Home খবর লিক হল vivo V80 ফোনের ভারতীয় দাম, জেনে নিন কেমন হতে পারে এই আপকামিং ফোনটির দাম

লিক হল vivo V80 ফোনের ভারতীয় দাম, জেনে নিন কেমন হতে পারে এই আপকামিং ফোনটির দাম

আগামী মাসে ভিভো ভারতের বাজারে তাদের V সিরিজের নেক্সট জেনারেশন পেশ করতে চলেছে। আগামী 6 অক্টোবর vivo V80 5G স্মার্টফোনটি ভারতে লঞ্চ করা হবে। ক্যামেরার জন্য জনপ্রিয় এই সিরিজের আপকামিং ফোনে শক্তিশালী স্পেসিফিকেশন এবং ZEISS লেমস পাওয়া যাবে। তবে বাজারে লঞ্চের আগেই vivo V80 ফোনের দাম ইন্টারনেটে লিক হয়েছে। এই লিকের মাধ্যমে ফোনের দাম জানা গেছে।

লিক হল vivo V80 ফোনের দাম

টিপস্টার অভিষেক যাদব vivo V80 ফোনের দাম শেয়ার করেছেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে টুইট করে জানানো হয়েছে vivo V80য ফোনটির 8GB RAM ভেরিয়েন্ট 128GB, 256GB এবং 512GB স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হবে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী vivo V80 ফোনটির প্রাথমিক দাম 62,999 টাকা এবং 79,999 টাকার কাছাকাছি রাখা হতে পারে। তবে কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি এই ফোনটির দাম ঘোষণা হওয়ার আগে পর্যন্ত এই দামগুলিকে সাধারণ লিক বলেই মনে করা হচ্ছে।

vivo V80 ফোনের স্পেসিফিকেশন

ফটোগ্রাফির জন্য vivo V80 ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপ থাকবে। এই সেটআপে এলইডি ফ্ল্যাশ সহ 50MP Sony LYTIA 700V OIS প্রাইমারি সেন্সর দেওয়া হবে। একইসঙ্গে ফোনে 3x Optical এবং 100x ডিজিটাল জুম সাপোর্টেড 50MP Telephoto সেন্সর এবং থার্ড Ultra-Wide অ্যাঙ্গেল লেন্স রয়েছে। একইভাবে vivo V80 5G ফোনটিতে 50MP সেলফি ক্যামেরা যোগ করা হয়েছে।

vivo V80 ফোনটি 6.58-ইঞ্চির 1.5K ডিসপ্লে সহ লঞ্চ করা হবে। এই OLED প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ-হোল স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট এবং 5000nits লোকাল পীক ব্রাইটনেস সাপোর্ট করবে। অন্ধকারে এই ফোনে মাত্র 1nits পর্যন্ত ডিম ব্রাইটনেস পাওয়া যাবে। vivo 5G ফোনটিতে ইন- ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং স্ক্রিন প্রোটেকশন দেওয়া হবে।

vivo V80 ফোনটি বড় ব্যাটারি সহ 5G স্মার্টফোন হিসাবে লঞ্চ করা হবে। পাওয়ার ব্যাক‌আপের জন্য স্মার্টফোনে শক্তিশালী 7200mAh ব্যাটারি দেওয়া হবে। কোম্পানি জানিয়েছে সিঙ্গেল চার্জে 39 ঘন্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক টাইম পাওয়া যাবে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 90W FlashCharge ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনে Fast Charging Mode এ 50% চার্জ হতে মাত্র 30 মিনিট সময় লাগবে।

ভারতের বাজারে vivo V80 ফোনটি OriginOS 7 সহ লঞ্চ করা হবে। ফলে একাধিক নতুন, অ্যাডভান্স এবং অ্যাক্টিভ ফিচার দেওয়া হবে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী প্রসেসিঙের জন্য vivo V80 ফোনটিত 2.8GHz ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 7 Gen 4 প্রসেসর দেওয়া হতে পারে। অন্যদিকে ফোনটিতে IP68, IP69 এবং IP69K রেটিং যোগ করা হতে পারে।