Vivo এর আপকামিং ক্যামেরা-ফোকাস ফ্ল্যাগশিপ Vivo X300 Ultra ফোনটি লঞ্চের আগেই গীকবেঞ্চে লিস্টেড হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের পারফরমেন্স এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে। জানিয়ে রাখি কোম্পানির পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল আগামী 30 মার্চ Vivo X300s ফোনটি পেশ করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo X300s ফোনের বেঞ্চমার্কিং লিস্টিং ডিটেইলস সম্পর্কে।
গীকবেঞ্চে আপকামিং ভিভো ফোনটি V2547DA মডেল নাম্বার সহ দেখা গেছে। এটি একটি স্যাটেলাইট কমিউনিকেশন ভেরিয়েন্ট হবে বলে মনে করা হচ্ছে। বেঞ্চমার্ক টেস্টে আসন্ন Vivo X300 Ultra ফোনটি সিঙ্গেল-কোর টেস্টে 3,722 স্কোর এবং মাল্টি-কোর টেস্টে 11,621 স্কোর পেয়েছে। এটিকে এই বছরের প্রিমিয়াম অ্যান্ড্রয়েড ফোনের সমান বলে মনে করা হচ্ছে।
প্রসেসিঙের জন্য Vivo X300 Ultra ফোনটিতে Qualcomm এর লেটেস্ট Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর থাকবে বলে জানা গেছে। এটি প্রায় 16GB RAM সহ দেখা গেছে। এছাড়া ফোনটি Android 16 বেস্ড Vivo এর OriginOS 6 সহ লঞ্চ করা হতে পারে।
Vivo X300 Ultra ফোনটিতে শক্তিশালী চিপসেট ও RAM এর পাশাপাশি ক্যামেরা সেকশনেও বড় আপগ্রেড পাওয়া যাবে। রিপোর্ট অনুযায়ী এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। এই সেটআপে 200MP Sony Lytia 901 প্রাইমারি সেন্সর থাকতে পারে। এই ক্যামেরাটি 35mm ফোকাল লেন্থ এবং উন্নত স্ট্যাবিলাইজেশন সহ লঞ্চ করা হতে পারে। এটি ক্যামেরা প্রেমীদের কাছে আকর্ষণীয় হয়ে উঠতে পারে।
উপরোক্ত লেন্স সহ Vivo X300 Ultra ফোনটিতে 200MP Samsung এর HP0 পেরিস্কোপ টেলিফটো সেন্সর থাকতে পারে বলে আশা করা হচ্ছে। এটি 85mm ফোকাল লেন্থ সহ লঞ্চ করা হতে পারে। অন্যদিকে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরার জন্য 50MP এর Sony Lytia 818 সেন্সর দেওয়া হতে পারে।
বিশেষত্ব হল Vivo এর ফোনটির সঙ্গে অপশনাল টেলি-কনভার্টার কিট দেওয়া হতে পারে। এতে 200mm জুম ক্ষমতাসম্পন্ন এবং 400mm পর্যন্ত বাড়তে পারবে। স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে এই ফিচারকে যথেষ্ট ইউনিক বলে মনে করা হচ্ছে, যা ফটোগ্রাফি প্রেমীদের আকর্ষণ করতে পারে।
আপকামিং Vivo X300 Ultra ফোনটি শক্তিশালী ক্যামেরা এবং অসাধারণ চিপসেট সহ ফ্ল্যাগশিপ স্মার্টফোন হিসাবে লঞ্চ করা হতে পারে। চীনের ইউজাররা এই ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন। Vivo X300 Ultra ফোনটি ভারতের বাজারে লঞ্চ করা হবে কি না, সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি।











