10999 টাকা দামে লঞ্চ হল 6000mAh ব্যাটারি সহ ভিভোর নতুন 5G  স্মার্টফোন, দেখে নিন ফিচার এবং স্পেসিফিকেশন 

মে মাসে ভিভো তাদের 10499 টাকা দামে Vivo Y19 5G স্মার্টফোন ভারতের বাজারে পেশ করা হয়েছিল। অন্যদিকে আজ কোম্পানি এই সিরিজের অধীনে নতুন Vivo Y19s 5G স্মার্টফোন ভারতে লঞ্চ করা হয়েছে। এই লো বাজেট রেঞ্জের স্মার্টফোনটি 10 থেকে 11 হাজার টাকা এঞ্জে পেশ করা হয়েছে। কোম্পানির ওয়েবসাইটের মাধ্যমে অফিসিয়ালি জানিয়েছে এই কম দামের Vivo Y19s 5G স্মার্টফোনটি অফলাইন রিটেইল স্টোর এবং মোবাইল দোকানের মাধ্যমে কেনা যাবে।

Vivo Y19s 5G এর দাম:

4GB RAM + 64GB storage – 10999 টাকা

4GB RAM + 128GB storage – 11999 টাকা

6GB RAM + 128GB storage – 13499 টাকা

ভারতের বাজারে Vivo Y19s 5G স্মার্টফোনটি 4GB RAM এবং 6GB RAM ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। স্মার্টফোনটির 4GB RAM + 64GB ও 128GB স্টোরেজ অপশন 10,999 টাকা এবং 11,999 টাকা দামে পেশ করা হয়েছে। অন্যদিকে 6GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 13,499 টাকা রাখা হয়েছে। এই স্মার্টফোনটি Majestic Green ও  Titanium Silver কালার অপশনে লঞ্চ করা হয়েছে।

Vivo Y19s 5G স্পেসিফিকেশন:

Vivo Y19s 5G স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 15 এবং Funtouch OS 15 অপারেটিং সিস্টেমে সহ লঞ্চচ করা হয়েছে। প্রসেসিঙের জন্য স্মার্টফোনটিতে 6nm ফ্যাব্রিকেশন প্রোসেসে তৈরি 2.4GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 6300 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। স্মার্টফোনটিতে Expandable RAM ফিচার রয়েছে, এটি ফিজিক্যাল 6GB RAM ভার্চুয়াল RAM এর ব্যাবহারে মোট 12GB RAM (6+6GB) পারফরমেন্স পাওয়া যায়।

পাওয়ার ব্যাকআপের জন্য ভারতীয় বাজারে Vivo Y19s 5G স্মার্টফোনটি 6000mAh বড় ব্যাটারি সহ লঞ্চ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী একবার পুরো চার্জ করলে স্মার্টফোনটিতে প্রায় 30 ঘন্টা YouTube ভিডিও প্লেব্যাক টাইম পাওয়া যায়। স্মার্টফোনটির ব্যাটারি 5 বছর পর্যন্ত হেলথ লাইফ দিতে সক্ষম। একইসঙ্গে দ্রুত চার্জিঙের জন্য স্মার্টফোনটিতে 15W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা  হয়েছে।

ফটোগ্রাফির জন্য Vivo Y19s 5G স্মার্টফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই স্মার্টফোনের ব্যাক প্যানেলে f/2.2  অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং LED ফ্ল্যাশ ও সেকেন্ডারি AI লেন্স দেওয়া হয়েছে। একইসঙ্গে সেলফি ও ভিডিও কলের জন্য  স্মার্টফোনটিতে f/2.2 অ্যাপার্চারযুক্ত 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

Vivo Y19s 5G স্মার্টফোনটিতে 1600 × 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.74 ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্মার্টফোনটি LCD প্যানেল দিয়ে তৈরি ওয়াটারড্রপ নচ স্টাইল স্ক্রিন 90Hz রিফ্রেশ রেট, 700nits ব্রাইটনেস, এবং 260PPI পিক্সেল ডেনসিটি সাপোর্ট করে। একইসঙ্গে স্মার্টফোনটি SGS সার্টিফাইড মিলিটারি-গ্রেড ডিউরেবিলিটি সহ লঞ্চ করা হয়েছে। এছাড়া জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য Vivo Y19s স্মার্টফোনটিতে IP64 রেটিং যোগ করা হয়েছে।

যারা 12 হাজার টাকার চেয়েও কম দামে স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য Vivo Y19s 5G স্মার্টফোনটি একটি ভালো অপশন। এই দামে বাজারে উপস্থিত OPPO K13x, realme 14X এবং Tecno Pova 6 Neo স্মার্টফোনগুলিও ইউজাররা দেখতে পারেন। তবে 10 হাজার টাকার চেয়েও কম দামে ডায়মেনসিটি 6300 প্রসেসর সহ iQOO Z10 Lite স্মার্টফোনটিও দারুণ অপশন। Y19s 5G স্মার্টফোনটিতে 6000এমএএইচ ব্যাটারি রয়েছে।

 

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here