কনফার্ম হল Vivo X100 এবং X100 Pro এর গ্লোবাল লঞ্চ, জেনে নিন সম্ভাব্য স্পেসিফিকেশন সবন দাম

গত 14 নভেম্বর চীনে ভিভো তাদের Vivo X100 এবং X100 Pro ফোন লঞ্চ করেছিল। এবার এই ফোনের গ্লোবাল লঞ্চ ডিটেইলস সামনে এসেছে। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী আগামী 14 ডিসেম্বর, 2023 গ্লোবাল মার্কেটে এই ফোন লঞ্চ করা হবে। এই ফোনে মিডিয়াটেক ডায়মেনসিটি 9300 প্রসেসর থাকবে বলে আশা করা হচ্ছে। কোম্পানি তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের মাধ্যেম Vivo X100 এবং X100 Pro ফোনের লঞ্চ লাইভ স্ট্রিম করা হতে পারে। নিচে এই ফোনের সম্ভাব্য দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল।

Vivo X100 এবং X100 Pro এর সম্ভাব্য দাম

Vivo X100 এবং X100 Pro ফোনদুটি গত মাসে চীনে লঞ্চ করা হয়েছিল। চীনে Vivo X100 এর দাম 3,999 ইউয়ান অর্থাৎ প্রায় 45,600 টাকা এবং X100 Pro ফোনের দাম 4,999 ইউয়ান অর্থাৎ প্রায় 57,000 টাকা রাখা হয়েছিল। এখনও পর্যন্ত গ্লোবাল প্রাইস ঘোষণা করা হয়নি, তবে মনে করা হচ্ছে এই একই দামের কাছাকাছি দামে এই ফোন পেশ করা হবে। চীনের মার্কেটে এই ফোন ব্ল্যাক, স্টার ট্রেল ব্লু, সানসেট অরেঞ্জ এবং হোয়াইট মুনলাইট কালারে সেল করা হয়। জানিয়ে রাখি কোম্পানি এখনও পর্যন্ত ভারতে তাদের X100 সিরিজের লঞ্চ ডেট ঘোষণা করেনি।

Vivo X100 এবং X100 Pro এর স্পেসিফিকেশন (চীন)

  • ডিসপ্লে: Vivo X100 বং X100 Pro ফোনে 6.78-ইঞ্চির কার্ভড AMOLED ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিন 120Hz অ্যাডেপ্টিভ রিফ্রেশরেটে কাজ করে।
  • ক্যামেরা: Vivo X100 ফোনে 50MP Sony IMXVCS প্রাইমারি সেন্সরের সঙ্গে 3x অপটিক্যাল জুম সাপোর্টেড 64MP Zeiss টেলিফটো লেন্স দেওয়া হয়েছে। অন্যদিকে X100 Pro তে 50MP Sony IMX989 প্রাইমারি সেন্সর ও 4.3x অপটিক্যাল জুম ফিচারযুক্ত 50MP Zeiss লেন্স যোগ করা হয়েছে। এছাড়াও উভয় ফোনে 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে।
  • ওএস: চীনে এই দুটি ফোনই অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেম এবং অরিজিন ওএস 4 এর সঙ্গে পেশ করা হয়েছে। গ্লোবাল মার্কেটে ফোনগুলি ফানটাচ ওএস সহ সেল করা হবে।
  • প্রসেসর: Vivo X100 এবং X100 Pro ফোনে কোম্পানি মিডিয়াটেক ডায়মেনসিটি 9300 অক্টাকোর প্রসেসর যোগ করেছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য X100 ফোনে 100W ফাস্ট চার্জিং ফিচারযুক্ত 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। অন্যদিকে X100 Pro তে 120W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,400mAh ব্যাটারি রয়েছে।
  • স্টোরেজ: এই দুটি ফোনেই 16GB পর্যন্ত LPDDR5T RAM এবং 1TB পর্যন্ত UFS 4.0 স্টোরেজ যোগ করা হয়েছে।
  • কানেক্টিভিটি: Vivo X100 সিরিজের উভয় ফোনে ইউএসবি 3.2, ওয়াইফাই 7, 5জি, এনএফসি এবং ব্লুটুথ 5.3 এর মতো বিভিন্ন প্রয়োজনীয় ফিচার রয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here