Home খবর লঞ্চের আগেই সার্টিফিকেশন সাইটে লিস্টেড হল Vivo Y500 4G স্মার্টফোন, প্রকাশ্যে এল ফিচার এবং ডিজাইন

লঞ্চের আগেই সার্টিফিকেশন সাইটে লিস্টেড হল Vivo Y500 4G স্মার্টফোন, প্রকাশ্যে এল ফিচার এবং ডিজাইন

Vivo কোম্পানির আপকামিং Vivo Y500 4G ফোনটি গুগল প্লে কনসোলে লিস্টেড হয়ে গেছে। এর আগে এই মডেলটি Bluetooth SIG সার্টিফিকেশন সাইটেও তালিকাভুক্ত হয়েছে। এই নতুন লিস্টিং অনুযায়ী আপকামিং Vivo Y500 ফোনটি একটি 4G ডিভাইস হিসাবে পেশ করা হবে। অর্থাৎ গ্লোবাল মার্কেটে এই ফোনটি কম দামে সেল করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির নতুন লিস্টিং সম্পর্কে।

Vivo Y500 4G ফোনের Google Play Console লিস্টিং

Google Play Console লিস্টিঙে Vivo Y500 ফোনটি V2570, V2584, V2627, V2634 ও V2635 মডেল নাম্বার সহ দেখা গেছে। সবচেয়ে বড় কথা এই সবকটি মডেলে ‘V2570’ ডিভাইস কোড লেখা রয়েছে। এই লিস্টিং দেখে মনে করা হচ্ছে কোম্পানি বিভিন্ন বাজারে আলাদা আলাদা নাম বা আঞ্চলিক ভার্সন পেশ করতে পারে।

লিস্টিং অনুযায়ী Vivo Y500 ফোনটি Android 16 অপারেটিং সিস্টেমে কাজ করতে পারে। এর সঙ্গে এই ফোনটির একটি মডেলে 8GB RAM থাকবে বলে জানা গেছে।

লিস্টিঙে ফোনটির চিপসেট কোডে Spreadtrum UM9360 উল্লেখ করা হয়েছে। এই চিপের দুটি কোর 2.2GHz ক্লক স্পীড এবং বাকি ছয়টি কোর 2GHz ক্লক স্পীডে কাজ করবে। রিপোর্ট অনুযায়ী এটি Unisoc T7300 প্রসেসর হতে পারে। গ্ৰাফিক্সের জন্য এই ফোনটিতে 950MHz ক্লক স্পীডযুক্ত Mali-G57 GPU থাকবে বলে আশা করা হচ্ছে।

এই আপকামিং ফোনটিতে 1260 × 2800 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড ডিসপ্লে দেওয়া হতে পারে বলে জানা গেছে। এই স্ক্রিনে 440 DPI পিক্সেল ডেনসিটি থাকতে পারে। লিস্টিং থেকে প্রকাশ্যে আসা রেন্ডারে দেখা গেছে এই ফোনে কার্ভড ডিসপ্লে যোগ করা হবে। এই ডিসপ্লের পাঞ্চ হোল কাট‌আউটের মধ্যে ফ্রন্ট ক্যামেরা থাকবে। এই ফোনে অত্যন্ত পাতলা বেজল থাকবে। ফোনটির ডানদিকের প্যানেলে ভলিউম রকার এবং পাওয়ার বাটন অবস্থিত হবে।

আগেই বলা হয়েছে ইতিমধ্যে Vivo Y500 ফোনটি Bluetooth SIG সাইটেও দেখা গেছে। তবে Google Play Console এ ফোনটির পাঁচটি মডেল নাম্বার যোগ করা হলেও, এই প্ল্যাটফর্মে ফোনটি শুধুমাত্র তিনটি মডেল নাম্বার সহ লিস্টেড করা হয়েছে। এটি দেখে মনে করা হচ্ছে বিভিন্ন দেশে এই ফোনের আলাদা আলাদা মডেল পেশ করা হতে পারে।

আপাতত কোম্পানির পক্ষ থেকে এই আপকামিং ফোনটির লঞ্চ সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। তবে ক্রমাগত প্রকাশ্যে আসা লিস্টিং দেখে মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি Vivo Y500 4G ফোনটি পেশ করা হবে।