Vivo ভারতের বাজারে তাদের নতুন বাজেট রেঞ্জের 5G স্মার্টফোন Vivo Y19 5G লঞ্চ করেছে। এই ফোনে 5,500mAh শক্তিশালী ব্যাটারি, IP64 রেটিং এবং AI-পাওয়ার্ড ক্যামেরা ফিচার রয়েছে। এই ফোনের Rainbow Crystal Texture ফিনিশ ও মেটালিক ম্যাট ডিজাইন এই ফোনটিকে প্রিমিয়াম লুক দেয়। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনে দৈনন্দিন ব্যাবহারের জন্য যথেষ্ট মজবুত ও বিশ্বস্ত।
Vivo Y19 5G ফোনের দাম
- 4GB RAM + 64GB Storage – ₹10,499
- 4GB RAM + 128GB Storage – ₹11,499
- 6GB RAM + 128GB Storage – ₹12,999
Vivo Y19 5G ফোনটি 4GB RAM সহ দুটি এবং 6GB RAM সহ একটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। ফোনটির 4GB RAM + 64GB স্টোরেজ মডেলের দাম 10,499 টাকা এবং 4GB RAM + 128GB স্টোরেজ মডেলের দাম 11,499 টাকা রাখা হয়েছে। একইভাবে 6GB RAM ও 128GB স্টোরেজ সহ ফোনটির টপ মডেল 12,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এই ফোনটি Flipkart, vivo ইন্ডিয়া ই-স্টোর এবং অফালিন রিটেইল স্টোরের মাধ্যমে সেল করা হবে। ফোনটির 6GB + 128GB ভেরিয়েন্টে জিরো ডাউন পেমেন্ট এবং 3 মাসের নো কস্ট EMI অফারও দেওয়া হচ্ছে। ফোনটি Titanium Silver এবং Majestic Green কালার অপশনে পেশ করা হয়েছে।
Vivo Y19 5G ফোনের স্পেসিফিকেশন
- 6.74″ HD+ 90Hz Display
- MediaTek Dimensity 6300
- 6GB RAM + 128GB Storage
- 13MP Rear Camera
- 5MP Selfie Camera
- 5/500mAh Battery
ডিসপ্লে
Vivo Y19 5G ফোনে 90Hz রিফ্রেশ রেটযুক্ত 6.74-ইঞ্চির এইচডি+ এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে TÜV Rheinland সার্টিফিকেশন রয়েছে, যার ফলে ব্লু লাইট ইমিশন কম হয় এবং দীর্ঘ সময় পর্যন্ত ফোন ব্যাবহার করলেও চোখের কোনো ক্ষতি হবে না।
পারফরমেন্স
Vivo Y19 5G ফোনে 6nm ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি এবং 2.4GHz ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 6300 প্রসেসর যোগ করা হয়েছে। এই ফোনটি Android 14-বেসড Funtouch OS এ কাজ করে।
ক্যামেরা
Vivo Y19 5G ফোনে 13MP প্রাইমারি ক্যামেরা সেন্সর রয়েছে, যা AI-পাওয়ার্ড নাইট মোড, পোর্ট্রেট মোড এবং প্রো মোড সাপোর্ট করে। এছাড়া এতে AI Erase, AI Photo Enhance এবং AI Documents এর মতো বিভিন্ন স্মার্ট ফিচার দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 5MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে এবং এই ক্যামেরাও পোর্ট্রেট মোড এবং নাইট মোড সাপোর্ট করে।
ব্যাটারি
পাওয়ার ব্যাকআপের জন্য Vivo Y19 5G ফোনে 5500mAh BlueVolt ব্যাটারি রয়েছে। এতে Smart Charging Engine 2.0 টেকনোলজি দেওয়া হয়েছে, যা একই সঙ্গে দ্রুত ব্যাটারি চার্জ করতে এবং ব্যাটারি হেল্থ বজায় রাখতে সাহায্য করে। কোম্পানির বক্তব্য অনুযায়ী দীর্ঘ সময় পর্যন্ত গেমিং, ভিডিও স্ট্রিমিং ও সোশ্যাল মিডিয়া ব্রাউজিং সহজেই সামলাতে পারে এবং বারবার চার্জের প্রয়োজন হয় না।
অন্যান্য ফিচার
জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য Vivo Y19 5G ফোনে IP64 রেটিং যোগ করা হয়েছে। এই ফোনে Comprehensive Cushioning Structure রয়েছে, যা Swiss SGS Five-Star Drop Resistance Certification পেয়েছে। এই ফোনের থিকনেস 8.19mm এবং ওজন 199 গ্রাম, ফলে দীর্ঘ সময় পর্যন্ত ব্যাবহার করতে কোনো সমস্যা বা অসুবিধা হয় না।










