Home খবর কনফার্ম হল Vivo X500, X500 Pro এবং X500 Pro Max ফোনের ডিজাইন, কালার, 21 সেপ্টেম্বর চীনে লঞ্চ হবে এই সিরিজ

কনফার্ম হল Vivo X500, X500 Pro এবং X500 Pro Max ফোনের ডিজাইন, কালার, 21 সেপ্টেম্বর চীনে লঞ্চ হবে এই সিরিজ

Vivo তাদের নতুন X500 সিরিজের ডিজাইন প্রকাশ করেছে। কয়েকদিন ধরেই কোম্পানি ছিনের বাজারে তাদের Vivo X500 সিরিজ টিজ করে চলেছে। এবার কোম্পানির পক্ষ থেকে সিরিজের Vivo X500, X500 Pro এবং X500 Pro Max ডিজাইন অফিসিয়ালি শেয়ার করা হয়েছে। তিনটি ফোনের ডিজাইন একে-অপরের থেকে অনেকটাই আলাদা দেখাচ্ছে। চীনে কোম্পানির আপকামিং ফোনগুলির পাশাপাশি Vivo Watch 6 এবং Vivo Buds Clip ও লঞ্চ করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo X500 সিরিজের ডিজাইন এবং কালার ডিটেইলস সম্পর্কে।

Vivo X500 ফোনের ডিজাইন এবং কালার

Vivo X500 ফোনটি চারটি কালার অপশনে দেখা গেছে। এতে হোয়াইট, গ্রে, ডন (পিঙ্ক) এবং ব্ল্যাক কালার অপশন রয়েছে। এই ফোনের ডিজাইন Pro মডেলের চেয়ে আলাদা রাখা হয়েছে। Vivo X500 ফোনের ব্যাক প্যানেলের বাদিকে একটি সার্কুলার ক্যামেরা ইউনিট দেওয়া হয়েছে। এটি একটি রেক্টেঙ্গুলার ক্যামেরা মডিউলের ভিতরে অবস্থিত। এর ঠিক ডানদিকে একটি ক্যামেরা সেন্সর এবং LED ফ্ল্যাশ দেওয়া হয়েছে। ফোনের ফ্রন্তে পাঞ্চ-হোল স্ক্রিন দেখা গেছে।

Vivo X500 Pro এবং Pro Max ফোনের ডিজাইন

Vivo X500 Pro এবং X500 Pro Max ফোনের ডিজাইন অনেকটাই একইরকম। ফোন দুটিতে আগের মডেলের মতো বড় সার্কুলার ক্যামেরা মডিউল দেওয়া হয়েছে। ছবি অনুযায়ী ফোন দুটির সাইজের ক্ষেত্রে সবচেয়ে বড় পার্থক্য দেখা যাবে। Vivo X500 Pro ফোনটি একটি ছোট মডেল। তবে X500 Pro Max ফোনের সাইজ Pro মডেলের চেয়ে বড়। এছাড়া X500 Pro Max ফোনের বাঁদিকে একটি অতিরিক্ত বাটন দেওয়া হয়েছে, যা ফোনটিকে Pro মডেলের চেয়ে আলাদা করে তুলছে। ফোনদুটি গ্রে, হোয়াইট, অরেঞ্জ এবং ব্ল্যাক কালার অপশনে লঞ্চ করা হবে।

ডিজাইন দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে এবার কোম্পানি তাদের Vivo X500 এবং Pro সিরিজের ক্ষেত্রে আলাদা লুক যোগ করতে চলেছে। X500 ফোনের রেয়ার ক্যামেরা ডিজাইন আগের Vivo X90 ফোনের মতো দেখতে হবে। অপরদিকে Pro এবং Pro Max মডেল কোম্পানি বড় সার্কুলার ক্যামেরা মডিউল বজায় রাখাবে।

21 সেপ্টেম্বর চীনে লঞ্চ হবে এই সিরিজ

21 সেপ্টেম্বর চীনের বাজারে অনুষ্ঠিত হওয়া ইভেন্টের মঞ্চ থেকে Vivo X500 সিরিজ লঞ্চ করা হবে। এই ইভেন্টের মঞ্চ থেকে কোম্পানির Vivo Watch 6 এবং Vivo Buds Clip এর মতো অন্যান্য প্রোডাক্টও পেশ করা হবে।

চীনের বাজারে Vivo X500 সিরিজ লঞ্চের পর অন্যান্য গ্লোবাল বাজারেও পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী গ্লোবাল বাজারে নভেম্বর মাসের দিকে এই সিরিজ লঞ্চ করা হতে পারে। তবে কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত সিরিজের বিভিন্ন বাজারে আপকামিং মডেল, দাম এবং সেল ডিটেইলস সম্পর্কে জানানো হয়নি।

আপাতত Vivo এর পক্ষ থেকে X500 সিরিজের ডিজাইন অফিসিয়ালি প্রকাশ্যে এনেছে। 21 সেপ্টেম্বর লঞ্চ ইভেন্টের মঞ্চ থেকে সিরিজের সম্পূর্ণ স্পেসিফিকেশন জানানো হবে। যারা ক্যামেরা এবং শক্তিশালী পারফরমেন্সের নন নতুন ফোন খুজছেন, তারা আপকামিং সিরিজের জন্য অপেক্ষা করতে পারেন। লঞ্চের দিন আমরা Vivo X500 সিরিজের সম্পূর্ণ ডিটেইলস পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।