লিক হল vivo X300 Ultra স্মার্টফোনের MRP! জেনে নিন কেমন হবে 16GB RAM এবং 512GB স্টোরেজ সহ এই ফোনের দাম

ভিভো ভারতের বাজারে তাদের vivo X300 সিরিজের অধীনে vivo X300 Ultra এবং vivo X300 FE ফোন দুটি লঞ্চ করতে চলেছে। আগামীকাল অর্থাৎ 6 মে ভারতে এই ফোনগুলি পেশ করা হবে। বাজারে লঞ্চের আগেই সিরিজের সবচেয়ে বড় এবং শক্তিশালী vivo X300 Ultra ফোনের দাম ইন্টারনেটে লিক হয়েছে। প্রকাশ্যে আসা মোবাইল বক্সের মাধ্যমে ফোনের স্পেসিফিকেশন এবং এমআরপি সম্পর্কে জানা গেছে। vivo X300 Ultra ফোনটি সিরিজের সবচেয়ে দামি স্মার্টফোন হিসাবে লঞ্চ করা হবে।

টিপস্টার সঞ্জু চৌধুরী vivo X300 Ultra ফোনের রিটেইল বক্স শেয়ার করেছেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সের মাধ্যমে বক্সের ছবি পোস্ট করেছে। এই বক্সে BOX MRP ₹1,99,999 লেখা রয়েছে। এটি ফোনের 16GB RAM + 512GB স্টোরেজ ভেরিয়েন্টের বক্স। জানিয়ে রাখি MRP হল কোনো ফোনের ম্যাক্সিমাম রিটেইল প্রাইস এবং সাধারণত মার্কেটে স্মার্টফোন এম‌আরপির চেয়ে কম দামেই বিক্রি করা হয়। তাই আসন্ন vivo X300 Ultra ফোনটি 1,59,999 টাকা দামে লঞ্চ করা হতে পারে।


6 মে ভারতে vivo X300 Ultra ফোনটি লঞ্চ করা হবে। এই দিন দুপুর 12 টা সময়ে কোম্পানি একটি বড় ইভেন্টের আয়োজন করতে চলেছে, এই ইভেন্টের মঞ্চ থেকে ভিভো তাদের আপকামিং ফোনটি ভারতের বাজারে লঞ্চ করবে। X300 Ultra ফোনের পাশাপাশি vivo X300 FE ফোনটিও পেশ করা হবে। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট সহ ব্র্যান্ডের সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভিভো ফোনটির লঞ্চ লাইভ স্ট্রিম করা যাবে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে ভারতে vivo X300 Ultra ফোনটি Victory Green এবং Eclipse Black কালার অপশনে সেল করা হবে।

কোম্পানির আপকামিং Vivo X300 Ultra ফোনটি সিরিজের সবচেয়ে শক্তিশালী ক্যামেরা স্মার্টফোন হিসাবে পেশ করা হবে এবং এর সঙ্গে ZEISS Telephoto Extender Gen 2 Ultra এবং Vivo Imaging Grip Kit লঞ্চ করা হবে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 16 বেস্ড OriginOS 6 সহ লঞ্চ করা হবে। প্রসেসিঙের জন্য ফোনে 3ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি কোয়ালকমের Snapdragon 8 Elite Gen 5 অক্টাকোর প্রসেসর দেওয়া হবে।

ভিভো তাদের ফোনটি চীনের বাজারে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ সহ লঞ্চ করতে চলেছে। এই সেটআপে 200 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ 50 মেগাপিক্সেল wide-angle লেন্স এবং 50 মেগাপিক্সেল periscope লেন্স দেওয়া হয়েছে। একইভাবে ফোনে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা যোগ করা হবে। জানিয়ে রাখি চীনে vivo X300 Ultra ফোনটি 7100এমএএইচ ব্যাটারি সহ লঞ্চ করা হয়েছিল, তবে ভারতে ফোনটি 6600mAh Battery সহ পেশ করা হবে। একইসঙ্গে ফোনে 100W FlashCharge এবং 40W Wireless চার্জিং ফিচার সাপোর্ট করবে।

vivo X300 FE ফোনে Qualcomm Snapdragon 8 Gen 5 প্রসেসর দেওয়া হবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী 3,161,598 AnTuTu Score পেয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য ভিভো ফোনে 6500mAh battery দেওয়া হবে এবং দ্রুত চার্জ করার জন্য ফোনে 90W ফাস্ট চার্জিং এবং 40W wireless ফাস্ট চার্জিং ফিচার থাকবে। এই ফোনে 6.31-ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে যোগ করা হবে।

ফটোগ্রাফির জন্য vivo X300 FE 5G ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। ফোনের ব্যাক প্যানেলে এফ/1.57 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল Sony OIS সেন্সর, 50 মেগাপিক্সেল 3x periscope telephoto লেন্স এবং 106° এফওভি সহ 8 মেগাপিক্সেল ultra-wide অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য Vivo X300 FE ফোনে 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here