ভিভো এর অসাধারণ ক্যামেরার জন্য জনপ্রিয় ‘ভি সিরিজ’ তাদের নেক্সট জেনারেশন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। আগামী 19 ফেব্রুয়ারি ভারতের বাজারে V70 সিরিজের অধীনে Vivo V70 এবং Vivo V70 Elite ফোনটি লঞ্চ করা হবে। কোম্পানির পক্ষ থেকে জোরকদমে ফোনদুটি টিজ করা হচ্ছে। এবার লঞ্চের আগেই ইন্টারনেটের মাধ্যমে Vivo V70 ফোনের ভারতীয় দাম প্রকাশ্যে এসেছে।
টিপস্টার অভিষেক যাদব Vivo V70 5G ফোনের দাম শেয়ার করেছে। টিপস্টার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে টুইট করে জানিয়েছে Vivo V70 5G ফোনটি ভারতে দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হবে। লিক অনুযায়ী ভারতে ফোনটির 8GB RAM + 256GB স্টোরেজ অপশন 45,999 টাকা এবং টপ ভেরিয়েন্ট 12GB RAM + 256GB স্টোরেজ অপশন 49,999 টাকা দামে লঞ্চ করা হবে।
গত বছর ভারতের বাজারে Vivo V60 5G ফোনটি চারটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছিল। এই ফোনের 8GB RAM + 128GB স্টোরেজ অপশনের দাম 36,999 টাকা এবং 8GB+256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 38,999 টাকা রাখা হয়েছিল। প্রকাশ্যে আসা লিক সঠিক হলে আপকামিং Vivo V70 5G ফোনটির 8GB RAM +256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম Vivo V60 5G ফোনের তুলনায় 6 হাজার টাকা বেশি রাখা হবে।
Vivo V60 ফোনটির 12GB RAM + 256GB স্টোরেজ অপশন 40,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। অন্যদিকে আপকামিং Vivo V70 5G ফোনের এই ভেরিয়েন্টের দাম 49,999 টাকা হবে বলে জানানো হয়েছে। আগের জেনারেশনের তুলনায় ফোনটির দাম 9 হাজার টাকা বেশি রাখা হবে। তবে আসন্ন ফোনটির সঠিক দাম জানার জন্য আগামী 19 ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে। জানিয়ে রাখি ভারতে ভিভো ভি70 ফোনটি Passion Red এবং Lemon Yellow কালার অপশনে সেল করা হবে।
Vivo V70 5G ফোনটি 4 ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি Qualcomm Snapdragon 7 Gen 4 প্রসেসর সহ লঞ্চ করা হবে। এই প্রসেসরে 8-কোর সিপিইউ 2.8GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। আগের Vivo V60 ফোনটিও একই প্রসেসর সহ পেশ করা হয়েছিল। অর্থাৎ পারফরমেন্সের দিক দিয়ে তেমন বড় আপগ্রেড নয়।
Vivo V70 5G ফোনটিতে 2750 × 1260 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.59 ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হবে। এই flat AMOLED স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 4320Hz PWM ডিমিং এবং 5000nits পীক ব্রাইটনেস সহ HDR10+ সাপোর্ট করবে। আপকামিং ভিভো ফোনটিতে ইন-ডিসপ্লে আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং IP68 + IP69 রেটিং যোগ করা হবে।
ফটোগ্রাফির জন্য Vivo V70 সিরিজে Zeiss লেন্স দেওয়া হয়েছে। আপকামিং V70 ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে LED ফ্ল্যাশ সহ f/1.88 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল Sony OIS প্রাইমারি সেন্সর, 50 মেগাপিক্সেল 3x পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং তৃতীয় একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য Vivo V70 5G ফোনটি 6500mAh ব্যাটারি সহ ভারতের বাজারে লঞ্চ করা হবে। ব্র্যান্ডের বক্তব্য অনুযায়ী একবার ফুল চার্জ করলে ফোনটিতে 40 ঘন্টা ভিডিও স্ট্রিমিং উপভোগ করা যাবে। একইসঙ্গে বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 90W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হবে। এছাড়া ফোনটিতে Bypass Charging ফিচার থাকবে, ফলে হেভি পারফরমেন্সের সময় ব্যাটারির পরিবর্তে সরাসরি মাদারবোর্ডের মাধ্যমে কারেন্ট পাওয়া যাবে।












