চীনের স্মার্টফোন নির্মাণকারী কোম্পানি Vivo আজ তাদের বহু প্রতীক্ষিত ‘এক্স50’ সিরিজ আন্তর্জাতিক স্তরে পেশ করে দিয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই সিরিজে Vivo X50, Vivo X50 Pro এবং Vivo X50 Pro Plus 5G স্মার্টফোন তিনটি লঞ্চ করা হয়েছে। এই তিনটি ফোনে 8GB র্যামের সঙ্গে Gimbal ক্যামেরা টেকনিক যোগ করা হয়েছে। এই সিরিজের সবচেয়ে প্রিমিয়াম ফোনটি হল Vivo X50 Pro Plus। এই ফোনে প্রিমিয়াম প্রসেসর ও 50 মেগাপিক্সেলের কোয়াড রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। চলুন এক নজরে জেনে নেওয়া যাক ফোনটির সমস্ত ডিটেইলস সম্পর্কে।
দাম
Vivo X50 Pro Plus এর 8 জিবি র্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম CNY 4,998 (প্রায় 52,900 টাকা) রাখা হয়েছে। একইভাবে ফোনটির 8 জিবি র্যামের সঙ্গে 256 জিবি মেমরি ভেরিয়েন্ট এবং 12 জিবি র্যামের সঙ্গে 256 জিবি মেমরি ভেরিয়েন্ট যথাক্রমে CNY 5,498 (প্রায় 58,200 টাকা) এবং CNY 5,998 (প্রায় 63,500 টাকা) দামে লঞ্চ করা হয়েছে।
Vivo X50 Pro Plus এর ডিজাইন
এই ফোনটির ফ্রন্ট প্যানেলে ওপরের বাঁদিকের কোণায় পাঞ্চ-হোল কাটআউট দেওয়া হয়েছে। এই কাটআউটের মধ্যেই ফোনটির সেলফি ক্যামেরা অবস্থিত। Vivo X50 Pro Plus এর ব্যাক প্যানেলে ‘Pro’ ব্র্যান্ডিঙের সঙ্গে রেক্ট্যাঙ্গুলার ক্যামেরা মডিউল দেওয়া হয়েছে। এতে গিম্বেল ক্যামেরা সিস্টেমসহ হাই-স্টেবল ফোটো ও ভিডিও ক্যাপচার করতে সক্ষম এমন থিন রেগুলার ক্যামেরা সেন্সর আছে। Vivo X50 Pro Plus এর ডানদিকের প্যানেলে ভলিউম রকার ও পাওয়ার বাটন দেওয়া হয়েছে। এছাড়া এই ফোনে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। ফোনটির ব্যাক প্যানেলে ফক্স লেদার ফিনিশ দেওয়া হয়েছে যা একে যথেষ্ট প্রিমিয়াম লুক দেয়।
Vivo X50 Pro Plus এর স্পেসিফিকেশন
এই ফোনটি কোম্পানির ‘ভিভো এক্স50’ সিরিজের সবচেয়ে প্রিমিয়াম স্মার্টফোন। এই ফোনটির ব্যাক প্যানেলে ফক্স লেদার ফিনিশ দেওয়া হয়েছে। এছাড়া এই ফোনে পাঞ্চ-হোল কাটআউটসহ 6.56 ইঞ্চির ফুল এইচডি+ সুপার এমোলেড ডিসপ্লে আছে। এই ডিসপ্লে HDR10+ সাপোর্টেড এবং 120Hz রিফ্রেশরেটে ভিজুয়াল দিতে সক্ষম। এই ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 865 SoC তে রান করে। এতে 8GB র্যামের সঙ্গে 256GB স্টোরেজ দেওয়া হয়েছে। Vivo X50 Pro Plus অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে ফনটাচ ওএসে কাজ করে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 44 ওয়াট ওয়্যার চার্জিং সাপোর্টেড 4,315mAh ব্যাটারী দেওয়া হয়েছে।
ফোটোগ্রাফির জন্য Vivo X50 Pro Plus এ কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে 50MP প্রাইমারি Samsung GN1 সেন্সর, 60x হাইব্রিড জুম সাপোর্টেড 8MP টেলিফোটো লেন্স, 13MP ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স ও 8MP এর ম্যাক্রো লেন্স আছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 32MP এর ফ্রন্ট ক্যামেরা সেন্সর আছে। সিকিউরিটির জন্য এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ও AK4377a হাই-ফাই অডিও চিপ দেওয়া হয়েছে। কানেক্টিভিটি অপশন হিসেবে এই ফোনে 5G, 4G LTE, ডুয়েল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ 5.0, জিপিএস, এনএফসি ও ইউএসবি টাইপ সি পোর্ট আছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










