মারেকেত চলে এসেছে Vivo X90 Pro স্মার্টফোন, দেখে নিন এই শক্তিশালী ফোনের স্পেসিফিকেশন

Highlights

  • ভারতে লঞ্চ হয়েছে Vivo X90 এবং Vivo X90 Pro স্মার্টফোন।
  • Vivo X90 Pro তে Carl Zeiss ক্যামেরা লেন্স ব্যাবহার করা হয়েছে।
  • এই ফোনটি 120W ফাস্ট চার্জিং এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।

ভিভো গতকাল ভারতের বাজারে তাদের বহু প্রতীক্ষিত ‘এক্স90’ সিরিজ পেশ করেছে। এই সিরিজে শক্তিশালী Vivo X90 এবং Vivo X90 Pro ফোনদুটি লঞ্চ করা হয়েছে। এর মধ্যে Vivo X90 ফোনটি সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন এবং Vivo X90 Pro এর দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে আলোচনা করা হল। আরও পড়ুন: 9 মে লঞ্চ হবে POCO F5 এবং F5 Pro স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

ভিভো এক্স90 প্রোয়ের স্পেসিফিকেশন

  • 6.78″ FHD+ Display
  • OLED Screen Panel
  • 120Hz Refresh Rate

ভিভো এক্স90 প্রো ফোনে 2800 × 1260 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.78 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে Q9 Ultra-Vision AMOLED প্যানেল ব্যাবহার করা হয়েছে যা 120 হার্টস রিফ্রেশরেটে কাজ করে। এই ফোনের ডিসপ্লেতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে এবং এটি 1300 নিটস ব্রাইটনেস ও 2160 হার্টস পিডব্লিউএম ডিমিং সাপোর্ট করে।

  • 12GB RAM
  • OriginOS 3
  • MediaTek Dimensity 9200

Vivo X90 Pro 5G ফোনটি Android 13 অপারেটিং সিস্টেম এবং অরিজিন ওএস 3 এর সঙ্গে লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এতে 3.05 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরসহ এবং 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি মিডিয়াটেক ডায়মেনসিটি 9200 প্রসেসর রয়েছে। এর সঙ্গে এই ফোনে 12GB LPDDR5 RAM এবং 256GB UFS 4.0 storage টেকনোলজি যোগ করা হয়েছে। আরও পড়ুন: শীঘ্রই লঞ্চ হতে পারে Realme C53 স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

  • 32MP Selfie Camera
  • 50MP+50MP+12MP Rear Camera

ফটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে 50MP IMX989 সেন্সরের সঙ্গে 12MP IMX663 আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 50MP IMX758 পোর্ট্রেট লেন্স দেওয়া হয়েছে। Vivo X90 Pro তে অ্যাডভান্স Carl Zeiss ক্যামেরা লেন্স ব্যাবহার করা হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর রয়েছে।

  • 4,870mAh battery
  • 120W Fast Charging
  • 50W Wireless Charging

পাওয়ার ব্যাকআপের জন্য Vivo X90 Pro তে 4870mAh ব্যাটারি দেওয়া হয়েছে। ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 120 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি যোগ করা হয়েছে। এছাড়াও এই ফোনটি 50 ওয়াট ওয়্যারলেস চার্জিংও সাপোর্ট করে। আরও পড়ুন: 64MP ক্যামেরা এবং 67W ফাস্ট চার্জিংসহ শীঘ্রই লঞ্চ হবে POCO F5 স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

Vivo X90 Pro এর দাম

Vivo X90 Pro ফোনটি ভারতে একটিমাত্র ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এতে 12GB RAM এর সঙ্গে 128GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। ফোনটি 84,999 টাকা দামে Legendary Black কালারে সেল করা হবে। এছাড়া ICICI এবং HDFC ব্যাঙ্কের কার্ড ব্যাবহার করে ফোনটি কিনলে 8,000 টাকা ছাড় এবং 8,000 টাকা এক্সচেঞ্জ অফার পর্যন্ত পাওয়া যাচ্ছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here