শীঘ্রই ভারতে লঞ্চ হতে পারে Vivo X300 FE স্মার্টফোন, থাকতে এক্সক্লুসিভ গ্রিন কালার, Snapdragon 8 Gen 5 এবং 50MP ক্যামেরা

Vivo এর আপকামিং Vivo X300 FE স্মার্টফোনের নতুন ডিটেইলস প্রকাশ্যে এসেছে। এই স্মার্টফোনটি অফিসিয়ালি গ্লোবাল বাজারে লঞ্চ করা হয়েছিল। তাই আগে থেকেই ফোনের ডিজাইন এবং স্পেসিফিকেশন সম্পর্কে তথ্য জানা গেছে। অন্যদিকে এবার Vivo X300 FE ফোনটি ভারতের বাজারে লঞ্চ করা হবে বলে শোনা যাচ্ছে। রিপোর্ট অনুযায়ী এই ফোনটির ভারতীয় ভেরিয়েন্ট এক্সক্লুসিভ কালার অপশনে লঞ্চ করা হতে পারে। একইসঙ্গে ফোনটি মে মাসের দিকে পেশ করা হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo X300 FE স্মার্টফোনের লিক ডিটেইলস সম্পর্কে।

লিক অনুযায়ী Vivo X300 FE স্মার্টফোনটি গ্লোবাল বাজারে Moonlight White, Cool Purple এবং Graphite Black কালার অপশনে সেল করা হয়। তবে ভারতের বাজারে ফোনটি Black, Purple এবং একটি নতুন  Green কালার অপশনে লঞ্চ করা হতে পারে। রিপোর্ট অনুযায়ী বিশেষ করে ভারতে ফোনটি একটি গ্রিন কালার অপশনে পেশ করা হবে। এই কালারটি খুব বেশি ব্রাইটও না এবং অত্যন্ত হালকা কালারও নয়, বরং এতে প্রিমিয়াম এবং স্টাইল ফিল পাওয়া যাবে।

Vivo X300 FE ফোনটিতে হরিজেন্টাল ক্যামেরা মডিউল দেওয়া হয়েছে, এটি অনেকটাই iPhone Air ফোনের ডিজাইনের কথা মনে করিয়ে দিচ্ছে। সম্প্রতি লঞ্চ হ‌ওয়া Vivo V70 FE ফোনটির মতো কোম্পানি এই ফোনটিও “Fashion Edition” হিসাবে পেশ করতে পারে। কোম্পানি এই ফোনটির মধ্য দিয়ে স্লিম ও স্টাইলিশ ডিজাইন সহ ফ্ল্যাগশিপ-লেভেল পারফরমেন্স দেওয়ার লক্ষ্য রেখেছে।

Vivo X300 FE ফোনটিতে 120Hz রিফ্রেশ রেট সাপোর্টেড 6.31-ইঞ্চির 1.5K LTPO AMOLED ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে। প্রসেসিঙের জন্য ফোনটিতে Snapdragon 8 Gen 5 প্রসেসর দেওয়া হতে পারে। এটি ফ্ল্যাগশিপ ক্যাটাগরির ক্ষেত্রে ব্যাবহার করা হতে পারে। একই চিপসেট পারফরমেন্স ফোকাস OnePlus 15R এবং iQOO 15R ফোনগুলিতেও দেওয়া হয়েছে। অর্থাৎ আপকামিং ফোনটি এই ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।

সবচেয়ে বড় বিশেষত্ব ফোনটির ক্যামেরা সেটআপের ক্ষেত্রে দেখা যাবে বলে মনে করা হচ্ছে। এই ফোনটিতে 50MP প্রাইমারি সেন্সর, 50MP টেলিফটো লেন্স এবং 8MP আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে। একইসঙ্গে Zeiss ব্র্যান্ডিং থাকতে পারে, এতে পোট্রেট ফটোগ্রাফির ক্ষেত্রে দারুণ এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য Vivo X300 FE ফোনটিতে 90W ওয়ার্ড এবং 40W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,500mAh ব্যাটারি দেওয়া হতে পারে। এই ব্যাটারি সারাদিন ব্যাকআপ দিতে সক্ষম।

Vivo এর পক্ষ থেকে এখনও ভারতে X300 FE ফোনটির অফিসিয়াল টিজার জারি করা হয়নি, তবে ক্রমাগত প্রকাশ্যে আসা লিক রিপোর্ট অনুযায়ী শীঘ্রই ফোনটি লঞ্চ করা হতে পারে। টিপস্টার Yogesh Brar এর বক্তব্য অনুযায়ী ভারতে Vivo X300 FE ফোনটি মে মাসের শুরুতেই লঞ্চ করা হতে পারে।

যারা কম্প্যাক্ট ডিজাইনে ফ্ল্যাগশিপ পারফরমেন্স এবং শক্তিশালী ক্যামেরা সহ স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য Vivo X300 FE ফোনটি দারুণ অপশন হতে পারে। ইউজাররা এই Vivo X300 FE ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here