7000mAh ব্যাটারি এবং 8GB RAM সহ লঞ্চ হল নতুন Vivo Y31d Pro স্মার্টফোন, জলের মধ্যেও তোলা যাবে ভিডিও

2026 সালের শুরুতে Vivo গ্লোবাল মার্কেটে তাদের লো বাজেট স্মার্টফোন Vivo Y31d লঞ্চ করেছিল। এবার কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির প্রো মডেল vivo Y31d Pro পেশ করা হয়েছে। 7000mAh battery, 50MP Camera এবং 8GB RAM সহ এই ফোনটি ইন্দোনেশিয়াতে লঞ্চ করা হয়েছে। এই 4G ফোনটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল

7000mAh ব্যাটারি সহ স্মার্টফোন

vivo Y31d Pro ফোনের ব্যাটারি সেগমেন্ট এই ফোনটির সবচেয়ে উল্লেখযোগ্য বিশেষত্ব। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 7000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফুল চার্জে এই ফোনে 44 ঘন্টা পর্যন্ত ভিডিও স্ট্রিমিং করা যাবে। এই ফোনের Super Battery Saver মোড অন করলে মাত্র 1% ব্যাটারিতেও 40 মিনিট কলিং টাইম পাওয়া যাবে।

এই ফোনটিতে 6 বছরের ব্যাটারি হেল্থ বজায় থাকবে। vivo Y31d Pro ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 90W FlashCharge ফিচার যোগ করা হয়েছে। কোম্পানি জানিয়েছে মাত্র 58 মিনিটে ফোনটির ব্যাটারি 1% থেকে 100% পর্যন্ত চার্জ হতে পারে। এছাড়াও এই ফোনে Bypass Charging টেকনোলজি রয়েছে, ফলে হেভি প্রসেসিঙের সময় ব্যাটারির বদলে সরাসরি মাদারবোর্ডে পাওয়ার যায়।

vivo Y31d Pro ফোনের স্পেসিফিকেশন

vivo Y31d Pro 4G ফোনে 1570 × 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.75-ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। LCD প্যানেল দিয়ে তৈরি এই পাঞ্চ হোল স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 1250nits ব্রাইটনেস সাপোর্ট করে। এই flicker-free স্ক্রিনে TUV সার্টিফিকেশন রয়েছে, ফলে দীর্ঘ সময় পর্যন্ত ফোনটি ব্যাবহার করলেও চোখের তেমন ক্ষতি হবে না।

এই ফোনটি Android 16 বেস্ড OriginOS 6 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য vivo Y31d Pro 4G ফোনে Qualcomm Snapdragon 685 চিপসেট যোগ করা হয়েছে। 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 1.9GHz থেকে 2.8GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। এই ফোনটিতে LPDDR4X RAM টেকনোলজি দেওয়া হয়েছে। এছাড়াও Extended RAM ফিচারের মাধ্যমে ফোনটির RAM বাড়ানো যায়।

vivo Y31d Pro 4G ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ যোগ করা হয়েছে। এই সেট‌আপে LED ফ্ল্যাশের সঙ্গে f/2.0 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি সেন্সর এবং 2MP সেকেন্ডারি লেন্স রয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ক্যামেরার নাম রাখা হয়েছে Underwater Camera, অর্থাৎ জলের মধ্যেও এই ফোনটি ছবি ও ভিডিও তুলতে সক্ষম।

জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য vivo Y31d Pro 4G ফোনে IP68, IP69, IP69+ রেটিং যোগ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে এই ফোনটি 30 মিনিট পর্যন্ত 1.5 মিটার গভীর জলে পড়ে থাকলেও কোনো ক্ষতি হবে না। কানেক্টিভিটি ফিচার হিসাবে এই ফোনে Wi-Fi, Bluetooth 5.1 ও NFC সহ OTG সাপোর্ট রয়েছে।

vivo Y31d Pro ফোনের দাম

ইন্দোনেশিয়ার মার্কেটে vivo Y31d Pro 4G ফোনটি মোট তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্টে 6GB RAM +128GB Storage দেওয়া হয়েছে এবং এটির দাম রাখা হয়েছে IDR 42,99,000 অর্থাৎ প্রায় 23,399 টাকা। এই ফোনটির 8GB RAM মডেলে 128GB এবং 256GB মেমরি যোগ করা হয়েছে। এই দুটি মডেল যথাক্রমে IDR 48,99,000 (প্রায় 26,669 টাকা) এবং IDR 54,99,000 (প্রায় 29,939 টাকা) দামে পেশ করা হয়েছে। বিদেশে এই ফোনটি Satin White এবং Black Gem কালার অপশনে সেল করা হবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here