Home খবর লিক হল vivo X500 E ফোনের ডিটেইলস, vivo V80 ফোনের রিব্র্যান্ডেড ভার্সন হিসাবে হতে পারে

লিক হল vivo X500 E ফোনের ডিটেইলস, vivo V80 ফোনের রিব্র্যান্ডেড ভার্সন হিসাবে হতে পারে

vivo তাদের X-সিরিজের নতুন vivo X500 E স্মার্টফোন লঞ্চ করা হতে পারে। বিগত কিছু দিন ধরেই আপকামিং ফোনের লিক এবং রিপোর্ট প্রকাশ্যে এসেছে। এবার Amazon Italy তে বেশ কিছু থার্ড-পাটি ফোন কেস লিস্টেড হয়েছে। এতে vivo X500 E এবং vivo V80 উভয় ফোনের সঙ্গে কম্প্যাটিবিলিটির কথা বলা হয়েছে। এটি দেখে মনে করা হচ্ছে দুটি ফোনের ডিজাইন এবং ডায়মেনশন এক‌ই রকম হতে পারে। তাই X500 E ফোনটি আসলে V80 ফোনের রিব্র্যান্ডেড ভার্সন, এই সম্ভাবনা আরও জোরালো হয়েছে। নিচে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হল।

vivo X500 E ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন

আগের Google Play Console লিস্টিং অনুযায়ী vivo X500 E ফোনটিতে Qualcomm Snapdragon 7 Gen 4 প্রসেসর দেওয়া হতে পারে। একই প্রসেসর vivo V70 এবং vivo V80 ফোনেও দেওয়া হয়েছিল।

জানিয়ে রাখি এই বছর লঞ্চ হওয়া vivo X300 E ফোনটিতেও Snapdragon 8 Gen 5 চিপসেট দেওয়া হয়েছিল। তবে vivo V70 ফোনে Snapdragon 7 Gen 4 প্রসেসর রয়েছে। উভয় ফোনে প্রসেসরের দিক থেকে পার্থক্য রয়েছে। এদিক থেকে X300 E ফোনটি বেশি প্রিমিয়াম। তবে X500 E ফোনেও Snapdragon 7 Gen 4 প্রসেসর দেওয়া হলে V80 ফোনের সঙ্গে কোনো তফাৎ‌ই থাকবে না।

এখনও পর্যন্ত প্রকাশ্যে আসা লিক অনুযায়ী আপকামিং vivo X500 E ফোনটিতে 7,500mAh ব্যাটারি দেওয়া হতে পারে। অন্যদিকে vivo V80 ফোনে 7,200mAh ব্যাটারি রয়েছে। প্রকাশ্যে আসা তথ্য সঠিক হলে X500 E ফোনের ব্যাটারি V80 ফোনের চেয়ে কিছুটা বড় রাখা হবে। তবে কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ব্যাটারি সাইজ সম্পর্কে নিশ্চিত জানানো হয়নি।

Amazon Italy প্ল্যাটফর্মে লিস্টেড হ‌ওয়া কিছু থার্ড-পার্টি কেসেও এই আভাস পাওয়া যাচ্ছে। এইসব কেস লিস্টিঙে vivo X500 E এবং vivo V80 ফোনদুটিকে এক‌ই বলা হয়েছে। এর ফলে উভয় ফোনের ডিজাইন ও ডায়মেনশন এক হ‌ওয়ার সম্ভাবনা বেড়ে গেছে। তবে ডায়মেনশন এক হলেই যে ফিচার‌ও এক রকম হবে এর কোনো মানে নেই।

এই বছর লঞ্চ হওয়া vivo X300 E ফোনটিতে 6.59 ইঞ্চির ডিসপ্লে এবং 50MP প্রাইমারি ক্যামেরা, 50MP টেলিফটো ক্যামেরা ও 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স সেটআপ দেওয়া হয়েছিল। এই ফোনের ডিজাইন vivo V70 ফোনের মতো দেখাচ্ছিল। একইসঙ্গে ফোনটিতে শক্তিশালী চিপসেট এবং বড় ব্যাটারি রয়েছে। আপাতত vivo X500 E ফোনের ডিসপ্লে এবং ক্যামেরা স্পেসিফিকেশন সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।

vivo V80 ফোনের দাম

এই মাসে ভারতে vivo V80 ফোনটি লঞ্চ করা হয়েছিল। এই ফোনের 8GB RAM এবং 128GB স্টোরেজ ভেরিয়েন্টের প্রাথমিক দাম 63,000 টাকা রাখা হয়েছে। অন্যদিকে vivo V70 ফোনটিতে 8GB RAM এবং 256GB স্টোরেজ অপশন 46,000 টাকা দামে লঞ্চ করা হয়েছিল।

vivo X500 E ফোনটি V80 ফোনের রিব্র্যান্ডেড ভার্সন হলে আপকামিং ফোনের দাম এর কাছাকাছি রাখা হতে পারে।