Home খবর চীনে লঞ্চ হল Vivo X200, X200 Pro এবং X200 Pro Mini স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন

চীনে লঞ্চ হল Vivo X200, X200 Pro এবং X200 Pro Mini স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন

ভিভো চীনে তাদের Vivo X200 সিরিজ লঞ্চ করেছে। এই সিরিজের অধীনে Vivo X200, Vivo X200 Pro এবং Vivo X200 Pro Mini স্মার্টফোনগুলি পেশ করা হয়েছে। এতে X200 6.67 ইঞ্চির 1.5K 120Hz LTPS ডিসপ্লে দেওয়া হয়েছে। তবে X200 প্রো স্মার্টফোনটিতে 6.78 ইঞ্চির এবং প্রো মিনি ফোনটিতে 1.5K 120Hz এমোলেড প্যানেল রয়েছে। ফ্ল্যাগশিপ ফোনটির বিশেষত্ব হল এতে Dimensity 9400 প্রসেসর যোগ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির ফিচার এবং দাম সম্পর্কে।

Vivo X200 এবং X200 Pro এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: Vivo X200 স্মার্টফোনটিতে 6.67 ইঞ্চির ডিসপ্লে রয়েছে। তবে প্রো মডেলে 6.78 ইঞ্চির বড়ো ডিসপ্লে দেওয়া হয়েছে। দুটি মডেলেই 1.5K OLED প্যানেল, 120Hz রিফ্রেশ রেট এবং 4500 নিটস পীক ব্রাইটনেস যোগ করা হয়েছে।

প্রসেসর: ভ্যানিলা এবং প্রো দুটি মডেলেই শক্তিশালী MediaTek Dimensity 9400 প্রসেসর দেওয়া হয়েছে। এই প্রসেসর সহ এটি প্রথম ফোন।

স্টোরেজ: Vivo X200 এবং X200 Pro স্মার্টফোনটিতে 16GB RAM এবং 1TB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।

রেয়ার ক্যামেরা: Vivo X200 স্মার্টফোনটিতে OIS ফিচারযুক্ত 50MP 1/1.56-ইঞ্চির Sony IMX921 প্রাইমারি সেন্সর, 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল এবং 50MP Sony IMX882 পেরিস্কোপ টেলিফটো সেন্সর দেওয়া হয়েছে। অন্যদিকে X200 Pro স্মার্টফোনটিতে OIS ফিচারযুক্ত 50MP LYT-818 প্রাইমারি সেন্সর, 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 200MP পেরিস্কোপ টেলিফটো লেন্স যোগ করা হয়েছে।

ফ্রন্ট ক্যামেরা: Vivo X200 এবং X200 Pro ফ্ল্যাগশিপ ফোন দুটিতে 32MP সেলফি ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি: Vivo X200 ফোনে 90W চার্জিং সাপোর্টেড 5,800mAh ব্যাটারি দেওয়া হয়েছে। অন্যদিকে X200 Pro ফোনটিতে 90W ওয়্যার চার্জিং এবং 30W ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড 6,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে।

ওএস: Vivo X200 এবং X200 Pro স্মার্টফোনটিতে অরিজিন OS 5 অপারেটিং সিস্টেম সহ কাজ করে।

আইপি রেটিং: Vivo X200 এবং X200 Pro স্মার্টফোনটিতে জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য আইপী68+আইপী69 রেটিং যোগ করা হয়েছে।

Vivo X200 Pro Mini এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: Vivo X200 Pro Mini ফোনটিতে 120Hz রিফ্রেশ রেট সহ কম্প্যাক্ট 6.3-ইঞ্চির 1.5K OLED LTPO ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছে।

প্রসেসর: মিনি মডেলে সম্প্রতি লঞ্চ হওয়ার MediaTek Dimensity 9400 চিপসেট দেওয়া হয়েছে।

স্টোরেজ: Vivo X200 Pro Mini ফোনটিতে 16GB RAM এবং 512GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।

রেয়ার ক্যামেরা: Vivo X200 Pro Mini ফোনটিতে 50MP Sony LYT818 প্রাইমারি ক্যামেরা, 50MP আলট্রাওয়াইড লেন্স সহ 100x পর্যন্ত ডিজিটাল জুমের জন্য 50MP পেরিস্কোপ সেন্সর দেওয়া হয়েছে।

ফ্রন ক্যামেরা: Vivo X200 Pro Mini ফোনটিতে সেলফির এবং ভিডিও কলের জন্য 32MP সেন্সর যোগ করা হয়েছে।

ব্যাটারি: Vivo X200 Pro Mini ফোনটিতে 90W ওয়্যার এবং 30W ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড 5,700mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

ওএস: Vivo X200 Pro Mini স্মার্টফোনটি অরিজিন OS 5 অপারেটিং সিস্টেম সহ কাজ করে।

আইপি রেটিং: জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য Vivo X200 Pro Mini স্মার্টফোনটিতে IP68+IP69 রেটিং দেওয়া হয়েছে।

Vivo X200 সিরিজের দাম এবং সেল

Vivo X200 এর দাম

Vivo X200 ফোনটির 12GB+256GB স্টোরেজ অপশনের দাম 4,299 ইউয়ান অর্থাৎ প্রায় 51,010 টাকা, 12GB+512GB স্টোরেজ অপশনের দাম 4,699 ইউয়ান অর্থাৎ প্রায় 55,750 টাকা, 16GB+ 512GB স্টোরেজ অপশনের দাম 4,999 ইউয়ান অর্থাৎ প্রায় 59,320 টাকা এবং 16GB+ 1TB স্টোরেজ অপশনের দাম 5,499 ইউয়ান অর্থাৎ প্রায় 65,250 টাকা রাখা হয়েছে।

Vivo X200 Mini এর দাম

Vivo X200 Mini স্মার্টফোনটির 12GB+256GB ভেরিয়েন্টের দাম 4,699 ইউয়ান অর্থাৎ প্রায় 55,750 টাকা, 16GB+ 512GB ভেরিয়েন্টের দাম 5,299 ইউয়ান অর্থাৎ প্রায় 62,880 টাকা এবং 16GB+ 1TB টপ ভেরিয়েন্টের দাম 5,799 ইউয়ান অর্থাৎ প্রায় 68,815 টাকা রাখা হয়েছে।

vivo X200 Pro এর দাম

vivo X200 Proফোনটি 12GB+256GB স্টোরেজ অপশনের দাম 5,299 ইউয়ান অর্থাৎ প্রায় 62,880 টাকা, 16GB+ 512GB স্টোরেজ অপশন 5,999 ইউয়ান অর্থাৎ প্রায় 71,190 টাকা, 16GB+ 1TB স্টোরেজ অপশন 6,499 ইউয়ান অর্থাৎ প্রায় 77,120 টাকা এবং 16GB+ 1TB টপ স্টোরেজ অপশন স্যাটেলাইট এডিশোন 6,799 ইউয়ান অর্থাৎ প্রায় 80,680 টাকা দামে পেশ করা হয়েছে। 19 অক্টোবর থেকে চীনে Vivo X200, Vivo X200 Pro ফোনগুলির সেল শুরু হবে।

তবে 25 অক্টোবর থেকে Vivo X200 Pro Mini ফোনটির সেল করা হবে। অন্যদিকে ফোনটির বুকিং শুরু হয়ে গেছে।