওয়া হয়েছে।

ইন্দোনেশিয়াতে Vivo V70 FE 5G ফোনটি তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনের বেস ভেরিয়েন্টে 8GB RAM + 256GB Storage দেওয়া হয়েছে এবং এটির দাম রাখা হয়েছে Rp 6499000 অর্থাৎ প্রায় 35 হাজার টাকার কাছাকাছি। ফোনটির দ্বিতীয় মডেলে 8GB RAM এবং 512GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে। এছাড়াও ফোনটির টপ মডেলে 12GB RAM + 256GB Storage রয়েছে এবং এটি Rp 7199000 অর্থাৎ প্রায় 39 টাকা দামে লঞ্চ করা হয়েছে। ইন্দোনেশিয়ায় এই ফোনটি Titanium Silver, Muse Purple এবং Ocean Blue কালার অপশনে পেশ করা হয়েছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here