100W চার্জিং এবং অসাধারণ ক্যামেরা সেটআপ সহ লঞ্চ হতে চলেছে Vivo X300 Ultra, 3C প্ল্যাটফর্মে লিস্টেড হল এই স্মার্টফোন

শীঘ্রই Vivo তাদের প্রিমিয়াম X সিরিজের অধীনে নতুন Vivo X300 Ultra স্মার্টফোন লঞ্চ করতে পারে। আগেই এই বিষয়ে লিকের মাধ্যমে তথ্য প্রকাশ্যে এসেছে। এবার 3C সার্টিফিকেশন সাইটে আপকামিং স্মার্টফোনটি দেখা গেছে। তাই খুব তাড়াতাড়ি ফোনটি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। এছাড়া লিস্টিঙের মাধ্যমে ফোনের ফাস্ট চার্জিং ফিচার সম্পর্কে জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo X300 Ultra ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।

3C সার্টিফিকেশন সাইটে ভিভোর নতুন ফোনটি V2536A মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে। সার্টিফিকেশন লিস্টিং অনুযায়ী আসন্ন Vivo X300 Ultra ফোনটিতে 100W ওয়ার্ড ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হতে পারে। এতে 20VDC x 5A USB PPS চার্জিং ফিচার ব্যাবহার করা হবে। এছাড়া প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী আপকামিং ফোনের সঙ্গে V10091L0E1-CN এবং V10091L0A1-CN মডেল নাম্বার সহ চার্জার অ্যাডপ্টার থাকতে পারে।

পাওয়া রিপোর্ট অনুযায়ী এবার Vivo তাদের X300 Ultra ফোনটি আগের চেয়ে আরও শক্তিশালী ব্যাটারি সহ লঞ্চ করতে পারে। ফোনটিতে 7000mAh বড় ব্যাটারি দেওয়া হতে পারে বলে আশা করা হচ্ছে। এর ফলে বেশি ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে।

প্রসেসিঙের জন্য Vivo X300 Ultra ফোনটিতে Qualcomm এর লেটেস্ট Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দেওয়া হতে পারে। এর ফলে এটি একটি টপ-পারফরমেন্স ক্যামেরা ফ্ল্যাগশিপ স্মার্টফোন হয়ে উঠবে।

লিক অনুযায়ী ফটোগ্রাফির জন্য Vivo X300 Ultra ফোনটিতে দুটি 200MP ক্যামেরা সেন্সর দেওয়া হতে পারে। এতে 1/1.12 ইঞ্চির প্রাইমারি সেন্সর এবং 1/1.4 ইঞ্চির টেলিফটো ক্যামেরা থাকতে পারে। একইভাবে প্রাইমারি সেন্সরের জন্য Sony এর নতুন LYT-901 ইমেজ সেন্সর যোগ করা হতে পারে। এছাড়া ফোনটিতে 1/1.28 ইঞ্চির 50MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা দেওয়া হতে পারে।

2026 সালের প্রথম কোয়ার্টারে Vivo X300 Ultra ফোনটি লঞ্চ করা হতে পারে। এই ফোনটি চীনের পর গ্লোবাল বাজারেও লঞ্চ করা হবে বলে জানানো হয়েছে। পরবর্তী সময়ে এই বিষয়ে আরও নতুন তথ্য জানা যাবে বলে আশা করা হচ্ছে।

যারা প্রিমিয়াম এবং শক্তিশালী ফ্ল্যাগশিপ লেভেলের ফটোগ্রাফিক এক্সপিরিয়েন্স চাইছেন, তাদের মধ্যে 2026 সালে আসন্ন Vivo X300 Ultra ফোনটি ক্যামেরা সেটআপ, প্রসেসর এবং চার্জিং ফিচারের দিক দিকে আকর্ষণীয় হয়ে উঠতে পারে।

এখনও পর্যন্ত 200 মেগাপিক্সেল সহ ডুয়েল ক্যামেরা সেটআপে কোনো ফোন বাজারে লঞ্চ করা হয়নি, তাই এই ফোনটির তেমন কোনো প্রতিযোগী নেই। আপাতত কোম্পানির অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে। যারা নতুন বছরে ফ্ল্যাগশিপ আল্ট্রা স্মার্টফোন কিনতে চাইছেন এবং বাজেট নিয়েও কোনো সমস্যা নেই, তাঁরা আপকামিং Vivo X300 Ultra ফোনটির অপেক্ষা করতে পারেন। এই বিষয়ে নতুন আপডেট আসা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here