Home খবর ZEISS Telephoto Extender Kit সহ ভারতে লঞ্চ হবে Vivo X300 FE, জেনে নিন ফিচার

ZEISS Telephoto Extender Kit সহ ভারতে লঞ্চ হবে Vivo X300 FE, জেনে নিন ফিচার

শীঘ্রই Vivo ভারতের বাজারে তাদের নতুন X-সিরিজের পরিধি বিস্তার করতে পারে। রিপোর্ট অনুযায়ী কোম্পানি মে মাসে Vivo X300 FE ফোনটি লঞ্চ করতে পারে। লঞ্চের আগেই এই ফোনটির ক্যামেরা ফিচার সংক্রান্ত তথ্য প্রকাশ্যে এসেছে। সবচেয়ে বড় কথা এই ফোনটির সঙ্গেও প্রিমিয়াম ZEISS টেলিফটো এক্সটেন্ডার কিট পেশ করা হতে পারে। এর ফলে ফোনটি ফ্ল্যাগশিপ সেগমেন্টে স্থান করে নেবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির ডিটেইলস সম্পর্কে।

আমাদের পাওয়া তথ্য অনুযায়ী Vivo X300 FE ফোনে ZEISS Telephoto Extender Kit সাপোর্ট পাওয়া যাবে। এটি আলাদাভাবে কিনতে হবে। একটি বিশেষ কেসের মাধ্যমে এই কিট ফোনের টেলিফটো লেন্সের সঙ্গে জুড়ে জুম ক্যাপাবিলিটি অনেকটাই বাড়িয়ে দেয়। এই এক্সটেন্ডার জুম 2.35x পর্যন্ত বাড়িয়ে 200mm অপটিক্যাল জুম এবং 1600mm ফোকাল লেন্থ দিতে সক্ষম, যা প্রফেশনাল ফটোগ্রাফির জন্য বেশ উপযোগী।

Vivo X300 FE ফোনে 50MP ZEISS টেলিফটো লেন্স দেওয়া হতে পারে। এর সঙ্গে AI বেস্ড পোর্ট্রেট মোডের একটি সেট থাকতে পারে। কোম্পানি এই ফোনটির মধ্য দিয়ে হাই-এন্ড ক্যামেরা এক্সপেরিয়েন্স দেওয়ার চেষ্টা করবে বলে মনে করা হচ্ছে। এর মাধ্যমে এই ফোনটি iPhone 17 ও Samsung Galaxy S26 ফোনের মতো ফ্ল্যাগশিপ ফোনগুলিকেও টেক্কা দিতে পারে।

Vivo X300 FE ফোনটি কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন হিসাবে পেশ করা হতে পারে। এই ফোনে 120Hz রিফ্রেশ রেটযুক্ত 6.31 ইঞ্চির 1.5K LTPO AMOLED ডিসপ্লে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। রিপোর্ট থেকে জানা গেছে এই ফোনটি চীনে লঞ্চ হ‌ওয়া Vivo S50 Pro Mini ফোনটির মতো হতে পারে। এছাড়াও এই ফোনে ফ্ল্যাগশিপ Qualcomm Snapdragon 8 Gen 5 প্রসেসর যোগ করা হতে পারে, ফলে এতে শক্তিশালী পারফরমেন্স পাওয়া যাবে।

ফটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপ থাকতে পারে। এই সেট‌আপে 50MP প্রাইমারি সেন্সর, 50MP টেলিফটো লেন্স এবং 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হবে বলে শোনা যাচ্ছে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এতে 90W ওয়্যার্ড এবং 40W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,500mAh ব্যাটারি যোগ করা হতে পারে।

রিপোর্ট অনুযায়ী X300 FE নামে “FE” কথাটির অর্থ Fashion Edition হতে পারে। যা এই ফোনটির নতুন ডিজাইন ল্যাঙ্গুয়েজকে হাইলাইট করছে। এই ফোনটি স্লিম ও কম্প্যাক্ট ফর্ম ফ্যাক্টর সহ পেশ করা হতে পারে এবং ফোনটির ব্যাক প্যানেলে iPhone Air ফোনের মতো হরাইজন্টাল ক্যামেরা লেআউট থাকতে পারে।

জানিয়ে রাখি কোম্পানির পক্ষ থেকে ইতিমধ্যে দেশের বাজারে ZEISS Telephoto Extender Kit সহ Vivo X300 এবং Vivo X300 Pro ফোনগুলি লঞ্চ করা হয়েছে। সিরিজের X300 Ultra ফোনটি 400mm এক্সটেন্ডার কিট সহ MWC ইভেন্টের মঞ্চে পেশ করা হয়েছিল। Vivo X300 FE ফোনেও এই কিট দেওয়া হলে কোম্পানির ক্যামেরা সেগমেন্ট যথেষ্ট মজবুত হয়ে উঠবে।

আপকামিং Vivo X300 FE ফোনটি কম্প্যাক্ট ও শক্তিশালী ফ্ল্যাগশিপ স্মার্টফোন হিসাবে পেশ করা হতে পারে। এই ফোনে প্রফেশনাল-লেভেল জুম, প্রিমিয়াম ডিজাইন এবং হাই-এন্ড স্পেসিফিকেশন পাওয়া যাবে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই ফোনটি সম্পর্কে কিছু জানানো হয়নি, তবে খুব তাড়াতাড়ি অফিসিয়ালি ঘোষণা করা হবে বলে মনে করা হচ্ছে।