Vivo X70 সিরিজের জন্য IPL এর সঙ্গে পার্টনারশিপ করেছে কোম্পানি, সেপ্টেম্বর মাসে হবে লঞ্চ

গত বছর শেষের দিকে কোম্পানি চীনে তাদের Vivo X60 সিরিজের সূচনা করেছিল। এই সিরিজে Vivo X60 (বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন), Vivo X60 Pro (বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন) এবং Vivo X60 Pro Plus (বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন) নামের তিনটি আকর্ষণীয় লুক, সুন্দর ফিচার ও শক্তিশালী স্পেসিফিকেশনযুক্ত স্মার্টফোন মার্চ মাসে ভারতে লঞ্চ করা হয়েছিল। Vivo X60 সিরিজের সফলতার পর এবার খবর পাওয়া যাচ্ছে কোম্পানি এই সিরিজের পরবর্তী জেনারেশন হিসেবে Vivo X70 সিরিজে কাজ শুরু করে দিয়েছে এবং ভিভো এই সিরিজ আগামী সেপ্টেম্বর মাসে IPL এর সঙ্গে পার্টনারশিপ করে পেশ করবে।

Vivo X70 সিরিজের লঞ্চ ডিটেইলস

Vivo X70 সিরিজ সম্পর্কে এই তথ্য গিজমোচাইনা ওয়েবসাইট থেকে জানা গেছে। এই ওয়েবসাইট তাদের সোর্স থেকে পাওয়া খবর অনুযায়ী জানিয়েছে ভারতে আগামী সেপ্টেম্বর মাসে Vivo X70 সিরিজ লঞ্চ করা হবে। রিপোর্ট থেকে জানা গেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ অর্থাৎ IPL এর সঙ্গে পার্টনারশিপ করে এই সিরিজ মার্কেটে আনা হবে। রিপোর্টে আরও বলা হয়েছে এই বছর সেপ্টেম্বর ও অক্টোবর মাসে ইউনাইটেড আরব আমিরাত অর্থাৎ UAI তে আইপিএল অনুষ্ঠিত হবে।

Vivo X70 সিরিজের স্পেসিফিকেশন

রিপোর্টে আপকামিং Vivo X70 সিরিজ সম্পর্কে বলা হয়েছে কোম্পানি ভারতে এই সিরিজ কোয়ালকম স্ন‍্যাপড্রাগন চিপসেটের সঙ্গে লঞ্চ করবে। এই সিরিজের সবকটি স্মার্টফোন 5জি কানেক্টিভিটির সঙ্গে পেশ করা হতে পারে। রিপোর্টে আগামী Vivo X70 সিরিজের মডেলগুলির নাম উল্লেখ করা হয়নি তবে জানিয়ে দেওয়া হয়েছে সেপ্টেম্বর মাসে লঞ্চ করা হবে। এছাড়া সিরিজের ফোনগুলির স্পেসিফিকেশন সম্পর্কে তেমন কিছু জানা যায়নি।

Vivo X60 Pro Plus এর স্পেসিফিকেশন

এটি Vivo X60 সিরিজের সবচেয়ে বড় স্মার্টফোন এবং এই ফোনটি 69,990 টাকা দামে লঞ্চ করা হয়েছে। ফোনটি 12 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ সহ পেশ করা হয়েছে ও প্রসেসিঙের জন্য এই ফোনে 5 ন‍্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 888 চিপসেট দেওয়া হয়েছে। কোম্পানি তাদের Vivo X60 Pro Plus এ 2376 × 1080 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.56 ইঞ্চির ফুল এইচডি+ এমোলেড স্ক্রিন যোগ করেছে যা 120 হার্টস রিফ্রেশরেট ও 240 হার্টস টাচ স‍্যাম্পেলিং রেটে কাজ করে।

Vivo X60 Pro Plus ফোনটিতে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনের ব‍্যাক প‍্যানেলে ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে এফ/1.57 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন এবং Vivo OIS টেকনিকযুক্ত 50 মেগাপিক্সেলের GN1 সেন্সর রয়েছে। এর সঙ্গে এই ফোনে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের Sony IMX598 সেকেন্ডারি সেন্সর আছে। এই সেট‌আপে এফ/2.08 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 32 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এফ/3.4 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের সুপার ম‍্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে এফ/2.45 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সেন্সর রয়েছে। এছাড়া পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 55 ওয়াট ফ্ল‍্যাশ চার্জ টেকনোলজিযুক্ত 4,200 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here