Vivo তাদের স্মার্টফোনের পরিধি বিস্তার করে Y এবং V সিরিজের অধীনে Vivo Y05e 4G এবং Vivo V70 Lite 4G স্মার্টফোন দুটি লঞ্চ করতে চলেছে। FCC ডেটাবেসে আপকামিং ফোন দুটি লিস্টেড হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে গুরুত্বপূর্ণ ফিচার এবং স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo Y05e 4G এবং Vivo V70 Lite 4G ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।
FCC সার্টিফিকেশন সাইটে Vivo Y05e 4G ফোনটি “V2606” মডেল নাম্বার এবং “2AUCY-V2606” FCC ID সহ লিস্টেড হয়েছিল। লিস্টিঙের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ফোনে “BA60” মডেল নাম্বার সহ 5050mAh ব্যাটারি দেওয়া হতে পারে। যা এই সেগমেন্টে শুধুমাত্র স্ট্যান্ডার্ড ব্যাটারি নয়, বরং বেশ ভালো বলা যেতে পারে। একইসঙ্গে “BK-C-50-B” মডেল নাম্বার সহ USB Type-C পোর্ট থাকবে।
FCC ডেটাবেস অনুযায়ী আসন্ন Vivo Y05e 4G ফোনটি OriginOS সহ কাজ করবে। ডেটাবেসে ভার্সন PD2577BF_EX_A_16.0.3.20.W30” থেকে এই বিষয়ে জানা গেছে। তাই ফোনটি লেটেস্ট সফটওয়্যার এক্সপিরিয়েন্স সহ লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে। আপকামিং ফোনটি 4GB RAM এবং 64GB স্টোরেজ অপশনে দেখা গেছে। তবে লঞ্চের সময় কোম্পানির পক্ষ থেকে আরও অপশন পেশ করা হবে বলে আশা করা হচ্ছে।
কানেক্টিভিটির জন্য Vivo Y05e 4G ফোনে GSM, UMTS, LTE, Bluetooth এবং WiFi 5 এর মতো ফিচার দেওয়া হতে পারে। IMEI ডিটেইলসের মাধ্যমে জানা গেছে “V2606” মডেল নাম্বার সহ ফোনটি Vivo Y05e 4G নামে বাজারে লঞ্চ করা হতে পারে।
FCC ডেটাবেস Vivo V70 Lite 4G ফোনটি “V2604” মডেল নাম্বার এবং “2AUCY-V2604” FCC ID সহ লিস্টেড হয়েছে। এই ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব ব্যাটারি হবে। লিস্টিং অনুযায়ী ফোনে “BB65” মডেল নাম্বার সহ 7920mAh বড় ব্যাটারি যোগ করা হতে পারে। এই প্রাইস রেঞ্জে এত বড় ব্যাটারি ইউজারদের কাছে আকর্ষণীয় হয়ে উঠতে পারে। এই বড় ব্যাটারির জন্য ফোনে দীর্ঘমেয়াদী ব্যাকআপ উপভোগ করা যাবে। যারা ব্যাটারি ব্যাকআপের কথা মাথায় রেখে স্মার্টফোন পছন্দ করেন, তাদের জন্য Vivo V70 Lite 4G ফোনটি ভালো অপশন হতে পারে।
Vivo V70 Lite 4G ফোনটি 8GB RAM এবং 256GB স্টোরেজ ভেরিয়েন্ট সহ লিস্টেড হয়েছে। কানেক্টিভিটির জন্য ফোনে GSM, UMTS, LTE, Bluetooth এবং WiFi 5 মতো ফিচার সাপোর্ট করতে পারে। অর্থাৎ এই ফোনেও বেসিক নেটওয়ার্ক এবং ওয়্যারলেস ফিচার পাওয়া যাবে।
আপাতত সম্প্রতি লিস্টিঙের মাধ্যমে ফোনের এই সমস্ত তথ্য প্রকাশ্যে এসেছে। এই FCC লিস্টিঙের মাধ্যমে স্পষ্ট বোঝা যাচ্ছে কোম্পানি তাদের আপকামিং ফোনের ব্যাটারি এবং স্টোরেজ অপশনের ক্ষেত্রে বেশি জোড় দিচ্ছে। যারা কম দামে দীর্ঘমেয়াদী ব্যাটারি ব্যাকআপ, একাধিক স্টোরেজ অপশন এবং স্মুথ পারফরমেন্স সহ স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য Vivo V70 Lite 4G ফোনটি ভালো বিকল্প হতে পারে।
FCC ডেটাবেসে একইসঙ্গে দুটি স্মার্টফোনের লিস্টিং দেখে মনে করা হচ্ছে শীঘ্রই ফোনগুলি বাজারে লঞ্চ করা হবে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের লঞ্চ ডেট, দাম এবং অন্যান্য ফিচার সম্পর্কে জানানো হয়নি, তবে আগামী দিনে Vivo এর পক্ষ থেকে এই বিষয়ে অফিসিয়াল ঘোষণা করা করা হতে পারে।
বাজেট ইউজারদের জন্য Vivo Y05e 4G ফোনটি লঞ্চ করা হতে পারে। অন্যদিকে বড় ব্যাটারি এবং দারুণ স্টোরেজ সহ মিড-সেগমেন্টে Vivo V70 Lite 4G ফোনটি লঞ্চ করা হতে পারে। যারা এই ফোনগুলি কেনার কথা ভাবছেন, সেইসব ইউজাররা Vivo Y05e 4G এবং Vivo V70 Lite 4G ফোনের জন্য অপেক্ষা করতে পারেন।
(সোর্স)








