Vivo X300 Pro ফোনের দাম বেড়েছে 10,000 টাকা, জেনে নিন এই ফ্ল্যাগশিপ ক্যামেরা ফোনের নতুন দাম

চাইনিজ মোবাইল কোম্পানি ভিভো ভারতের বাজারে তাদের Vivo X300 Pro ফোনের দাম বাড়িয়ে দিয়েছে। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের তথ্য অনুযায়ী এই ফোনটি 1,19,999 টাকা দামে সেল করা হচ্ছে। লঞ্চের সময় এই ফোনটির দাম ছিল 1,09,999 টাকা। অর্থাৎ এই ফোনের দাম 10,000 টাকা বানানো হয়েছে। অপরদিকে এই সিরিজের ভ্যানিলা মডেল অর্থাৎ Vivo X300 ফোনটি ওয়েবসাইটে সেল করা হচ্ছে না। তাই এই ফোনটি ডিসকন্টিনিউ করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

Vivo X300 Pro ফোনের নতুন দাম

Vivo X300 Pro ফোনের 16GB + 512GB ভেরিয়েন্টের দাম 1,09,999 টাকা থেকে বেড়ে 1,19,999 টাকা হয়ে গেছে। জানিয়ে রাখি গত বছর লঞ্চ হ‌ওয়া Vivo X200 Pro ফোনটির প্রাথমিক দাম ছিল 94,999 টাকা। সেখানে দাঁড়িয়ে X300 Pro ফোনটির লঞ্চ প্রাইস‌ই রাখা হয়েছিল 1,09,999 টাকা। প্রাইস হাইকের ফলে দুটি ফোনের দামের পার্থক্য আরও বেড়ে গেছে।

রিপোর্ট অনুযায়ী স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে মেমরি চিপের ঘাটতির কারণে বিভিন্ন ফ্ল্যাগশিপ ফোনের দাম বাড়ানো হয়েছে এবং হচ্ছে। ভিভোও এই এক‌ই পদক্ষেপ গ্রহণ করেছে।

কোম্পানির Vivo X300 ফোনটি আমাজন এবং ফ্লিপকার্টেও পাওয়া যাচ্ছে না। ভিভো এখনও পর্যন্ত অফিসিয়ালি তাদের X300 ফোনটিকে ডিসকন্টিনিউ বলে ঘোষণা করেনি। তবে সমস্ত অনলাইন প্ল্যাটফর্মে ফোনটির অনুপস্থিতি দেখে মনে করা হচ্ছে ভারতীয় বাজারে কোম্পানি এই ফোনটিকে বন্ধ করে দিতে পারে।

এখন Vivo X300 Pro ফোনটি কেনা কতটা লাভজনক?

প্রাইস হাইক সত্ত্বেও Vivo X300 Pro ফোনটি অসাধারণ ক্যামেরা সেট‌আপের দৌলতে আজ‌ও প্রিমিয়াম সেগমেন্টে যথেষ্ট উল্লেখযোগ্য একটি অপশন। এই ফোনের রেয়ার ক্যামেরা সেট‌আপে 50MP প্রাইমারি সেন্সর, 200MP টেলিফটো লেন্স, 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ফ্রন্ট প্যানেলে 50MP সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। এছাড়াও ZEISS ইমেজিং টেকনোলজি এবং 2.35x টেলিফটো এক্সটেন্ডার কিট সাপোর্ট রয়েছে।

প্রসেসিঙের জন্য Vivo X300 Pro ফোনে MediaTek Dimensity 9500 প্রসেসর যোগ করা হয়েছে। এই ফোনটি OriginOS অপারেটিং সিস্টেমে কাজ করে। এই ফোনটিতে 90W ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,510mAh ব্যাটারি যোগ করা হয়েছে।

Vivo X300 Pro ফোনের প্রাইস হাইকের পর এই ফোনটিকে OPPO Find X9 Pro ফোনের সঙ্গে প্রতিযোগিতায় নামতে হবে। এই ফোনটি 1,09,999 টাকা দামে সেল করা হচ্ছে। অপেক্ষাকৃত কম দামে এই ফোনটির ক্যামেরা সেগমেন্ট‌ও যথেষ্ট উল্লেখযোগ্য। তবে ব্যাঙ্ক অফার সহ ফোনটি আরও কম দামে কেনা যাবে। আমরা মনে করি বিভিন্ন প্ল্যাটফর্মে ফোনটির দাম তুলনা করে তবেই ফোন কেনা উচিৎ।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here