8GB RAM আর 5,000mAh ব‍্যাটারীর সাথে লঞ্চ হল স্ন‍্যাপড্রাগন 480 চিপসেটের Vivo Y52s 5G ফোন

Vivo গত বছর ডিসেম্বর মাসে অন্তরাষ্ট্রিয় বাজারে নিজের 5G ফোন পেশ করে Vivo Y52s লঞ্চ করেছিল। এই মোবাইল ফোন মিডিয়াটেক এর ডায়মনসিটি 720 চিপসেটের সাথে বাজারে এসেছিল যার শুরুর দিকের দাম 18,000 টাকার কাছাকাছি ছিল। আবার এখন ভিভো নিজের এই ফোনে কিছু বদল করে আরও একটি মডেল মার্কেটে পেশ করেছে। ভিভো ওয়াই52এস এর এই নতুন মডেল কোয়ালকম প্রসেসর যুক্ত করা হয়েছে যা স্ন‍্যাপড্রাগন 480 5জি চিপসেট এর সাথে কাজ করে।

আরও পড়ুন: জেনে নিন OIS কি এবং ফোটোগ্রাফির ওপর এর কি প্রভাব পড়ে

Vivo Y52s এর এই নতুন মডেলকে Vivo Y52s(to edition) নাম দেওয়া হয়েছে যা আপাতত চিনের বাজারে লঞ্চ হয়েছে। ভিভো ওয়াই52এস এর প্রথম মডেল মিডিয়াটেক ডায়মনসিটি 720 চিপসেট সাপোর্ট করে এবং এই নতুন মডেলে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 480 চিপসেট দেওয়া হয়েছে। শোনা যাচ্ছে যে এই দুটি চিপসেট 5G কানেক্টিভিটি সাপোর্ট করবে এবং ডুয়াল ব‍্যান্ড 5জি তে কাজ করবে। মিডিয়াটেক এবং কোয়ালকম দুটি কোম্পানির এই চিপসেট মিডবাজেট ফোনের জন্য বানানো হয়েছে।

Vivo Y52s (t1 edition)

ভিভো ওয়াই52এস এর এই নতুন এডিশন এর ফিচার্স এবং স্পেসিফিকেশন্সের কথা বললে এই ফোনকে 20.1:9 আস্পেক্ট রেশিওতে পেশ করা হয়েছে যা 1080×2408 পিক্সেল রেজিউলেশনের 6.58 ইঞ্চির ফুল‌এইচডি + ওয়াটারড্রপ নচ ডিসপ্লে সাপোর্ট করে। ফোনের ডিসপ্লে 90 হার্টজ রিফ্রেশ রেট এবং 180 হার্টজ টাচ স্যাম্পলিং রেটে কাজ করে। এই নতুন ওপ্পো ফোনের ডায়মেন্শান 164.15×75.35×8.40 এম‌এম আর ওজন 185.5 গ্রাম।

আরও পড়ুন: ভারতে প্রথম কোয়ার্টারে দারুণ সেল হয়েছে স্মার্টফোনের, করোনার দ্বিতীয় ঢেউয়ে পড়বে গ্ৰাফ

Vivo Y52s (t1 edition) অ্যান্ড্রয়েড ওএস এ লঞ্চ হয়েছে যা কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 480 চিপসেটে চলে। এই ফোনটি 8জিবি র‍্যামের সাথে 128জিবি আর 256 জিবি স্টোরেজের দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এইভাবে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য ভিভো ওয়াই52এস এর নতুন এডিশনে 5,000এম‌এএইচ এর বড়ো ব‍্যাটারী দেওয়া হয়েছে যা 18 ওয়াটের ফাস্টট চার্জিং প্রযুক্তি যুক্ত করা হয়েছে। এই ফোনকে Coral Sea, Monet আর Titanium Gray কালারে বাজারে আনা হয়েছে।

ফোটোগ্রাফি সেগ্মেন্টের কথা বলা হলে ভিভো ওয়াই52এস টি1 এডিশন ডুয়াল রিয়ার ক‍্যামেরা সাপোর্ট করে। ফোনের ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশের সাথে 48মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে যার সাথে 2মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর আছে। আবার সেল্ফি আর ভিডিও কলিং এর জন্য ফোনে 8মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া আছে। সিকিউরিটি এর জন্য ফোনের সাইড প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেডেড পাওয়ার বাটন দেওয়া আছে এবং এর সাথেই এই ফোনে ফেস আনলক ফিচার‌ও সাপোর্ট করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here