Home খবর 200MP ক্যামেরা এবং মাল্টিস্পেকট্রাল সেন্সর সহ লঞ্চ হতে পারে Vivo X Fold 6, লিক হল ডিটেইলস

200MP ক্যামেরা এবং মাল্টিস্পেকট্রাল সেন্সর সহ লঞ্চ হতে পারে Vivo X Fold 6, লিক হল ডিটেইলস

শীঘ্রই Vivo তাদের নেক্সট জেনারেশন ফোল্ডেবল Vivo X Fold 6 স্মার্টফোন লঞ্চ করতে পারে। লেটেস্ট লিক অনুযায়ী ক্যামেরার দিক থেকে এই ডিভাইস নতুন রেকর্ড গড়বে। রিপোর্ট থেকে জানা গেছে X Fold 6 ফোনটি এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ইমেজিং-ফোকাসড ফোল্ডেবল স্মার্টফোন হিসাবে পেশ করা হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির ডিটেইলস সম্পর্কে।

টিপস্টার Smart Pikachu জানিয়েছে Vivo X Fold 6 ফোনটি 200 ক্যামেরা এবং মাল্টিস্পেকট্রাল সেন্সর সহ টেস্ট করা হয়েছে। প্রকাশ্যে আসা তথ্য সঠিক হলে, আপকামিং ফোল্ডেবল সেগমেন্টের ক্যামেরার ফিচারের ক্ষেত্রে বড় আপগ্রেড দেখা যাবে বলে মনে করা হচ্ছে। মাল্টিস্পেকট্রাল সেন্সর বিশেষভাবে কালার অ্যাকিউরেসি সুন্দর করে তুলবে। এর ফলে ফটো এবং ভিডিওতে আরও বেশি ন্যাচারাল কালার দেখা যাবে।

গত বছর লঞ্চ হওয়া Vivo X Fold 5 ফোনটিতে OIS ফিচারযুক্ত Sony IMX921 প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা দেওয়া হয়েছিল। তবে ক্যামেরা সেটআপে মাল্টিস্পেকট্রাল সেন্সর ছিল না। তাই ভিভোর আপকামিং Vivo X Fold 6 ফোনের নতুন সেন্সর কোম্পানির ইমেজিং স্ট্র্যাটেজির ক্ষেত্রে বড় পরিবর্তন বলে মনে করা হচ্ছে।

জানিয়ে রাখি Vivo X Fold 6 ফোনটিতে 200 মেগাপিক্সেল ক্যামেরা লেন্স দেওয়া হতে পারে, তবে এটি Samsung এর হবে না কি OmniVision এর হবে সেই বিষয়ে এখনও পর্যন্ত অফিসিয়ালি জানানো হয়নি। এছাড়া এই হাই-রেজোলিউশন সেন্সরটি প্রাইমারি ক্যামেরা হিসাবে দেওয়া হবে না কি পেরিস্কোপ টেলিফটো লেন্স হিসাবে যোগ করা হবে, এই বিষয়ে কনফার্ম জানা যায়নি। তবে লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী এইবার Vivo এর আপকামিং ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব এর ক্যামেরা সেটআপ হয়ে উঠতে পারে।

প্রসেসিঙের জন্য Vivo X Fold 6 ফোনটিতে Qualcomm এর লেটেস্ট Snapdragon 8 Elite প্রসেসর দেওয়া হতে পারে। অন্যদিকে আগের Vivo X Fold 5 ফোনটিতে Snapdragon 8 Gen 3 চিপসেট দেওয়া হয়েছিল। এই কারণে এই আপগ্ৰেড সম্পূর্ণভাবে বাস্তবায়িত হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত ফোনটির অন্যান্য স্পেসিফিকেশন সম্পর্কে তেমন গুরুত্বপূর্ণ তথ্য জানা যায়নি।

রিপোর্টের মাধ্যমে পাওয়া লঞ্চ টাইমলাইন অনুযায়ী Vivo X Fold 6 ফোনটি আগামী জুলাই মাসের দিকে লঞ্চ করা হতে পারে। গত বছর এই সময়ে আগের মডেলগুলি পেশ করা হয়েছিল। নতুন তথ্যপাওয়া মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।