vivo ভারতের বাজারে তাদের স্মার্টফোনের সংখ্যা বৃদ্ধি করে একটি নতুন ফোন লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে দেশের মার্কেটে vivo Y31t 5G নামের এই নতুন ফোনটি পেশ করা হয়েছে। অফলাইন মার্কেটে আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে এই নতুন 5G ফোনটি সরাসরি রিটেইল স্টোরে লঞ্চ করা হয়েছে এবং মোবাইলের দোকানের মাধ্যমে ইতিমধ্যে ফোনটির সেলও শুরু হয়ে গেছে। vivo Y31t 5G ফোনটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
vivo Y31t 5G ফোনের দাম
ভারতের বাজারে vivo Y31t 5G ফোনটি মোট তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনের বেস মডেলে 4GB RAM এর সঙ্গে 128GB Storage দেওয়া হয়েছে এবং এই মডেলের দাম রাখা হয়েছে 25,999 টাকা। এই 5G ফোনটির 6GB RAM ভেরিয়েন্ট 128GB এবং 256GB স্টোরেজ অপশনে সেল করা হবে। এই দুটি মডেলের দাম যথাক্রমে 29,999 টাকা এবং 34,999 টাকা রাখা হয়েছে। এই ফোনটি Mint Green এবং Ruby Red কালার অপশনে সেল করা হচ্ছে এবং আপাতত কোম্পানির পক্ষ থেকে ফোনটির দামে 1500 টাকা ব্যাঙ্ক ডিস্কাউন্টও দেওয়া হচ্ছে।
vivo Y31t 5G ফোনের স্পেসিফিকেশন
এই ফোনটি Android 16 বেস্ড OriginOS 6 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য vivo Y31t 5G ফোনে Qualcomm Snapdragon 4 Gen 2 চিপসেট দেওয়া হয়েছে। 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 1.95GHz থেকে 2.2GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। এর পাশাপাশি সুন্দর গ্রাফিক্সের জন্য এতে Adreno 613 GPU যোগ করা হয়েছে।
vivo Y31t 5G ফোনে 1570 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.75-ইঞ্চির HD+ ডিসপ্লে রয়েছে। LCD প্যানেল দিয়ে তৈরি এই পাঞ্চ হোল স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পেলিং রেট এবং 1200nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনটির স্ক্রিনে লো ব্লু লাইট, ডিসি ডিমিং এবং আই প্রোটেকশন ফিচার দেওয়া হয়েছে, ফলে দীর্ঘ সময় পর্যন্ত ফোনটি ব্যাবহার করলেও ইউজারদের চোখের তেমন ক্ষতি হবে না।
এই ফোনের অন্যতম বিশেষত্ব হল ফোনটির ব্যাটারি সেগমেন্ট। vivo Y31t 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 7200mAh ব্যাটারি যোগ করা হয়েছে। ফুল চার্জে এই ফোনটি অনায়াসে গোটা দিন ব্যাকআপ দিতে পারবে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 44W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। এই বড় ব্যাটারি সত্ত্বেও ফোনটির থিকনেস মাত্র 8.39mm।
vivo Y31t 5G ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে LED ফ্ল্যাশের সঙ্গে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি সেন্সর এবং 2MP সেকেন্ডারি লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিদিও কলের জন্য এই ফোনে f/2.05 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এছাড়াও জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এই ফোনে IP68 + IP69 রেটিং দেওয়া হয়েছে।











