শীঘ্রই vivo X Fold 6 স্মার্টফোনটি লঞ্চ করা হবে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে অফিসিয়ালি জানানো হয়নি, তবে গত কয়েক দিনের মধ্যেই এই স্মার্টফোনের একাধিক লিক প্রকাশ্যে এসেছে। এবার আপকামিং ভিভো ফোনের রিয়েল ইমেজ দেখা গেছে। ইমেজের মাধ্যমে vivo X Fold 6 ফোনের লুক এবং ডিজাইন দেখানো হয়েছে। অন্য একটি লিকের মাধ্যমে জানা গেছে vivo X Fold 6 ফোনটি নতুন এবং অ্যাডভান্স OriginOS 6 Fold সহ লঞ্চ করা হতে পারে।
vivo X Fold 6 ফোনের ইমেজ:
চীনের সেলিব্রিটি Zhu Zhu সঙ্গে vivo X Fold 6 ফোনের ছবি ভায়রাল হয়েছে। ঝু ঝুকে ফ্রেঞ্চ ওপেন টেনিস টুর্নামেন্টে এই ফোনের মাধ্যমে ছবি তুলতে দেখা গেছে। ছবিতে আসন্ন ভিভো ফোনটি প্রিমিয়াম লুক সহ Blue-green কালার অপশনে দেখা গেছে। ফোনের ব্যাক প্যানেলে সার্কেল শেপের ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এটি সাধারণত কোম্পানির এক্স সিরিজের ফোনেও দেখা যায়। vivo X Fold 6 ফোনের ক্যামেরা সেটআপে Zeiss লেন্স ব্র্যান্ডিং এবং periscope লেন্স দেওয়া হতে পারে।
vivo X Fold 6 ফোনের স্পেসিফিকেশন
কোম্পানির vivo X Fold 6 ফোনটি OriginOS 6 Fold ইউআই সহ লঞ্চ করা হতে পারে। এই ইউজার ইন্টারফেস বিশেষ করে ফোল্ডেবল স্মার্টফোনের জন্য অপ্টিমাইজ করা হয়েছে। প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী নতুন OriginOS এর সাহায্যে একইসঙ্গে 5 উইন্ডোতে মাল্টিটাস্কিং করা যাবে। এই ফোনটি অরিজিন ওএস AI এনেবল্ড হবে, যা ফোনের সাধারণ ব্যাবহার থেকে শুরু করে অন্যান্য অফিস সংক্রান্ত কাজও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে অর্গানাইজ করে তুলবে।
vivo X Fold 6 ফোনটি MediaTek Dimensity 9500 প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। এই 3ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি অক্টাকোর প্রসেসর, যা 2.70GHz থেকে 4.21GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। জানিয়ে রাখি কোম্পানির ফ্ল্যাগশিপ vivo X300 এবং X300 Pro ফোনদুটি এই প্রসেসর সহ কাজ করে।
লিক অনুযায়ী ফটোগ্রাফির জন্য আপকামিং Vivo X Fold 6 5G স্মার্টফোনে 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা দেওয়া হতে পারে। একইসঙ্গে 50 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো লেন্স থাকতে পারে। কোম্পানির পক্ষ থেকে ফোল্ডেবল Vivo X Fold 6 ফোনের প্রাইমারি ডিসপ্লে এবং কভার ডিসপ্লেতে 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে বলে শোনা যাচ্ছে।
পাওয়ার ব্যাকআপের জন্য Vivo X Fold 6 5G ফোনে শক্তিশালী 7000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। ফোল্ডেবল ফোনে এত বড় ব্যাটারি সত্যিই প্রশংসনীয়। আপকামিং ফোনটিতে কমপক্ষে 80W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। একইসঙ্গে এতে 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করতে পারে। আপাতত Vivo X Fold 6 5G ফোনের লঞ্চ ও স্পেসিফিকেশন সম্পর্কে অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।
