vivo তাদের হোম মার্কেট চীনে কোম্পানির X500 সিরিজের অধীনে vivo X500, vivo X500 Pro এবং vivo X500 Pro Max নামের তিনটি স্মার্টফোন লঞ্চ করেছে। সিরিজের প্রো মডেলদুটিতে 2nm MediaTek Dimensity 9600 Pro প্রসেসর, 144Hz LTPO OLED ডিসপ্লে এবং 90W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। Pro Max ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব হল ফোনটির 200MP Zeiss APO টেলিফটো লেন্স। এই সেন্সরটি 3.5x অপটিক্যাল জুম সাপোর্ট করে। কোম্পানির পক্ষ থেকে এই দুটি ফোনের সঙ্গেই 3.92 ইঞ্চির AMOLED টেলিফটো এক্সটেন্ডার স্ক্রিন পেশ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই দুটি নতুন স্মার্টফোন সম্পর্কে।
vivo X500 Pro Max ফোনের স্পেসিফিকেশন
vivo X500 Pro Max ফোনে 6.85 ইঞ্চির 2K BOE Q11 LTPO OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট এবং 4,400nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ডিসপ্লেতে মাত্র 1mm পাতলা বেজল রয়েছে। এর সঙ্গে এই ফোনে কোয়াড স্পিকার এবং সুন্দর ডুয়েল স্টেরিও স্পিকার যোগ করা হয়েছে।

প্রসেসিঙের জন্য vivo X500 Pro Max ফোনে 2nm আর্কিটেকচারে তৈরি MediaTek Dimensity 9600 Pro চিপসেট দেওয়া হয়েছে। এর সঙ্গে এই ফোনে LPDDR5X Ultra RAM এবং UFS 4.1 স্টোরেজ টেকনোলজি রয়েছে। কানেক্টিভিটি ফিচার হিসাবে এতে Wi-Fi 7, Bluetooth 5.4, NFC, IR ব্লাস্টাস এবং USB 3.2 পোর্ট যোগ করা হয়েছে। এছাড়াও জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য এই ফোনে IP68 এবং IP69 রেটিং দেওয়া হয়েছে।
vivo X500 Pro Max ফোনে ফটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে 50MP Sony LYT-910 যোগ করা হয়েছে, যা 1/1.28 ইঞ্চি মাপের এই সেন্সর LOFIC টেকনোলজি এবং OIS সাপোর্ট করে। এতে 3 ডিগ্রি পর্যন্ত গিম্বলের মতো OIS স্টেবিলাইজেশন পাওয়া যাবে।
এই ফোনের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল ফোনটির 200MP Samsung HP0 টেলিফটো লেন্স। এই লেন্সের সাইজ 1/1.4 ইঞ্চি এবং এটি Zeiss APO 3.5x OIS টেলিফটো লেন্স সাপোর্ট করে। এতে CIPA 7.0 প্রফেশনাল গ্রেড স্টেবিলাইজেশন দেওয়া হয়েছে। এই ক্যামেরা 400mm Zeiss G2 Ultra টেলি-কানভার্টার সাপোর্ট করে। এতে সুন্দর ভিডিও স্টেবিলাইজেশন এবং 30x পর্যন্ত ক্যাপচার স্পীড পাওয়া যাবে বলে জানানো হয়েছে।
এই ফোনটিতে 4K 120fps HDR এবং 4K 240fps ভিডিও রেকর্ড করা যাবে। এই ফোনটির রেয়ার ক্যামেরা সেটআপে তৃতীয় সেন্সর হিসাবে 50MP JN5 আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য vivo X500 Pro Max ফোনে 50MP JN1 ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
vivo X500 Pro Max ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 8,000mAh ব্যাটারি রয়েছে। এই ফোনটির ব্যাটারি 90W ওয়্যার্ড এবং 40W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই ফোনটির ওজন 229 গ্রাম।
vivo X500 Pro ফোনের স্পেসিফিকেশন
vivo X500 Pro ফোনে 6.36 ইঞ্চির 1.5K BOE Q11 LTPO OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট এবং 4,400nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনটিতেও 2nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি MediaTek Dimensity 9600 Pro প্রসেসর, LPDDR5X Ultra RAM এবং UFS 4.1 স্টোরেজ যোগ করা হয়েছে।
ফটোগ্রাফির জন্য vivo X500 Pro ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে 50MP Sony LYT-910 প্রাইমারি সেন্সর, 50MP JN5 আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 64MP Sony LYT-610 পেরিস্কোপ টেলিফটো লেন্স রয়েছে। এই সেটআপের টেলিফটো লেন্স 3.5x জুম, Zeiss অপটিক্স এবং OIS সাপোর্ট করে। সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে অটো ফোকাস ফিচার সহ 50MP JN1 সেন্সর দেওয়া হয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য vivo X500 Pro ফোনে 6,510mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এই ফোনের ব্যাটারিও 90W ওয়্যার্ড এবং 40W ওয়্যারলেস ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে। এই ফোনের ওজন 197 গ্রাম। কানেক্টিভিটির জন্য এতে Wi-Fi 7, Bluetooth 5.4, NFC, IR ব্লাস্টার এবং USB 3.2 পোর্ট রয়েছে। জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য এই ফোনে IP68 এবং IP69 রেটিং দেওয়া হয়েছে।
vivo X500 Pro এবং Pro Max ফোনের দাম
চীনের বাজারে vivo X500 Pro এবং Pro Max ফোনদুটি একাধিক স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। উভ্য ফোনের বিভিন্ন মডেলের দাম নিচে শেয়ার করা হল।
vivo X500 Pro ফোনের দাম
- 12GB + 256GB স্টোরেজ: 6,499 ইউয়ান (প্রায় 93,000 টাকা)
- 12GB + 512GB স্টোরেজ: 7,499 ইউয়ান (প্রায় 1,07,000 টাকা)
- 12GB + 1TB স্টোরেজ: 8,499 ইউয়ান (প্রায় 1,21,500 টাকা)
vivo X500 Pro Max ফোনের দাম
- 12GB + 256GB স্টোরেজ: 6,999 ইউয়ান (প্রায় 1,00,000 টাকা)
- 12GB + 512GB স্টোরেজ: 7,999 ইউয়ান (প্রায় 1,14,500 টাকা)
- 16GB + 512GB স্টোরেজ: 8,499 ইউয়ান (প্রায় 1,21,500 টাকা)
- 12GB + 1TB স্টোরেজ: 8,999 ইউয়ান (প্রায় 1,28,700 টাকা)
চীনে vivo X500 Pro এবং vivo X500 Pro Max ফোনদুটি Dawn (অরেঞ্জ), Earth Echo (সিল্ভার/গ্রে), Sunny White এবং Dusk Black কালার অপশনে সেল করা হবে।











