বেড়ে গেল Vivo এর Y-সিরিজের স্মার্টফোনের দাম, জেনে নিন Y05, Y11 5G এবং Y21 5G ফোনের নতুন দাম

vivo ভারতের বাজারে তাদের বেশ কিছু বাজেট এবং মিড বাজেট রেঞ্জে স্মার্টফোনের দাম বাড়িয়ে দিয়েছে। কোম্পানির পক্ষ থেকে Vivo Y05, Vivo Y11 5G এবং Vivo Y21 5G ফোনের সমস্ত ভেরিয়েন্টে নতুন দাম জারি করা হয়েছে। বর্তমানে নতুন দামে ফোনগুলি সেল করা হচ্ছে।। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo Y05, Vivo Y11 5G এবং Vivo Y21 5G ফোনের নতুন দামের ডিটেইলস সম্পর্কে।

vivo Y05 ফোনের 4GB RAM + 64GB স্টোরেজ ভেরিয়েন্ট 12,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল, বর্তমানে 13,999 টাকা দামে সেল করা হচ্ছে। অর্থাৎ ফোনের এই ভেরিয়েন্টের দাম 1,000 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। বাজারে ফোনটি বাজেট সেগমেন্টে একটি সস্তা অপশন হিসাবে লঞ্চ করা হয়েছিল। এই ফোনটি বাজেট ইউজারদের জন্য একটি সুন্দর অপশন। তাই ফোনটির নতুন দাম এন্ট্রি লেভেল ইউজারদের কিছুটা নিরাশ করতে পারে।

vivo Y11 5G ফোনের 4GB RAM + 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম বাড়ানো হয়েছে। আগে ফোনটি 14,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল, এখন ফোনটি 15,999 টাকা দামে সেল করা হচ্ছে। অর্থাৎ বর্তমানে ফোনটি কেনার জন্য ইউজারদের 1,000 টাকার বেশি খরচ করতে হবে। অন্যদিকে ফোনের 4GB + 128GB স্টোরেজ অপশনে দাম বাড়ানো হয়নি এবং আগের মতো ফোনটি 17,999 টাকা দামে সেল করা হয়েছে।

সবচেয়ে বেশি vivo Y21 5G ফোনের দাম বাড়ানো হয়েছে। এই ফোনের  4GB RAM এবং 128GB স্টোরেজ অপশন 18,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। বর্তমানে দাম বাড়িয়ে 19,999 টাকা রাখা হয়েছে। অর্থাৎ এই ভেরিয়েন্টের দাম 1,000 টাকা পর্যন্ত বেড়ে গেছে। অন্যদিকে 6GB + 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 20,999 টাকা ছিল, তবে এখন 23,999 টাকা  দামে সেল করা হচ্ছে। অর্থাৎ ভেরিয়েন্টের দাম 3,000 টাকার বেশি বাড়ানো হয়েছে। একইসঙ্গে 8GB + 128GB স্টোরেজ অপশনের দাম 22,999 টাকা থেকে বাড়িয়ে 23,999 টাকা রাখা হয়েছে। অর্থাৎ 1,000 টাকা পর্যন্ত দাম বেড়ে গেছে।

দাম আপডেট করার পর Vivo এর Y-সিরিজের এই ফোনগুলি কেনার জন্য আগের চেয়ে বেশি টাকা খরচ করতে হবে। কোম্পানির পক্ষ থেকে এই প্রাইস হাইকের কারণ সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি।  তবে ক্রমবর্ধমান ম্যানুফাকচারিং কস্ট, কম্পোনেন্ট প্রাইস এবং মার্কেট কন্ডিশনের কারণে এই সিধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

ভারতের বাজারে 1,000 থেকে 3,000 টাকা মূল্যবৃদ্ধি ইউজারদের ফোন কেনার সিধান্ত পরিবর্তন করতে পারে। যেসব ইউজাররা কম বাজেটে 5G স্মার্টফোন খুঁজছেন, তাদের ওপর এই প্রাইস হাইকের প্রভাব পড়বে সবচেয়ে বেশি।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here