ভিভো তাদের Vivo X300 সিরিজ ভারতে লঞ্চের জন্য প্রস্তুত। ইতিমধ্যেই 2 ডিসেম্বর এই সিরিজের Vivo X300 এবং Vivo X300 Pro ফোনটি ভারতের বাজারে লঞ্চ করা হয়েছে। আগেই চীন এবং গ্লোবাল বাজারে ফোনটি লঞ্চ করা হয়েছিল। নতুন ভিভো ফ্ল্যাগশিপ ফোনগুলি ভারতে লঞ্চের পাশাপাশি এই সিরিজের ‘আল্ট্রা’ মডেল সম্পর্কেও জানানো হয়েছে। লিকের মাধ্যমে Vivo X300 Ultra ফোনের লঞ্চ টাইমলাইন প্রকাশ্যে এসেছে এবং একইসঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন ইন্টারনেটে শেয়ার করা হয়েছে।
চীনের মাইক্রোব্লগিং সাইট ওয়েইবোর মাধ্যমে Vivo X300 Ultra ফোনের তথ্য জানা গেছে। লিক অনুযায়ী 2026 সালের প্রথম কোয়ার্টারে এই ফোনটি লঞ্চ করা হতে পারে। এখনও পর্যন্ত সঠিক লঞ্চ ডেট সম্পর্কে জানানো হয়নি, তবে কোম্পানির MWC 2026 (মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস) ইভেন্টের আসে-পাশেই Vivo X300 Ultra ফোনটি পেশ করা হতে পারে। আগে চীনের বাজারে Vivo X300 Ultra ফোনটি লঞ্চ করা হয়েছিল, এবার ভারতের মার্কেটে পেশ করা হবে।
Vivo X300 Ultra ফোনটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ লঞ্চ করা হতে পারে। লিক অনুযায়ী ফটোগ্রাফির জন্য ফোনটিতে দুটি 200 মেগাপিক্সেল সেন্সর দেওয়া হতে পারে। একইসঙ্গে ফোনে তৃতীয় সেন্সর হিসাবে 50 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হতে পারে। জানিয়ে রাখি Vivo X300 এবং X300 Pro ফোনটির ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে 20 মেগাপিক্সেল সেন্সর দেওয়া হয়েছে।
Vivo X300 ফোনটির ব্যাক প্যানেলে 200MP Samsung HPB সেন্সর, 50MP LYT602 পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং 50MP Samsung JN1 সেন্সর দেওয়া হয়েছে। অন্যদিকে X300 Pro ফোনটিতে 50MP Sony LYT828 প্রাইমারি সেন্সর, 200MP পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য Vivo X300 5G ফোনে 6,040mAh ব্যাটারি এবং X300 Pro ফোনটিতে 6,510mAh ব্যাটারি দেওয়া হয়েছে। উভয় ফোনেই 90W ওয়ার্ড এবং 40W ওয়্যারলেস ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে। একইভাবে কোম্পানির Vivo X300 Ultra ফোনটি 7,000mAh ব্যাটারি সহ লঞ্চ করা হতে পারে। অর্থাৎ ব্যাটারির দিক দিয়ে Vivo X300 Ultra ফোনটি আরও বেশি শক্তিশালী হতে চলেছে।
Vivo X300 এবং X300 Pro 5G ফোনটিতে মিডিয়াটেকের ফ্ল্যাগশিপ Dimensity 9500 প্রসেসর দেওয়া হয়েছে। এটি কোম্পানির এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী মোবাইল প্রসেসর। যদি এখনও Vivo এবং MediaTek এর মধ্যে পার্টনারশিপ জারি থাকে, তবে X300 Ultra ফোনটিতেও Dimensity 9500 প্রসেসরই দেওয়া হবে। অন্যদিকে যদি দুটি কোম্পানির মধ্যে কোনো পার্টনারশিপ না থাকে, তাহলে Vivo X300 Ultra ফোনটিতে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দেওয়া হতে পারে।
3 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি Qualcomm Snapdragon 8 Elite Gen 5 অক্টা-কোর প্রসেসর। এই প্রসেসর 3.63GHz থেকে 4.6GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। বিগত কয়েক দিনের মধ্যে এই প্রসেসর সহ OnePlus 15, realme GT 8 Pro এবং iQOO 15 ফোনগুলি লঞ্চ করা হয়েছে। এই ফোনগুলিতে দারুণ পারফরমেন্স পাওয়া যায়। আপাতত Vivo X300 Ultra ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে সঠিকভাবে কিছু বলা যাচ্ছে না।












