সার্টিফিকেশন সাইটের মাধ্যমে প্রকাশ্যে এল Vivo Y04s এবং Y04e, শীঘ্রই হতে পারে লঞ্চ

খুব তাড়াতাড়ি Vivo তাদের Y-সিরিজের পরিধি বিস্তার করে Vivo Y04s এবং Vivo Y04e নামের দুটি স্মার্টফোন লঞ্চ করতে পারে। এই দুটি ফোন গুগল প্লে সাপোর্টেড ডিভাইস লিস্টে দেখা গেছে, এর ফলে ফোনদুটির অফিসিয়াল নাম এবং মডেল নাম্বার সম্পর্কে জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই লিস্টিং সম্পর্কে।

Vivo Y04s ও Y04e গুগল প্লে সাপোর্টেড ডিভাইসেজ লিস্টিং

লিস্টিঙে Vivo Y04s ফোনটি V2531 এবং Y04e ফোনটি V2532 মডেল নাম্বার সহ লিস্টেড করা হয়েছে। ডেটাবেসে স্পেসিফিকেশন বা হার্ডওয়্যার সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি। তবে Google Play লিস্টে ফোনদুটি যোগ করার ফলে বোঝা যাচ্ছে খুব তাড়াতাড়ি ফোনগুলি বাজারে লঞ্চ করা হতে পারে।

উপরোক্ত ফোনদুটি ছাড়াও আরেকটি অঘোষিত Vivo স্মার্টফোন V2511 মডেল নাম্বার সহ EEC (Eurasian Economic Commission) সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। EEC সাইটে এই ফোনটি Vivo ব্র্যান্ডের অধীনে রেজিস্ট্রেশন করা হয়েছে, তবে গুগল প্লে সাপোর্টের মতোই এতেও ফোনটির ফিচার বা স্পেসিফিকেশন সম্পর্কে কিছুই বলা হয়নি।

জানিয়ে রাখি কোম্পানি বর্তমানে শুধুমাত্র এই দুটি Y সিরিজের ফোনে কাজ করছে না। সম্প্রতি কোম্পানির পক্ষ থেকে গ্লোবাল মঞ্চে Y19s Pro ফোনটি লঞ্চ করা হয়েছে। এই ফোনটির ডিটেইলস সম্পর্কে নিচে জানানো হল।

Vivo Y19s Pro ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার

  • ডিসপ্লে: Vivo Y19s Pro ফোনে 6.68 ইঞ্চির HD+ রেজোলিউশন সাপোর্টেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 264ppi পিক্সেল ডেনসিটি, 90Hz রিফ্রেশ রেট এবং 1000nits ব্রাইটনেস সাপোর্ট করে।
  • প্রসেসর: প্রসেসিঙের জন্য এই ফোনে Unisoc Tiger T612 SoC যোগ করা হয়েছে। এতে দুটি 1.8GHz ক্লক স্পীডযুক্ত Cortex-A75 পারফরমেন্স কোর এবং ছয়টি 1.8GHz ক্লক স্পীডযুক্ত Cortex-A55 কোর রয়েছে। এই প্রসেসর 12nm প্রসেসে তৈরি এবং 2022 সালে লঞ্চ করা হয়েছে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Vivo Y19s Pro ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি সেন্সর এবং f/3.0 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 0.08MP ডেপ্থ সেন্সর যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 5MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 44W ওয়্যার্ড চার্জিং সাপোর্টেড 6,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। সবচেয়ে বড় কথা ফোনটির বক্সের মধ্যেই চার্জার দেওয়া হচ্ছে।
  • ওএস: Vivo Y19s Pro ফোনটি Android 15 বেসড Funtouch OS 15 কাস্টম স্কিনে কাজ করে।
LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here