vivo ভারতের বাজারে তাদের V70 সিরিজের অধীনে দুটি নতুন প্রিমিয়াম মিড রেঞ্জ স্মার্টফোন লঞ্চ করেছে। এই ফোনদুটি Vivo V70 এবং Vivo V70 Elite নামে পেশ করা হয়েছে। এই পোস্টে সিরিজের ভ্যানিলা মডেল অর্থাৎ V70 ফোনটি সম্পর্কে আলোচনা করা হল। সিরিজের V70 Elite ফোনটি সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন। vivo V70 5G ফোনে ZEISS ক্যামেরা সেটআপ, শক্তিশালী পারফরমেন্স এবং প্রিমিয়াম ডিজাইন রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির ডিটেইলস সম্পর্কে।
ভারতে Vivo V70 5G ফোনটির 8GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্ট 45,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। একইভাবে ফোনটির 12GB RAM + 256GB মেমরি ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 49,999 টাকা। গতকাল অর্থাৎ 19 ফেব্রুয়ারি থেকে এই ফোনটির প্রিবুকিং শুরু হয়ে গেছে। ইউজাররা কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের পাশাপাশি Amazon India, Flipkart এবং অফলাইন রিটেইল স্টোরের মাধ্যমে এই ফোনটি বুক করা যাবে। ফোনটির সেল শুরু হবে আগামী 26 ফেব্রুয়ারি থেকে।
Vivo V70 5G ফোনে 6.59 ইঞ্চির 1.5K Ultra Clear ডিসপ্লে দেওয়া হয়েছে। OLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 5000nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে এই ফোনটি সেগমেন্টের সবচেয়ে ন্যারো (0.125cm) বেজল সহ স্মার্টফোন। এই ফোনে 0.759cm স্লিম বডি এবং এয়ারোস্পেস গ্ৰেড অ্যালুমিনিয়াম ফ্রেম যোগ করা হয়েছে। এই ফোনটি Passion Red এবং Lemon Yellow কালার অপশনে পেশ করা হয়েছে।
প্রসেসিঙের জন্য Vivo V70 5G ফোনে 2.8GHz ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 7 Gen 4 প্রসেসর রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনে 27% ভালো CPU, 30% ভালো GPU এবং 26% ভালো গেমিং পাওয়া যাবে। কোম্পানির শেয়ার করা ডিটেইলস অনুযায়ী এই ফোনটি প্রায় 1 মিলিয়ন AnTuTu স্কোর পেয়েছে। এই ফোনে LPDDR5X RAM এবং UFS 4.1 স্টোরেজ টেকনোলজি দেওয়া হয়েছে।
Vivo V70 5G ফোনে ফটোগ্রাফির জন্য 50MP ZEISS Night Telephoto লেন্স যোগ করা হয়েছে, এতে Sony IMX882 সেন্সর (1/1.95”) ব্যাবহার করা হয়েছে। এই সেন্সর 3x অপটিক্যাল জুম এবং 100x ডিজিটাল জুম সাপোর্ট করে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি সেগমেন্টের একমাত্র এত বড় সেন্সর সহ ZEISS টেলিফটো ক্যামেরা স্মার্টফোন। এর সঙ্গে এই ফোনটির রেয়ার ক্যামেরা সেটআপে 50MP ZEISS OIS প্রাইমারি Sony LYT-700V সেন্সর (1/1.56”) রয়েছে, যা সুন্দর নাইট পোর্ট্রেট এবং লো লাইট ফটোগ্রাফির জন্য ডিজাইন করা হয়েছে। এছাড়াও এই ফোনে 8MP ZEISS আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 92° FoV সাপোর্টেড 50MP ZEISS গ্ৰুপ সেলফি ক্যামেরা যোগ করা হয়েছে।
ভিডিও রেকর্ডিঙের ক্ষেত্রে এই ফোনটি 4K 60fps সাপোর্ট করে, যা 1x, 2x ও 3x জুম সহ ক্লিয়ার রেকর্ডিং করতে সক্ষম। ZEISS Multifocal Portrait মোডে 23mm থেকে 100mm পর্যন্ত আলাদা আলাদা ফোকাল লেন্থ রয়েছে এবং এতে Distagon, Biotar, Sonnar ও Planar স্টাইল বোকে এফেক্ট পাওয়া যাবে।
পাওয়ার ব্যাকআপের জন্য vivo V70 ফোনে 90W FlashCharge সাপোর্টেড 6500mAh BlueVolt ব্যাটারি দেওয়া হয়েছে। সিকিউরিটির জন্য এতে 3D Ultrasonic Fingerprint Scanning 2.0 যোগ করা হয়েছে, যা ভেজা বা নোংরা হাতেও যথাযথ কাজ করতে সক্ষম। ডিউরেবিলিটির জন্য এই ফোনে IP68 ও IP69 রেটিং রয়েছে এবং এতে SGS ফাইভ-স্টার ড্রপ রেজিস্টেন্স সার্টিফিকেশন দেওয়া হয়েছে।
vivo V70 ফোনটি OriginOS 6 অপারেটিং সিস্টেমে কাজ করে। এই ফোনে 4 বছরের স্মুথ পারফরমেন্স এবং 6 বছর সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। ফোনটির বিভিন্ন AI ফিচারের মধ্যে AI Transcript Assist, AI Creation, AI Search (Gemini মডেল সাপোর্ট), Circle to Search, One Tap Transfer ও vivo Office Kit উল্লেখযোগ্য। এছাড়াও এই ফোনে বিশেষভাবে ভারতের জন্য লিমিটেড পিরিয়ড হিসাবে AI Holi Portrait যোগ করা হবে। এই ফিচার উৎসবের মরশুমে অটোমেটিক কালারফুল পোর্ট্রেট এফেক্ট সহ ফটো ক্যাপচার করা যাবে।
যেসব ইউজাররা 50MP ZEISS টেলিফটো ক্যামেরা, শক্তিশালী Snapdragon 7 Gen 4 চিপ, 6500mAh ব্যাটারি এবং প্রিমিয়াম ডিজাইন সহ নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য vivo V70 ফোনটি দারুণ অপশন। এই ফোনটি এই প্রাইস রেঞ্জের সত্যিই একটি সুন্দর বিকল্প। এই ফোনটিকে বাজারে উপস্থিত Samsung Galaxy A56, Google pixel 10a এবং realme 16 Pro ফোনগুলির সঙ্গে প্রতিযোগিতায় নামতে হতে পারে। ইউজাররা তাদের প্রয়োজন এবং পছন্দ অনুযায়ী এর মধ্যে যে কোনো একটি স্মার্টফোন কিনতে পারেন।
