Home খবর লিক মাধ্যমে প্রকাশ্যে Vivo X100 Pro+ এর স্পেসিফিকেশন, থাকতে পারে 200MP ক্যামেরা

লিক মাধ্যমে প্রকাশ্যে Vivo X100 Pro+ এর স্পেসিফিকেশন, থাকতে পারে 200MP ক্যামেরা

Highlights

মোবাইল কোম্পানি ভিভো তাদের এক্স সিরিজের ফোন সব সময়ই প্রিমিয়াম ক্যাটাগরিতে পেশ করা হয়ে থাকে। এখনও পর্যন্ত এই সিরিজের যেসব ফোন লঞ্চ করা হয়েছে সেগুলিতে শক্তিশালী স্পেসিফিকেশন এবং সুন্দর ডিজাইন দেওয়া হয়েছিল। এবার কোম্পানি তাদের এক্স সিরিজের পরিধি আরও বাড়িয়ে X100 সিরিজ লঞ্চ করতে পারে। এই সিরিজে কোম্পানির পক্ষ থেকে X100, X100 Pro এবং X100 Pro+ ফোনগুলি লঞ্চ করা হবে জানা গেছে। এই বিষয়ে এখনও পর্যন্ত কোম্পানি অফিসিয়ালি কিছু জানায়নি। তবে এই সিরিজের টপ মডেল Vivo X100 Pro+ এর ডিটেইলস প্রকাশ্যে এসে গেছে। আরও পড়ুন: Jio ইউজারদের জন্য সুখবর, নেটফ্লিক্স সাবস্ক্রিপশন সহ লঞ্চ হল নতুন জিও রিচার্জ

Vivo X100 Pro+ এর স্পেসিফিকেশন (লিক)

টিপস্টার ফিক্সড ফোকাস ডিজিটাল মাইক্রো ব্লগিং সাইট Weibo তে Vivo X100 Pro+ ফোনটির গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন শেয়ার করেছেন।

জানিয়ে রাখি Vivo X100 Series সিরিজের লঞ্চ সম্পর্কে এখনও পর্যন্ত কোন লঞ্চ ডেট জানা যায়নি। বর্তমানে এই আপকামিং সিরিজের সম্পর্কে কোম্পানির অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন