শীঘ্রই Vivo তাদের নতুন বাজেট Vivo Y500 4G স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে নেপালে অফিসিয়ালি ফোনটি টিজ করা হচ্ছে। Vivo Nepal তাদের অফিসিয়াল Instagram হ্যান্ডেলে বেশ কিছু টিজার জারি করেছে। এই টিজারের মাধ্যমে ফোনের ডিসপ্লে, ব্যাটারি, ডিজাইন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ ফিচার সম্পর্কে জানা গেছে। কোম্পানির পক্ষ থেকে এখনো পর্যন্ত ফোনের লঞ্চ ডেট সম্পর্কে জানানো হয়নি, তবে শীঘ্রই এই বিষয়ে অফিসিয়ালি ঘোষণা করা হতে পারে। নিচে Vivo Y500 4G ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।
Vivo Y500 4G ফোনের স্পেসিফিকেশন
টিজার অনুযায়ী Vivo Y500 4G ফোনটিতে 1.5K Infinity AMOLED ডিসপ্লে দেওয়া হবে। এই স্মার্টফোনে 8100mAh এর বড় BlueVolt ব্যাটারি থাকবে বলে জানা গেছে। যারা বড় ব্যাটারির পাশাপাশি দীর্ঘমেয়াদী ব্যাকআপ সহ ফোন খুঁজছেন, এমন ইউজারদের জন্য আপকামিং ফোনটি ভালো অপশন হতে পারে। কোম্পানি আরও জানিয়েছে ফোনটিতে একটি “Ultra-Smooth Processor” দেওয়া হবে । তবে এখনো এই চিপসেটের নাম জানানো হয়নি।
Vivo Y500 4G স্মার্টফোনটি ব্র্যান্ডের পক্ষ থেকে “Y So Cool” ট্যাগলাইন সহ টিজ করা হচ্ছে। টিজার ইমেজ দেখে মনে করা হচ্ছে ফোনটি White কালার অপশনে লঞ্চ করা হতে পারে। Y500 4G ফোনটি ভার্টিক্যাল ক্যামেরা মডিউলে লঞ্চ করা হতে পারে। এটি সম্প্রতি ভারতে লঞ্চ হওয়া Vivo T5 Pro 5G ফোনের মতো দেখাচ্ছে। ক্যামেরা মডিউলে Aspherical Camera ব্র্যান্ডিং দেওয়া হয়েছে, এতে অসাধারণ ফটোগ্রাফিক এক্সপিরিয়েন্স পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
আগের লিস্টিং থেকে জানা গেছে
জানিয়ে রাখি আগেই Google Play Console লিস্টিঙে Vivo Y500 4G ফোনটি দেখা গিয়েছিল। লিস্টিং অনুযায়ী স্মার্টফোনটিতে UNISOC T7300 প্রসেসর দেওয়া হতে পারে। একইসঙ্গে ফোনে Android 16 অপারেটিং সিস্টেম এবং 8GB RAM থাকবে বলেও জানা গিয়েছিল। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের এই সমস্ত ফিচার সম্পর্কে কনফার্ম জানানো হয়নি।
Bluetooth SIG ডেটাবেসে স্মার্টফোনটি স্পট হয়েছিল। এই লিস্টিঙে ফোনটি V2627, V2634 এবং V2635 মডেল নাম্বার সহ দেখা গিয়েছিল। অন্যদিকে Google Play Console Supported Devices লিস্টিঙের মাধ্যমে V2570, V2584, V2627, V2634 এবং V2635 মডেল নাম্বার সম্পর্কে জানা গিয়েছিল। অর্থাৎ আপকামিং Vivo Y500 4G ফোনটি আলাদা-আলাদা বাজারে লঞ্চ করা হবে।
যদিও এখনো Vivo Y500 4G ফোনের অফিসিয়াল লঞ্চ ডেট সম্পর্কে জানানো হয়নি, তবে নেপালের টিজার প্রকাশ্যে আসার পর মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি অফিসিয়ালি ফোনটি লঞ্চ করা হতে পারে। ভবিষ্যতে এই ফোনের প্রসেসর, ক্যামেরা এবং দাম সম্পর্কে তথ্য জানানো হতে পারে। অদূর ভবিষ্যতে এই ফোনটি সম্পর্কে আরও তথ্য জানা যাবে বলে আশা করা হচ্ছে।
(সোর্স)
