Vivo তাদের আপকামিং V70 সিরিজে বড়সড় পরিবর্তন করতে পারে। Smartprix এর রিপোর্ট অনুযায়ী, টিপস্টার যোগেশ ব্রার জানিয়েছেন ভারতে 2026 সালের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি Vivo V70 সিরিজ লঞ্চ করা হতে পারে। এই সিরিজের অধীনে vivo V70 এবং প্রিমিয়াম vivo V70 Elite নামের দুটি স্মার্টফোন পেশ করা হতে পারে। এর পাশাপাশি TDRA প্ল্যাটফর্মে V70 FE ফোনটি দেখা গেছে। এর ফলে আশা করা হচ্ছে খুব তাড়াতাড়ি এই সিরিজের ফোনগুলি অফিসিয়ালি লঞ্চ করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই আপকামিং সিরিজ সম্পর্কে।
লিক অনুযায়ী Vivo V70 সিরিজের সবচেয়ে বড় বিশেষত্ব হবে এই ফোনগুলির ক্যামেরা সেগমেন্ট। সিরিজের দুটি ফোনেই ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে বলে জানা গেছে। এই সেটআপে 50MP প্রাইমারি সেন্সরের সঙ্গে 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হতে পারে। এর সঙ্গে 50MP 3X ZEISS নাইট টেলিফটো লেন্স থাকতে পারে। এতে 1.3cm বড় সেন্সর ব্যাবহার করা হতে পারে।
Vivo V70 series is looking like a big upgrade
– 50MP + 8MP + 50MP Tele
– UFS 4.1 storage, LPDDR5X RAM
– Zeiss optics, AI filters
– Snapdragon 8s Gen 3 on V70 Elite
– OriginOS 6 with longer updatesMid February launch, sub Rs 55k pricing
Liking the improvements?
— Yogesh Brar (@heyitsyogesh) January 22, 2026
রিপোর্ট থেকে জানা গেছে এটি সেগমেন্টের সবচেয়ে বড় টেলিফটো লেন্স হতে পারে, যা কম আলোতেও প্রফেশনাল-লেভেল পোর্ট্রেট ফটোগ্রাফি দিতে পারবে। ক্যামেরা এক্সপেরিয়েন্স আরও সুন্দর করে তোলার জন্য Vivo তাদের নতুন NICE 1.0 অর্থাৎ Neural Image Computational Enhancement টেকনোলজি পেশ করতে পারে। এই অ্যালগরিদম দূরের জিনিস বেশি শার্প দেখাতে, নয়েস কম করতে এবং টেক্সচার ন্যাচারাল দেখাতে সাহায্য করে। এর ফলে ফটো কোয়ালিটি অসাধারণ হয়ে উঠবে।
প্রসেসিঙের দিক থেকেও Vivo V70 সিরিজে আপগ্ৰেড দেখা যাবে। লিক অনুযায়ী vivo V70 Elite ফোনে Qualcomm का Snapdragon 8s Gen 3 প্রসেসর দেওয়া হতে পারে। এটি “s” সিরিজের একটি ফ্ল্যাগশিপ-গ্ৰেড চিপসেট। সিরিজের ভ্যানিলা মডেল অর্থাৎ vivo V70 ফোনে নতুন Snapdragon 7 Gen 4 প্রসেসর যোগ করা হতে পারে। এর ফলে রেগুলার ইউজ এবং গেমিং উভয় ক্ষেত্রে দারুণ এক্সপেরিয়েন্স পাওয়া যাবে।
Vivo V70 সিরিজের ফোনগুলি লেটেস্ট OriginOS 6 সহ পেশ করা হতে পারে। রিপোর্ট অনুযায়ী এই নতুন অপারেটিং সিস্টেমে Origin Island এর মতো ফিচার দেওয়া হবে। এটি একটি ডায়নামিক নোটিফিকেশন হাব হিসাবে কাজ করবে। এছাড়াও ইন্টিগ্ৰেটেড Office Kit এবং ইন্টারঅ্যাক্টিভ Flip Cards এর মতো উল্লেখযোগ্য ফিচার থাকতে পারে। এর ফলে প্রোডাক্টিভিটি আরও সহজ হয়ে উঠবে।
Vivo এবার ইন্ডিয়াসেন্ট্রিক AI ফিচারের ওপর বিশেষভাবে ফোকাস করতে পারে। রিপোর্ট অনুযায়ী Vivo V70 সিরিজে বিশ্বের প্রথম AI Holi Festive Portrait ফিচার দেওয়া হতে পারে। এই ফিচার দোল উৎসবের রং আরও সঠিক এবং ভাইব্রেন্টভাবে ক্যাপচার করতে সক্ষম। এর সঙ্গে AI Magic Weather এবং Flower Blessing এর মতো ইউনিক ফিচার যোগ করা হতে পারে।
Vivo এর পক্ষ থেকে এখনও পর্যন্ত এই সিরিজের ফোনগুলির দাম এবং সেল সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। তবে লিক অনুযায়ী ভারতে Vivo V70 সিরিজের দাম 55,000 টাকার চেয়ে কম রাখা হতে পারে।
এদিকে Vivo V70 সিরিজের Vivo V70 FE ফোনটি সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য জানা গেছে। এই ফোনটি UAE এর TDRA সার্টিফিকেশন সাইটে দেখা গেছে, ফলে ফোনটি লঞ্চের আশা আরও জোরালো হয়ে উঠেছে। তবে এই প্ল্যাটফর্ম থেকে ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে কিছু জানা যায়নি।
আগামী মাসে অর্থাৎ 2026 সালের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি লঞ্চ হবে শুনে মনে করা হচ্ছে অদূর ভবিষ্যতে Vivo V70 সিরিজ সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে।










