গত বছর ডিসেম্বর মাসে চীনের স্মার্টফোন কোম্পানি ভিভো চীনের মার্কেটে তাদের ‘ভিভো এক্স60’ সিরিজে Vivo X60 ও Vivo X60 Pro স্মার্টফোন লঞ্চ করেছিল। এরপর গত জানুয়ারিতে কোম্পানির পক্ষ থেকে সিরিজে হাইএন্ড ফ্ল্যাগশিপ ফোন হিসেবে Vivo X60 Pro+ পেশ করা হয়। বিগত দীর্ঘদিন ধরে খবর পাওয়া যাচ্ছে কোম্পানি তাদের Vivo X60 সিরিজ ভারতে আনার পরিকল্পনা করছে। তবে রিপোর্ট থেকে কখনোই স্পষ্ট ভাবে বোঝা যায়নি যে সিরিজে Vivo X60 ও Vivo X60 Pro লঞ্চ করা হবে না কি Vivo X60 Pro+ ও আনা হবে। এইসব রিপোর্টের পর এবার আমরা Vivo X60 ফোনটি V2045 মডেল নাম্বারের সঙ্গে Indonesia Telecom ওয়েবসাইটে স্পট করেছি।
আরও পড়ুন: অত্যন্ত সহজেই বাড়ি বসে অনলাইনে কারেকশন করা যায় PAN Card এর ভুল তথ্য, জেনে নিন পদ্ধতি
ইন্দোনেশিয়া টেলিকম ওয়েবসাইটের আগে Vivo X60 Pro (V2046) ফোনটি একাধিক সার্টিফিকেশন ওয়েবসাইট যেমন Indonesia Telecom, EEC ও BIS এ দেখা গেছে। এছাড়া আমরা এই মাসের শুরুতেই জানিয়ে দিয়েছিলাম আগামী মার্চ মাসের মধ্যে ভারতে ভিভো এক্স60 সিরিজ লঞ্চ করে দেওয়া হবে।
এই সিরিজে Vivo X60 ও Vivo X60 Pro ফোনগুলি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। এছাড়া আমরা খবর পেয়েছি কোম্পানি ওই সময়ের আশেপাশে তাদের Vivo X50 Pro+ ফোনটি লঞ্চ করতে পারে, তাই Vivo X60 Pro+ লঞ্চ হতে দেরি হওয়ার সম্ভাবনা আছে।
আরও পড়ুন: Vivo কমিয়ে দিয়েছে 32MP ক্যামেরাযুক্ত Vivo V20 SE এর দাম, এখন থেকে বেচা হবে নতুন দামে
Vivo X60 Pro এর স্পেসিফিকেশন
এই ফোনে 120 হার্টস রিফ্রেশরেটযুক্ত 6.56 ইঞ্চির ফুল এইচডি+ এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। Vivo X60 Pro তে 19.8:9 আসপেক্ট রেশিও, HDR10+ ও P3 কালার গেমুট আছে। ফোনটি 5nm Exynos 1080 SoC তে রান করে এবং এতে 12GB LPPD4x RAM ও 256GB UFS 3.1 স্টোরেজ যোগ করা হয়েছে। এই ফোনে অরিজিন ওএসের সঙ্গে অ্যান্ড্রয়েড 11 আছে। এতে পাওয়ার ব্যাকআপের জন্য 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,300 এমএএইচের ব্যাটারী দেওয়া হয়েছে।
ফোটোগ্রাফির জন্য Vivo X60 Pro তে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ আছে। এই সেটআপে এফ/1.48 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের সোনী আইএমএক্স598 প্রাইমারি ক্যামেরা সেন্সর, 5x ডিজিটাল জুম সাপোর্টেড 8 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো লেন্স, 60x ডিজিটাল জুমসহ 13 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 50mm ফোকাল লেন্থযুক্ত একটি 13 মেগাপিক্সেলের পোর্ট্রেট লেন্স দেওয়া হয়েছে। এই ফোনে সেকেন্ড জেনারেশন মাইক্রো গিম্বল ওআইএস টেকনিক যোগ করা হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য এতে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর আছে।
Vivo X60 এর স্পেসিফিকেশন
Vivo X60 এর স্পেসিফিকেশন প্রায় সিরিজের প্রো মডেলটির মতোই। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 4,300 এমএএইচের ব্যাটারী আছে। এছাড়া Vivo X60 এবং Vivo X60 Pro তে তেমন পার্থক্য নেই। চীনে Vivo X60 ফোনটি তিনটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। ফোনটির 8 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম CNY 3,498 (প্রায় 39,300 টাকা), 8 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম CNY 3,798 (প্রায় 42,700 টাকা) এবং 12 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম CNY 3,998 (প্রায় 45,000 টাকা) রাখা হয়েছে। অন্যদিকে Vivo X60 Pro ফোনটি 12 জিবি র্যাম ও 256 জিবি মেমরিসহ একটিমাত্র ভেরিয়েন্টে পেশ করা হয়েছে এবং এর দাম রাখা হয়েছে CNY 4,498 (প্রায় 50,000 টাকা)।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
