প্রকাশ্যে এল Vivo X200 Ultra, Vivo X200s ফোনের লঞ্চ টাইমলাইন, শীঘ্রই হবে লঞ্চ

বিগত দীর্ঘদিন ধরেই Vivo X200 Ultra স্মার্টফোনের লঞ্চ সম্পর্কে কানাঘুষো শোনা যাচ্ছে। এই ফোনটি মার্চ বা এপ্রিল মাসে লঞ্চ হবে বলে শোনা গিয়েছিল। এবার আরেক টিপস্টার Vivo X200 Ultra এবং Vivo X200s ফোনের লঞ্চ টাইমলাইন শেয়ার করেছেন। এই ফোনদুটি প্রথমে চীনে এবং পড়ে গ্লোবাল মার্কেটে পেশ করা হবে। জানিয়ে রাখি এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে এই সিরিজে X200, X200 Pro এবং X200 Pro Mini স্মার্টফোন লঞ্চ করা হয়েছে।

Vivo X200 Ultra, X200s ফোনের লঞ্চ টাইমলাইন (লিক)

  • চীনের মাইক্রো ব্লগিং সাইট ওয়েইবোতে টিপস্টার এক্সপেরিয়েন্স মোর জানিয়েছে Vivo X200 Ultra এবং X200s ফোনদুটি চীনে এপ্রিলের মাঝে বা শেষের দিকে লঞ্চ করা হবে।
  • এর আগে জানা গিয়েছিল Vivo X200 Ultra ফোনটি মার্চ বা এপ্রিল মাসে লঞ্চ করা হবে। অর্থাৎ এই দুটি তথ্যে বেশ মিল রয়েছে।
  • টিপস্টার জানিয়েছেন Vivo এপ্রিল মাসেই তাদের X200 Ultra এবং X200s স্মার্টফোন লঞ্চের প্রস্ততি নিচ্ছে।
  • জানিয়ে রাখি এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে এই দুটি ফোন বা অন্য কোনো ফোন সম্পর্কে কিছুই জানানো হয়নি।

Vivo X200 Ultra ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন

  • তথাকথিত Vivo X200 Ultra ফোনে 6.8 ইঞ্চির LTPO OLED 2K ডিসপ্লে যোগ করা হতে পারে। স্ক্রিনের চারদিকে অত্যন্ত পাতলা বেজল থাকতে পারে।
  • এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে 1/1.3-ইঞ্চির 50MP প্রাইমারি সেন্সর, 1/1.28-ইঞ্চির 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 1/1.4-ইঞ্চির 200MP পেরিস্কোপ ক্যামেরা দেওয়া হতে পারে।
  • এই ফোনের প্রাইমারি ক্যামেরা বাই ডিফল্ট 1.5x জুম এবং আলট্রা ওয়াইড লেন্স 0.5x বা 0.6x এর বদলে 1x জুম সাপোর্ট করতে পারে।
  • Vivo X200 Ultra ফোনে স্ন্যাপড্রাগন 8 এলিট প্রসেসর যোগ করা হতে পারে। এর সঙ্গে এই ফোনে 24GB RAM এবং 2TB স্টোরেজ দেওয়া হতে পারে।
  • এই ফোনে 90W ওয়্যার্ড এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড 6,000mAh ব্যাটারি থাকতে পারে।

Vivo X200s ফোনের দাম Ultra ফোনটির চেয়ে কম রাখা হতে পারে। এই ফোনে 6.67-ইঞ্চির OLED LTPS 1.5K ফ্ল্যাট ডিসপ্লে থাকতে পারে। এর চারদিকে অত্যন্ত পাতলা বেজল এবং আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হবে। প্রসেসিঙের জন্য এতে MediaTek Dimensity 9400 Plus প্রসেসর দেওয়া হতে পারে।

Vivo X200 Ultra বা Vivo X200s স্মার্টফোনের ভারতে লঞ্চ সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। এই সিরিজের আগের ফোনগুলি যেহেতু ভারতে লঞ্চ হয়নি, তাই এই ফোনগুলিও লঞ্চ হবে না বলেই মনে করা হচ্ছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here