Dimensity 9500 প্রসেসর এবং 16GB RAM সহ গীকবেঞ্চে দেখা গেল Vivo X300, জেনে নিন গীকবেঞ্চ স্কোর

আগামী 13 অক্টোবর Vivo চীনে তাদের আপকামিং ফ্ল্যাগশিপ স্মার্টফোন হিসাবে X300 সিরিজ লঞ্চ করতে পারে। এই বিষয়ে আগেও বিভিন্ন তথ্য প্রকাশ্যে এসেছে। এই সিরিজের অধীনে Vivo X300 এবং Vivo X300 Pro নামের দুটি স্মার্টফোন পেশ করা হবে। ব্র্যান্ডের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই সিরিজের লঞ্চ ডেট সম্পর্কে কিছু জানানো হয়নি। এর আগেই বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে Vivo X300 ফোনটির গ্লোবাল ভার্সন দেখা গেছে। এর ফলে ফোনটির গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই লিস্টিং সম্পর্কে।

রিপোর্ট অনুযায়ী গ্লোবাল ভেরিয়েন্টের মডেল নাম্বার Vivo X300 (V2515) এবং Vivo X300 Pro (V2514) রাখা হতে পারে। এর মধ্যে V2515 মডেল নাম্বারটি Geekbench ডেটাবেসে দেখা গেছে।

ফোনটির গ্লোবাল ভার্সনে Dimensity 9500 চিপসেট থাকবে বলে জানা গেছে। চীনের মডেলেও এই এক‌ই চিপসেট থাকতে পারে। এই নতুন প্রসেসর আগামী 22 সেপ্টেম্বর চীনে লঞ্চ করা হবে। 1+3+4 CPU কনফিগারেশন সহ এই প্রসেসরে 4.21GHz ক্লক স্পীডযুক্ত একটি Travis কোর, 3.50GHz ক্লক স্পীডযুক্ত তিনটি Alto কোর এবং 2.7GHz ক্লক স্পীডযুক্ত চারটি Gelas কোর দেওয়া হয়েছে। এর মধ্যে Travis ও Alto কোর Arm এর সিরিজের X9 সিরিজের অংশ এবং Gelas কোর আপডেটেড A7 সিরিজ থেকে নেওয়া হয়েছে। এই চিপের সঙ্গে Mali-G1 Ultra MC12 GPU থাকতে পারে। এতে 40% ভালো এফিসিয়েন্সি এবং 40% পর্যন্ত ভালো রিয়েল-টাইম ট্রেসিং পাওয়া যাবে।

Vivo X300 ফোনটি গীকবেঞ্চে সিঙ্গেল কোর টেস্টে 3177 স্কোর এবং মাল্টি কোর টেস্টে 9701 পয়েন্ট পেয়েছে। ফোনটিতে 16GB RAM এবং Android 16 দেওয়া হতে পারে। জানিয়ে রাখি Vivo X300 সিরিজের সঙ্গেই কোম্পানি গ্লোবাল মার্কেটে তাদের নতুন OriginOS 6 পেশ করতে পারে।

গীকবেঞ্চে গ্লোবাল ভার্সন সামনে আসায় মনে করা হচ্ছে কোম্পানি তাদের X300 সিরিজের গ্লোবাল মডেলের ইন্টারনাল টেস্টিং ফেজ শুরু করে দিয়েছে। নভেম্বর বা ডিসেম্বর মাসে গ্লোবাল বাজারে এই সিরিজ লঞ্চ করা হতে পারে বলে আশা করা হচ্ছে।

আপকামিং Vivo X300 সিরিজের সঙ্গে আপকামিং Samsung Galaxy S26 সিরিজ, iQOO 15 এবং Xiaomi 17 সিরিজের প্রতিদ্বন্দ্বীতা দেখা যেতে পারে। তবে X300 সিরিজের Dimensity 9500 প্রসেসর এবং OriginOS 6 এই সিরিজের ফোনগুলিকে প্রিমিয়াম সেগমেন্টে আলাদা স্থান করে দিতে পারে। ফোনগুলিক ফটোগ্রাফি ফিচার ইউজারদের বেশ পছন্দ হবে বলে মনে করা হচ্ছে।

লিক থেকে জানা গেছে আপকামিং Vivo X300 ফোনে 6.31-ইঞ্চির 8T LTPO BOE Q10+ ডিসপ্লে দেওয়া হতে পারে। অপরদিকে Vivo X300 Pro ফোনটিতে 6.78-ইঞ্চির স্ক্রিন যোগ করা হতে পারে।

সিরিজের ক্যামেরা সেগমেন্ট যথেষ্ট উল্লেখযোগ্য হতে চলেছে। Vivo X300 ফোনে 200MP Samsung HPB প্রাইমারি সেন্সর এবং 50MP Sony LYT-602 পেরিস্কোপ টেলিফটো লেন্স থাকতে পারে। এর সঙ্গে এই সেট‌আপে Samsung JN5 আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হতে পারে। এক‌ইভাবে Vivo X300 Pro ফোনে 50MP Sony LYT-828 প্রাইমারি সেন্সর এবং 200MP Samsung HPB পেরিস্কোপ টেলিফটো লেন্স দেওয়া হবে বলে জানা গেছে। এছাড়াও দুটি ফোনেই 50MP ফ্রন্ট ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে।

এই আপকামিং সিরিজের দুটি ফোন‌ই Android 15 বেসড OriginOS 6 অপারেটিং সিস্টেমে কাজ করতে পারে। রিপোর্ট অনুযায়ী Vivo X300 ফোনে 6,000mAh এবং X300 Pro ফোনে 6,500mAh ব্যাটারি দেওয়া হবে। উভয় স্মার্টফোন 90W ফাস্ট চার্জিং এবং ওয়্যারলেস চার্জিং ফিচার সাপোর্ট করতে পারে। সিকিউরিটি ফিচার হিসাবে এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হতে পারে।

যারা আপকামিং Vivo X300 সিরিজের জন্য অপেক্ষা করে রয়েছেন তাদের জানিয়ে রাখি আগামী নভেম্বর বা ডিসেম্বর মাসে এই সিরিজ লঞ্চ করা হতে পারে। যেসব ইউজাররা হেভি প্রসেসিং এবং ফটোগ্রাফি পছন্দ করেন তাদের এই ডিভাইসগুলি বেশ আকর্ষণ করবে।

সোর্স

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here