উৎসব উপলক্ষে স‍্যামসাং ও ভিভোর উপহার, এইসব স্মার্টফোন এখন আরও সস্তা

ভারতে উৎসবের দিন শুরু হয়ে গেছে। এইসব দিনগুলো আরও আনন্দময় করে তুলতে স্মার্টফোন কোম্পানিগুলিও প্রতি বছর কোনো না কোনো নতুন অফার নিয়ে আসে‌। এই উৎসবের মরশুমের শুরুতেই দুটি বড় টেক কোম্পানি স‍্যামসাং ও ভিভো তাদের কয়েকটি স্মার্টফোনের দখম কমিয়ে ইউজারদের উপহার দিয়ে দিয়েছে। এই প্রাইস কাটের লিস্টে কোম্পানির হাইএন্ড ডিভাইস থেকে শুরু করে লো বাজেট স্মার্টফোন পর্যন্ত আছে। যদি আপনিও ভিভো বা স‍্যামসাঙের নতুন ফোন কেনার প্ল‍্যান করছেন তবে এই লিস্ট আপনার জন্য সহায়ক হয়ে উঠবে।

ভিভো
ভিভো তাদের হাইএন্ড ডিভাইস এক্স21 এর দামে 4,000 টাকা কম করেছে। কোম্পানি মে মাসে ভারতে এই ফোনটি 35,990 টাকা দামে লঞ্চ করেছিল। প্রসঙ্গত ভিভো এক্স21 বিশ্বের প্রথম এমন ফোন যার মধ্যে স্ক্রিনের নিচে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার দেওয়া হয়েছে। এই ফোনে 6.28 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে 6 জিবি র‍্যাম আছে ও কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 660 চিপসেটে রান করে। দাম কমার পর ফোনটি এখন 31,990 টাকা দামে কেনা যাবে।

ভিভো ইন্ডিয়ার পক্ষ থেকে ভারতে লঞ্চ করা প্রথম নচ ডিসপ্লেওয়ালা স্মার্টফোন ভিভো ভি9 এর থাম 2,000 টাকা কমানো হয়েছে। দাম কমানোর পর 20,990 টাকা দামের এই ফোনটি এখন 18,990 টাকা দামে কেনা যাবে। কোম্পানির সবচেয়ে সস্তা নচ ডিসপ্লেওয়ালা স্মার্টফোনগুলির মধ্যে থেকে ভিভো ওয়াই83 এর দাম‌ও 1,000 টাকা কমানো হয়েছে। 14,990 টাকা দামে লঞ্চ হ‌ওয়া এই ফোনটি এখন থেকে মাত্র 13,990 টাকা দামে কেনা যাবে।

স‍্যামসাং
ফ‍্যানদের খুশি করতে স‍্যামসাং তাদের লো বাজেটে লঞ্চ করা গ‍্যালাক্সি জে4 এর দাম কমিয়েছে। এই ফোনটি 2 জিবি র‍্যাম ও 3,000 এম‌এএইচ ব‍্যাটারীসহ লঞ্চ করা হয়েছিল। কোম্পানি এই ফোনটি 9,999 টাকা দামে লঞ্চ করেছিল তবে এখন এর দাম 1,000 টাকা কমানো হয়েছে। অর্থাৎ 9,999 টাকা দামের স‍্যামসাং গ‍্যালাক্সি জে4 এখন মাত্র 8,999 টাকা দামে কেনা যাবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here