লিক হল Vivo X300 FE স্মার্টফোনের RAM-স্টোরেজ এবং কালার ডিটেইলস, দেখে নিন Geekbench স্কোর

Vivo তাদের X-সিরিজের নতুন Vivo X300 FE ফোনটি লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। রিপোর্ট অনুযায়ী আপকামিং ফোনটি X300 সিরিজে সস্তা মডেল হতে পারে। মার্চ মাসের দিকে ফোনটি পেশ করা হতে পারে। সম্প্রতি দুটি সার্টিফিকেশন সাইটে ফোনটি লিস্টেড হয়েছিল। এবার গীকবেঞ্চ লিস্টিঙের মাধ্যমে ফোনের প্রসেসর, RAM এবং পারফরমেন্স স্কোর সম্পর্কে জানা গেছে। একইসঙ্গে লিকের মাধ্যমে ফোনের RAM-স্টোরেজ এবং কালার অপশন সম্পর্কিত তথ্য প্রকাশ্যে এসেছে।

গীকবেঞ্চে Vivo X300 FE ফোনটি V2537 মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে। লিস্টিং অনুযায়ী ফোনটিতে Qualcomm এর লেটেস্ট ফ্ল্যাগশিপ প্রসেসর দেওয়া হতে পারে। এতে 3.32GHz ক্লক স্পীডযুক্ত ছয়টি কোর, 3.80GHz ক্লক স্পীডযুক্ত দুটি হাই-পারফরমেন্স কোর এবং Adreno 829 GPU রয়েছে। প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী ফোনটিতে Snapdragon 8 Gen 5 প্রসেসর দেওয়া হতে পারে।

গীকবেঞ্চ লিস্টিঙের মাধ্যমে ফোনটিতে 12GB RAM এবং Android 16 অপারেটিং সিস্টেম সহ কাজ করতে পারে জানা গেছে। একইসঙ্গে OriginOS 6 যোগ করা হতে পারে। এই ফোনটি Geekbench 6.5 এর সিঙ্গেল কোর টেস্টে 2701 পয়েন্ট এবং মাল্টি কোর টেস্টে 8180 স্কোর পেয়েছে। এই স্কোর অনুযায়ী ফোনটি কমপ্যাক্ট ফ্ল্যাগশিপ ক্যাটেগরিতে শক্তিশালী অপশন হতে পারে।

অন্যান্য লিক অনুযায়ী Vivo X300 FE ফোনটি 12GB + 256GB এবং 12GB + 512GB দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে। এর আগে Vivo X200 FE ফোনটি একই কনফিগ্রেশনে বাজারে পেশ করা হয়েছিল। অন্যদিকে ফোনটি ব্লু এবং ব্ল্যাক কালারে অপশনে সেল করা হতে পারে। তবে আলাদা-আলাদা বাজারে অন্যান্য কালার ভেরিয়েন্টেও ফোনটি কেনা যেতে পারে।

আপকামিং Vivo X300 FE ফোনটিতে 6.31 ইঞ্চির LTPO AMOLED ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং হাই-রেজোলিউশন আউটপুট দেওয়া হতে পারে। অর্থাৎ কম্প্যাক্ট সাইজে ফ্ল্যাগশিপ এক্সপিরিয়েন্স পাওয়া যাবে।

ফটোগ্রাফির জন্য Vivo X300 FE ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। এতে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 50 মেগাপিক্সেল 3x পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা দেওয়া হতে পারে। একইভাবে সেলফির জন্য ফোনটিতে 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা জগ করা হবে বলে মনে করা হচ্ছে।

পাওয়ার ব্যাকআপের জন্য Vivo X300 FE ফোনটিতে 6,500mAh বড় ব্যাটারি দেওয়া হতে পারে। একইসঙ্গে চার্জ করার জন্য 90W ওয়ার্ড ফাস্ট চার্জিং এবং 40W ওয়্যারলেস চার্জিং ফিচার থাকতে পারে। একইসঙ্গে ফোনে আল্ট্রাসোনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়েল স্পিকার এবং x-axis লিনিয়ার মোটর থাকবে।

লিক হওয়া তথ্য সঠিক হলে, কমপ্যাক্ট ফ্ল্যাগশিপ Vivo X300 FE ফোনটি এই সেগমেন্টে প্রিমিয়াম ফিচার সহ একটি দুর্দান্ত আকর্ষণীয় অপশন হয়ে উঠতে পারে। শীঘ্রই কোম্পানির পক্ষ থেকে অফিসিয়াল ঘোষণা করা হতে পারে বলে আশা করা হচ্ছে। এই মাসের মধ্যে যারা নতুন ফোন কেনার কথা ভাবছেন, তাঁরা আপকামিং Vivo X300 FE ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here