Home খবর আগামী মাসে লঞ্চ হতে পারে Vivo X Fold 6 স্মার্টফোন, থাকতে পারে 7000mAh ব্যাটারি এবং 200MP ক্যামেরা

আগামী মাসে লঞ্চ হতে পারে Vivo X Fold 6 স্মার্টফোন, থাকতে পারে 7000mAh ব্যাটারি এবং 200MP ক্যামেরা

শীঘ্রই Vivo তাদের আপকামিং ফোল্ডেবল Vivo X Fold 6 স্মার্টফোন লঞ্চ করতে পারে। এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি জানানো হয়নি, তবে ক্রমাগত এই ফোনের লিক প্রকাশ্যে আসছে। এবার টিপস্টার Digital Chat Station চীনের মাইক্রো ব্লগিং সাইট ওয়েইবোতে Vivo X Fold 6 স্মার্টফোনের তথ্য শেয়ার করেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo X Fold 6 স্মার্টফোনের ডিটেইলস সম্পর্কে।

লিকের মাধ্যমে আপকামিং Vivo X Fold 6 ফোনটি জুন মাসের শেষের দিকে চীনের বাজারে লঞ্চ করা হতে পারে বলে জানা গেছে। এর আগের প্রকাশ্যে আসা রিপোর্ট অনুযায়ী জুন মাসের শেষের দিকে ফোনটি পেশ করা হতে পারে। তবে এবার সঠিক লঞ্চ টাইমলাইন প্রকাশ্যে এসেছে। আপাতত কোম্পানির অফিসিয়াল্ক ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।

Vivo X Fold 6 এর স্পেসিফিকেশন লিক

লিক অনুযায়ী আসন্ন ফোল্ড Vivo X Fold 6 ফোনটি 7000mAh বড় ব্যাটারি সহ লঞ্চ করা হতে পারে। প্রকাশ্যে আসা তথ্য সঠিক হলে, এটি বুক-স্টাইল ফোল্ডেবল সেগমেন্টে সবভচেয়ে বড় ব্যাটারি সহ স্মার্টফোন হয়ে উঠতে পারে। জানিয়ে রাখি গত বছর Vivo X Fold 5 ফোনটি 6000mAh ব্যাটারি সহ পেশ করা হয়েছিল।

আপকামিং Vivo X Fold 6 ফোনটিতে MediaTek এর ফ্ল্যাগশিপ Dimensity 9500 প্রসেসর থাকবে বলে জানা গেছে। এই প্রসেসর শক্তিশালী পারফরমেন্স দিতে সক্ষম। এই ফোনটি Qualcomm এর আপকামিং ফ্ল্যাগশিপ প্রসেসর সহ ফোনের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।

ফটোগ্রাফির জন্য Vivo X Fold 6 ফোনটিতে 200MP প্রাইমারি ক্যামেরা দেওয়া হতে পারে। একইসঙ্গে ফোনে 50MP পেরিস্কোপ টেলিফটো লেন্স থাকতে পারে। আগের থেকে Vivo তাদের ফোল্ডেবল স্মার্টফোনে ফ্ল্যাগশিপ লেভেলের ক্যামেরা এক্সপিরিয়েন্স দেওয়া জন্য জনপ্রিয়। তাই নতুন মডেলের ক্ষেত্রেও একই প্যাটার্ন দেখা যাবে।

রিপোর্ট অনুযায়ী আগের মডেলের মতো বড় সার্কুলার ক্যামেরা থাকতে পারে। অন্যদিকে ডিজাইনের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন সহ রাউন্ডেড কর্নার দেওয়া হতে পারে। লিক অনুযায়ী Vivo X Fold 6 ফোনটি সম্পূর্ণ নতুন ডিজাইন সহ লঞ্চ করা হবে না।

কোম্পানির পক্ষ থেকে Vivo X Fold 6 ফোনের ব্যাটারি, প্রসেসর এবং ক্যামেরা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আপগ্রেড দেওয়া হতে পারে। এই পরিবর্তন সহ আপকামিং ফোনটি 2026 সবচেয়ে শক্তিশালী ফোল্ডেবল স্মার্টফোন হতে পারে।

লিকের মাধ্যমে এখনও পর্যন্ত Vivo X Fold 6 ফোনের দাম এবং অন্যান্য স্পেসিফিকেশন সম্পর্কে বেশি কিছু জানানো হয়নি, তবে এই ফোনের লঞ্চ ডেট এগিয়ে এলে ফোনটি সম্পর্কে আরও ডিটেইলস জানা যাবে বলে আশা করা হচ্ছে।