Vivo তাদের আপকামিং ফ্ল্যাগশিপ X500 সিরিজে কাজ শুরু করে দিয়েছে। রিপোর্ট অনুযায়ী এই সিরিজে তিনটি মডেল লঞ্চ করা হতে পারে। এই সিরিজের অধীনে Vivo X500, Vivo X500 Pro এবং Vivo X500 Pro Max নামে ফোনগুলি পেশ করা হতে পারে। এবার কোম্পানির অফিসিয়াল ঘোষণার আগেই টিপস্টার Digital Chat Station আপকামিং X500 Pro সিরিজ সংক্রান্ত তথ্য শেয়ার করেছে। একইসঙ্গে এই সিরিজের প্রসেসর ও ক্যামেরা ডিটেইলস সম্পর্কেও জানানো হয়েছে। নিচে Vivo X500 সিরিজের প্রকাশ্যে আসা ডিটেইলস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।
লিক অনুযায়ী আপকামিং Vivo X500 Pro ফোনটিতে MediaTek এর নেক্সট জেনারেশন 2nm বেস্ড Dimensity 9600 সিরিজ চিপসেট দেওয়া হতে পারে। রিপোর্টের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী আসন্ন ফোনটি এই বছরের শক্তিশালী ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলির মধ্যে অন্যতম হতে পারে। কোম্পানির ফোনটি হাই-এন্ড পারফরমেন্সর সহ কমপ্যাক্ট ডিজাইন স্মার্টফোন হতে পারে বলে মনে করা হচ্ছে।
Vivo X500 Pro ফোনটিতে বড় 1/1.28-ইঞ্চি সেন্সর এবং LOFIC ফিচার সাপোর্টেড 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকতে পারে। একইসঙ্গে এই সেটআপে 50 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর এবং টেলিফটো ফটোগ্রাফির জন্য ফোনে 64 মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা দেওয়া হতে পারে বলে জানা গেছে, যা প্রায় 3x অপটিক্যাল জুম সাপোর্ট করতে পারে।
রিপোর্ট অনুযায়ী এই পেরিস্কোপ ক্যামেরাতে পুরনো OmniVision OV64B সেন্সরের পরিবর্তে Sony-এর নতুন IMX06H সেন্সর যোগ করা হতে পারে। এছাড়া Vivo X500 Pro Max ফোনটিতে 200MP পেরিস্কোপ ক্যামেরা থাকতে পারে মনে করা হচ্ছে। ফলে এটি সিরিজের সবচেয়ে প্রিমিয়াম ক্যামেরা সহ স্মার্টফোন হয়ে উঠতে পারে।
সম্প্রতি লিক অনুযায়ী Vivo X500 Pro ফোনে 6.37 ইঞ্চির ফ্ল্যাট OLED LTPO ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন 1.5K রেজোলিউশন সাপোর্ট করতে পারে। একইসঙ্গে ফোনটিতে 7000mAh এর চেয়ে বেশি ক্ষমতাসম্পন্ন ব্যাটারি থাকতে পারে। এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি Android 17 বেস্ড OriginOS 7 সহ লঞ্চ করা হতে পারে।
রিপোর্ট অনুযায়ী 2026 সালের সেপ্টেম্বর মাসের দিকে চীনের বাজারে আপকামিং Vivo X500 সিরিজ লঞ্চ করা হতে পারে। অন্যদিকে গ্লোবাল মার্কেটে নভেম্বর বা ডিসেম্বর মাসের মধ্যে এই সিরিজ পেশ করা হতে পারে বলে জানা গেছে।
যারা কমপ্যাক্ট ডিজাইনের মধ্যে ফ্ল্যাগশিপ ক্যামেরা ও হাই-এন্ড পারফরমেন্স সহ স্মার্টফোন কিনতে চাইছেন, সেইসব ইউজারদের কাছে Vivo X500 Pro ফোনটি আকর্ষণীয় অপশন হতে পারে। যারা মোবাইল ফটোগ্রাফি, ভিডিও রেকর্ডিং এবং প্রিমিয়াম ইউজার এক্সপেরিয়েন্স পছন্দ করেন মূলত এমন ইউজারদের জন্য আপকামিং ফোনটি ভালো অপশন হয়ে উঠতে পারে। লঞ্চের পর বাজারে X500 Pro স্মার্টফোনটি Samsung, Apple এবং Xiaomi-এর কমপ্যাক্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলির প্রতিদ্বন্দ্বী হতে পারে।
যারা শক্তিশালী ক্যামেরা, বড় ব্যাটারি এবং কম্প্যাক্ট ডিজাইন সহ ফ্ল্যাগশিপ স্মার্টফোন খুঁজছেন, তাদের কাছে Vivo X500 Pro ফোনটি দারুণ বিকল্প হতে পারে। আপাতত Vivo X500 Pro ফোনের সম্পর্কে অফিসিয়ালি ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।







