গ্লোবাল মার্কেটে vivo V80 সিরিজের সূচনা হয়ে গেছে। কিছু দিন আগেই কোম্পানি মালয়েশিয়াতে 10000mAh ব্যাটারি সহ তাদের vivo V80 Lite 5G স্মার্টফোন লঞ্চ করেছিল। বর্তমানে কোম্পানির ভারতীয় ফ্যানরা অধীর আগ্রহে এই সিরিজের জন্য অপেক্ষা করে রয়েছে। তবে আগামী মাসে এই অপেক্ষার অবসান ঘটতে পারে। নতুন লিকের মাধ্যমে vivo V80 সিরিজের ভারতীয় লঞ্চ টাইমলাইন প্রকাশ্যে এসেছে। এই লিক অনুযায়ী অক্টোবর মাসে কোম্পানি ভারতের বাজারে তাদের নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে।
vivo V80 5G ফোনের ভারতীয় লঞ্চ টাইমলাইন
টিপস্টার যোগেশ ব্রার vivo V80 5G ফোনের সম্পর্কে তথ্য শেয়ার করেছেন। তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে টুইট করে জানিয়েছেন vivo V80 5G ফোনটি আগামী মাসে অর্থাৎ অক্টোবর মাসের প্রথম সপ্তাহে ভারতে লঞ্চ করা হতে পারে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের লঞ্চ ডেট জানানো হয়নি, তবে আগামী মাসের 5 থেকে 7 অক্টোবরের মধ্যে ভারতে ফোনটি পেশ করা হতে পারে।
লিক অনুযায়ী vivo V80 5G ফোনটি প্রিমিয়াম সেগমেন্টে পেশ করা হবে। আপকামিং ভিভো স্মার্টফোনটি 60,000 টাকার রেঞ্জে লঞ্চ করা হতে পারে। জানিয়ে রাখি ফেব্রুয়ারি মাসে vivo V70 5G ফোনটির 8GB RAM + 256GB Storage অপশন 45,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। অর্থাৎ আগের জেনারেশনে চেয়ে আসন্ন vivo V80 5G ফোনের দাম প্রায় 20 হাজার টাকা বেশি রাখা হতে পারে।
vivo V80 5G ফোনের স্পেসিফিকেশন
vivo V80 5G ফোনে 4ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি Qualcomm Snapdragon 8s Gen 3 অক্টাকোর প্রসেসর দেওয়া হতে পারে। এই প্রসেসর 2.8GHz থেকে 3.0GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। গ্রাফিক্সের জন্য ফোনে Adreno 735 জিপিইউ থাকতে পারে।
vivo V80 5G ফোনটিতে 1260 x 2750 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.59-ইঞ্চির ফুলএইচডি+ ডিসপ্লে থাকতে পারে বলে জানা গেছে। এই AMOLED প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ-হোল স্টাইল সহ কম্প্যাক্ট স্ক্রিন 90Hz রিফ্রেশ রেট এবং 6000nits নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করতে পারে।
vivo V80 5G ফোনটি 200MP Camera সহ লঞ্চ করা হতে পারে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত জানানো হয়নি, তবে ফোনটিতে Zeiss লেন্স সাপোর্টেড ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। vivo V80 5G ফোনে 200 মেগাপিক্সেল ক্যামেরা এবং Telephoto সেন্সর থাকবে। অন্যদিকে vivo V80 5G ফোনটিতে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা যোগ করা হতে পারে।
লিক অনুযায়ী পাওয়ার ব্যাকআপের জন্য vivo V80 5G ফোনটি 5000mAh ব্যাটারি সহ লঞ্চ করা হতে পারে। ফোনের ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 90W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হতে পারে। আপকামিং ফোনে রিভার্স চার্জিং ফিচার সাপোর্ট করবে বলে জানা গেছে। আপাতত vivo V80 5G ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে নিশ্চিত জানানো জন্য কোম্পানির অফিসিয়ালি ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।
