কিছু দিন আগে আমরা Vivo এর নতুন স্মার্টফোন Vivo Y19 সম্পর্কে একটি রিপোর্ট পেশ করেছিলাম, যেখানে ফোনটির ফুল স্পেসিফিকেশন থেকে শুরু করে ফোনটির দাম পর্যন্ত জানা গেছিল। এবার এই ফোনটি ভারতীয় মার্কেটে ফোনটি অফিসিয়ালি লঞ্চ হয়ে গেছে। ইতিমধ্যে ফোনটি দেশের অফলাইন মার্কেট এবং রিটেইল স্টোরে সেল করা হচ্ছে এবং এই ফোনটি 13,990 টাকার বিনিময়ে কেনা যাবে।
আরও পড়ুন : ঘুমানোর সময় বিস্ফোরণ ঘটে ফিটনেস ব্যান্ডে, ঝলসে গেল ইউজারের হাত
Vivo Y19 লুক
লুকের দিক থেকে এই ফোনটি অনেকটা কয়েক দিন আগে আমাজন ইন্ডিয়াতে লিস্টেড হওয়া ভিভো ইউ সিরিজের আগামী স্মার্টফোন Vivo U20 এর মতো দেখতে। এই ফোনটি বেজল লেস ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে যার ওপর দিকে “ভি” শেপের নচ দেওয়া হয়েছে। ডিসপ্লের তিনদিক বেজল লেস, তবে নিচের দিকে হালকা বডি পার্ট আছে। Vivo Y19 এর ব্যাক প্যানেলে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে যা ফোনটির ব্যাক প্যানেলে ওপরের বাঁদিকে ভার্টিক্যাল শেপে অবস্থিত। এই ক্যামেরা সেটআপে তিনটি ক্যামেরা সেন্সর ও একটি ফ্ল্যাশ লাইট আছে। এই সেটআপের নিচে “AI Triple Camera” লেখা আছে। ফোনটির ব্যাক প্যানেলে মাঝ বরাবর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে এবং নিচের বাঁদিকে Vivo এর ব্র্যান্ডিং দেওয়া হয়েছে।
Vivo Y19 স্পেসিফিকেশন
এই ফোনটি 1080 × 2340 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.53 ইঞ্চির ফুল এইচডি+ হ্যালো ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে যা 3ডি কার্ভড গ্লাস দিয়ে প্রোটেক্ট করা হয়েছে। Vivo Y19 অ্যান্ড্রয়েড 9 পাইযুক্ত ফনটাচ 9.2 ওএসের সঙ্গে লঞ্চ করা হয়েছে যা গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে মিডিয়াটেক হেলিও পি65 চিপসেটে রান করে। ভারতে এই ফোনটি 4 জিবি র্যামের সঙ্গে 128 জিবি মেমরিসহ লঞ্চ করা হয়েছে যা মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে 256 জিবি পর্যন্ত বাড়ানো যায়।
আরও পড়ুন : সস্তা হয়ে গেল Nokia 6.2 স্মার্টফোন, জেনে নিন নতুন দাম
ফোটোগ্ৰাফির জন্য Vivo Y19 এ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ক্যামেরা সেটআপে এলইডি ফ্ল্যাশের সঙ্গে এফ/1.78 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর আছে। এর সঙ্গে এই ফোনে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। একই ভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Vivo Y19 এ এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে।
Vivo Y19 একটি ডুয়েল সিম ফোন যা 4জি ভোএলটিই সাপোর্ট করে। বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে সিকিউরিটির জন্য এই ফোনের ব্যাক প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সঙ্গে সঙ্গে এতে ফেস আনলক ফিচারও আছে। পাওয়ার ব্যাকআপের জন্য Vivo Y19 এ 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এমএএইচের ব্যাটারী দেওয়া হয়েছে। ভারতীয় মার্কেটে Vivo Y19 ফোনটি 13,990 টাকা দামে লঞ্চ করা হয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










