Highlights
- Vivo Y27 ফোনের 5G এবং 4G মডেল আসতে পারে।
- এই ফোনে 5000mAh ব্যাটারি দেওয়া যেতে পারে।
- এই ফোনটি প্রায় 16,000 টাকা দামে লঞ্চ হতে পারে।
Vivo শীঘ্রই তাদের Y-সিরিজের অধীনে Vivo Y27 5G এবং Vivo Y27 4G ফোন লঞ্চ করতে পারে। লিক রিপোর্ট অনুযায়ী আন্তর্জাতিক মার্কেটে এই ডিভাইসটি জুলাই মাসে হতে পারে। তবে লঞ্চের আগেই এই মোবাইল ফোনগুলি FCC সার্টিফিকেশন ওয়েবসাইটে তালিকাভুক্ত হয়েছে। আজকের এই পোস্টে আপনাদের Vivo Y27 ফোনের ডিটেইলস জানানো হল। আরও পড়ুন: জেনে নিন মোবাইলে লোকেশন অন করার সহজ পদ্ধতি
Vivo Y27 FCC তালিকা
এর আগে Vivo Y27 ডিভাইসগুলিও TKDN, EEC এবং NCC-তে তালিকাভুক্ত হয়েছিল। FCC সার্টিফিকেশন ডিটেইলস অনুযায়ী Vivo Y27 5G ফোনটি V2248 মডেল নম্বর সহ তালিকাভুক্ত হয়েছে। অন্যদিকে 4G ভেরিয়েন্ট V2249 মডেল নম্বরের সাথে দেখা গেছে।
- FCC তালিকা অনুযায়ী Vivo Y27 সিরিজের ফোনগুলি 5000mAh ব্যাটারি সহ তালিকাভুক্ত করা হয়েছে।
- Vivo Y27 5G ডিভাইসটিতে 5G-এর জন্য n2, n5, n7, n26, n38, n41, n66, n77 এবং n78-এর মতো ব্যান্ড সাপোর্ট দেখা যাবে৷
- উন্নত কানেক্টিভিটির জন্য উভয় ডিভাইসেই ডুয়াল ব্যান্ড ওয়াইফাই এবং ব্লুটুথ রয়েছে।
- এই তালিকা থেকে এতটুকুই জানা গেছে। এছাড়াও লিক রিপোর্টে এই ফোনের একাধিক স্পেসিফিকেশন সামনে এসেছে।
Vivo Y27 4G ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন
- ডিসপ্লে: টিপস্টার Paras Guglani-এর লিক অনুযায়ী, Vivo Y27 4G ফোনে HD + রেজোলিউশন সহ একটি ডিসপ্লে দেখা যেতে পারে।
- প্রসেসর: এই ডিভাইসে ভালো পারফরম্যান্সের জন্য Helio G85 চিপসেট ইনস্টল করা হবে।
- স্টোরেজ এবং RAM: Vivo Y27 ফোনে 4GB, 6GB RAM এবং 64GB, 128GB ইন্টারনাল স্টোরেজ থাকার সম্ভাবনা রয়েছে।
- ব্যাটারি: এই ফোনে 5,000mAh ব্যাটারি থাকবে। এই মুহূর্তে ফাস্ট চার্জিং সম্পর্কে কোনও তথ্য নেই।
- ক্যামেরা: Vivo Y27 ফোনে একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা লেন্স সহ একটি ডুয়াল বা ট্রিপল রেয়ার ক্যামেরা থাকবে। অন্যান্য লেন্স এবং সেলফি ক্যামেরা সম্পর্কে কোন তথ্য প্রকাশিত হয়নি।
- OS: এই ফোনটি Android 13-এ রান করবে।
Vivo Y27 5G ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন
- ডিসপ্লে: Vivo Y27 5G ফোনটি কয়েকদিন আগে Google Play কনসোল ডাটাবেসে দেখা গেছিল। তালিকা অনুযায়ী এই ফোনটি Full HD + ডিসপ্লে সহ প্রকাশিত হয়েছিল। যদিও ডিসপ্লের সাইজ এখনো জানা যায়নি।
- প্রসেসর: এই স্মার্টফোনে Dimensity 6020 (বা Dimensity 700) প্রসেসর থাকতে পারে।
- স্টোরেজ: এই ফোনটি মার্কেটে 6GB র্যাম সহ লঞ্চ হতে পারে। তবে লঞ্চের সময় এই ফোনের আরও RAM ভেরিয়েন্ট দেখা যেতে পারে।
- OS: ফোনটি লেটেস্ট Android 13-এ রান করবে।
- কানেক্টিভিটি: FCC তালিকায় 5G এর জন্য n2, n5, n7, n26, n38, n41, n66, n77 এবং n78-এর মতো ব্যান্ডগুলির সাপোর্ট দেখা গেছে। এছাড়া ডুয়াল ব্যান্ড ওয়াইফাই ও ব্লুটুথ এর সুবিধাও থাকবে।
Vivo Y27 ফোনের দাম
লিক রিপোর্ট অনুযায়ী Vivo Y27 4G ফোনটি জুলাই মাসে লঞ্চ হতে পারে। এই ফোনটি প্রায় 16,000 টাকা দামে লঞ্চ হতে পারে। এই ফোনটি ডিপ রেড, গ্রিন এবং ব্ল্যাক এই তিনটি কালার অপশনে লঞ্চ হবে বলে অনুমান করা হচ্ছে। যদিও Vivo Y27 5G ফোনের দামের ডিটেইলস এখনও জানা যায়নি। আরও পড়ুন: ভারতে Starlink স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা শুরু করতে পারেন ইলন মাস্ক, বড়সড় ধাক্কা পেতে পারে আম্বানির Jio!
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন









