Home খবর লঞ্চ হল Vivo Y31d ফোন, 7,200mAh ব্যাটারি এবং IP69+ রেটিং সহ ভিয়েতনামে পেশ হল নতুন 4G স্মার্টফোন

লঞ্চ হল Vivo Y31d ফোন, 7,200mAh ব্যাটারি এবং IP69+ রেটিং সহ ভিয়েতনামে পেশ হল নতুন 4G স্মার্টফোন

Vivo ভিয়েতনামে তাদের নতুন বাজেট স্মার্টফোন Vivo Y31d লঞ্চ করেছে। এই ফোনে মজবুত বডি, বড় ব্যাটারি এবং লেটেস্ট সফটওয়্যার দেওয়া হয়েছে। যেসব ইউজাররা 5G এর বদলে সুন্দর 4G ফোনে দীর্ঘ ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটি পছন্দ করেন মূলত তাদের জন্য এই ফোনটি লঞ্চ করা হয়েছে। এছাড়াও এই ফোনে 7,200mAh ব্যাটারি এবং IP69+ রেটিং সহ সুন্দর ডিসপ্লে, ক্যামেরা এবং 6GB RAM যোগ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির ডিটেইলস সম্পর্কে।

ভিয়েতনামে Vivo Y31d ফোনটি 6GB RAM ও 128GB স্টোরেজ সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনটির দাম 3,100,000 VND রাখা হয়েছে, ভারতীয় কারেন্সি অনুযায়ী এই দাম প্রায় 10,500 থেকে 11,000 টাকার মধ্যে। আগামী 8 জানুয়ারি থেকে এই ফোনটির সেল শুরু হবে। এই দিন‌ই ফোনটির অন্যান্য ভেরিয়েন্টের দাম জানা যাবে।

Vivo Y31d ফোনটির ডায়মেনশন 166.64 × 78.43 × 8.39mm (ডার্ক গ্ৰে) ও 8.49mm (হোয়াইট) এবং ওজন 219 গ্ৰাম। এই ফোনটি পলিমার ম্যাটেরিয়াল দিয়ে তৈরি এবং ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP68, IP69 এবং IP69+ রেটিং যোগ করা হয়েছে, যা এই ফোনটিকে সেগমেন্টের অন্যান্য ফোনের চেয়ে আলাদা করে তোলে।

Vivo Y31d ফোনে 6.75-ইঞ্চির HD+ ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিন 1570 × 720 পিক্সেল রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট, HBM মোডে 1250nits ব্রাইটনেস, 256 PPI পিক্সেল ডেনসিটি এবং 83% NTSC কালার গামুট সাপোর্ট করে।

প্রসেসিঙের জন্য Vivo Y31d ফোনে Qualcomm Snapdragon 6s Gen 2 4G চিপসেট দেওয়া হয়েছে। 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসরে 2.9GHz ক্লক স্পীডযুক্ত চারটি এবং 1.9GHz ক্লক স্পীডযুক্ত চারটি কোর যোগ করা হয়েছে। এই ফোনে 6GB ও 8GB LPDDR4X RAM রয়েছে এবং এই ফোনটি Virtual RAM Expansion টেকনোলজি সাপোর্ট করে। এই ফোনে 128GB UFS 2.2 টেকনোলজি দেওয়া হয়েছে। এই ফোনটি Android 16 বেসড OriginOS 6 অপারেটিং সিস্টেমে কাজ করে।

Vivo Y31d ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ যোগ করা হয়েছে। এই সেট‌আপে f/2.0 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি সেন্সর এবং 2MP সেকেন্ডারি লেন্স রয়েছে। এই ফোনের ক্যামেরায় নাইট মোড, পোর্ট্রেট, 50MP হাই-রেজোলিউশন মোড, স্লো মোশন, প্রো মোড, ডকুমেন্ট অ্যালাইনমেন্ট এবং আন্ডার‌ওয়াটার শুটিং ফিচার রয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে f/2.05 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে, যা নাইট মোড এবং পোর্ট্রেট মোড সাপোর্ট করে।

পাওয়ার ব্যাক‌আপের জন্য Vivo Y31d ফোনে 7,200mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এই ফোনটির ব্যাটারি 44W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে। কানেক্টিভিটি ফিচার হিসাবে এতে ডুয়েল ন্যানো সিম সাপোর্ট, 4G LTE, Wi-Fi 2.4GHz/5GHz, Bluetooth 5.1, NFC, USB Type-C পোর্ট এবং OTG সাপোর্ট রয়েছে। এই ফোনে এক্সেলেরোমিটার, জায়রোস্কোপ, প্রক্সিমিটি সেন্সর, লাইট সেন্সর, ই-কম্পাস এবং ইনফ্রারেড ট্রান্সমিটারের মতো বিভিন্ন সেন্সর দেওয়া হয়েছে।

যেসব ইউজাররা কম বাজেটে বড় ব্যাটারি এবং IP69+ রেটিং সহ সুন্দর 4G স্মার্টফোন কিনতে চান তাদের নতুন Vivo Y31d ফোনটি বেশ পছন্দ হবে। বাজারে উপস্থিত Redmi 13C, Samsung Galaxy A07 ও Infinix Smart 10 এর মতো 4G ফোনগুলির সঙ্গে এই নতুন ফোনটিকে প্রতিযোগিতায় নামতে হতে পারে। অবশ্য IP69+ রেটিং, 7,200mAh ব্যাটারি এবং Android 16 অপারেটিং সিস্টেম এই নতুন ফোনটিকে জিতিয়ে দেবে।

যাদের বাজেট 11,000 টাকার কাছাকাছি এবং 5G ফোনের পরিবর্তে 4G স্মার্টফোন কিনতে চান তাদের জন্য Vivo Y31d ফোনটি সেরা বিকল্প।