Home খবর ভারতে লঞ্চ হতে পারে Vivo Y05s, Y11s 5G এবং Y21s 5G স্মার্টফোন, BIS প্ল্যাটফর্মে হল লিস্টেড

ভারতে লঞ্চ হতে পারে Vivo Y05s, Y11s 5G এবং Y21s 5G স্মার্টফোন, BIS প্ল্যাটফর্মে হল লিস্টেড

https://static.hub.91mobiles.com/multisite/wp-content/uploads/sites/4/2026/11/vivo-y05s-google-play-console-listing.avif

ভারতের বাজারে Vivo তাদের Y-সিরিজের নতুন স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। কারণ BIS সার্টিফিকেশন ওয়েবসাইটে আপকামিং সিরিজের Vivo Y05s 4G, Vivo Y11s 5G এবং Vivo Y21s 5G স্মার্টফোনগুলি লিস্টেড হয়েছে। তাই শীঘ্রই ভারতের বাজারে ফোনটি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। আগেই Google Play Console Supported Devices List এ এই তিনটি স্মার্টফোন স্পট হয়েছিল। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের স্পেসিফিকেশন সংক্রান্ত তথ্য জানা যায়নি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Y-সিরিজের নতুন স্মার্টফোনের লিস্টিং ডিটেইলস সম্পর্কে। এবং

BIS সাইটে লিস্টেড হল Vivo এর তিনটি নতুন স্মার্টফোন

BIS ডেটাবেসে Vivo Y05s 4G ফোনটি V2668 মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে। অন্যদিকে Vivo Y11s 5G এবং Vivo Y21s 5G ফোনদুটি যথাক্রমে V2669 এবং V2670 মডেল নাম্বার সহ দেখা গেছে। এই তিনটি স্মার্টফোন R-93031330 রেজিস্ট্রেশন নাম্বার সহ স্পট হয়েছে।

লিস্টিং অনুযায়ী গত 6 নভেম্বর BIS ডেটাবেসে Vivo Y05s 4G ফোনটি দেখা গিয়েছিল। তবে 2026 সালের 9 নভেম্বর Vivo Y11s 5G এবং Vivo Y21s 5G ফোনদুটি লিস্টেড হয়েছে। BIS লিস্টিঙের মাধ্যমে আপকামিং ফোনের নাম জানা যায়নি। তবে এর প্রকাশ্যে আসা Google Play Console লিস্টিঙের মডেল নাম্বার দেখে ফোনগুলি চেনা গিয়েছিল।

Google Play Console Supported Devices List এ Vivo Y05s 4G, Vivo Y11s 5G এবং Vivo Y21s 5G কোনগুলি স্পট হয়েছিল। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের মডেল নাম্বারের পাশাপাশি স্মার্টফোনের নামও প্রকাশ্যে এসেছিল।

Vivo Y11s 5G এবং Vivo Y21s 5G ফোনের ডিভাইস কোড Vivo T5 Lite 5G ফোনের মতো হবে বলে জানা গেছে। তাই আপকামিং ফোনদুটি T5 Lite 5G ফোনের রিব্র্যান্ডেড ভার্সন হবে বলে আভাস পাওয়া যাচ্ছে। একইভাবে Vivo Y05s 4G ফোনটির ডিভাইস কোড Vivo Y05 4G ফোনের মতো দেখাচ্ছে, এর ফলে এই ফোনটিও উপরোক্ত মডেলের রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে।

লিস্টিঙের মাধ্যমে তিনটি স্মার্টফোনের স্পেসিফিকেশন জানানো হয়নি। BIS এবং Google Play Console লিস্টিঙে ফোনের প্রসেসর, ডিসপ্লে, ক্যামেরা এবং ব্যাটারি উল্লেখ নেই। Vivo এর পক্ষ থেকে এখনও পর্যন্ত স্মার্টফোনের লঞ্চ সম্পর্কে অফিসিয়ালি ঘোষণা করা হয়নি।

জানিয়ে রাখি ভারতের সার্টিফিকেশন ওয়েবসাইটে তিনটি স্মার্টফোনের লিস্টিং দেখে মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি কোনগুলি পেশ করা হতে পারে। অদূর ভবিষ্যতে অন্যান্য সার্টিফিকেশন লিস্টিং বা লিকের মাধ্যমে ফোনের ফিচার সংক্রান্ত তথ্য জানা যাবে।