Home খবর প্রথমবার লিস্টেড হল Vivo Y600i স্মার্টফোন, প্রকাশ্যে এসেছে AI Edition এর মডেল নাম্বার

প্রথমবার লিস্টেড হল Vivo Y600i স্মার্টফোন, প্রকাশ্যে এসেছে AI Edition এর মডেল নাম্বার

শীঘ্রই চীনের বাজারে Vivo Y500i ফোনের সাক্সেসার হিসাবে নতুন স্মার্টফোন লঞ্চ করা হতে পারে। কারণ Google Play supported devices এ আপকামিং ফোনটি Vivo Y600i নামে লিস্টেড হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের মডেল নাম্বার এবং ডিভাইস কোড প্রকাশ্যে এসেছে। লিস্টিঙে ফোনটি Vivo Y600i AI Edition দেখা গেছে। এই সার্টিফিকেশন সাইটে ফোন দুটি একটি মডেল নাম্বার এবং ডিভাইস কোড দেওয়া হয়েছে। তাই AI Edition আলাদা স্পেসিফিকেশন সহ মডেলের পরিবর্তে অ্যাডভান্স AI ফিচার সহ ভেরিয়েন্ট হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo Y600i AI Edition ফোনের লিস্টিং ডিটেইলস সম্পর্কে।

Google Play লিস্টিঙে দেখা গেছে Vivo Y600i

Google Play সাপোর্টেড ডিভাইস লিস্টিঙে ‘Vivo Y600i’ নাম সহ ফোনটি ‘V2617A’ মডেল নাম্বার সহ স্পট হয়েছে। এই ডিভাইস বা মডেল কোড PD2617 হবে বলে জানা গেছে। এই প্রথম Y600i মডেলটি কোনো ডেটাবেসে লিস্টেড হয়েছে। এটি ডেটাবেসে ‘Vivo Y600i AI Edition’ দেখা গেছে। সবচেয়ে বড় কথা মডেলের জন্য V2617A মডেল নাম্বার এবং PD2617 ডিভাইস কোড রয়েছে।

লিস্টিঙে এই দুটি মডেলের স্পেসিফিকেশন বা উভয় ভেরিয়েন্টের পার্থক্য সম্পর্কে কিছু জানানো হয়নি। তাই AI Edition মডেলের বিশেষত্ব সম্পর্কে এখনই সঠিকভাবে কিছু বলা সম্ভব নয়। বর্তমানে এই বিষয়ে আরও তথ্য প্রকাশ্যে আসার অপেক্ষা করা হচ্ছে।

Vivo Y500i ফোনের সাক্সেসার হতে পারে Vivo Y600i

কোম্পানির আপকামিং Vivo Y600i ফোনটি আগের Vivo Y500i ফোনের সাক্সেসার হিসাবে লঞ্চ করা হতে পারে। 2026 সালের জানুয়ারি মাসে Vivo Y500i ফোনটি পেশ করা হয়েছিল। এতে Snapdragon 4 Gen 2 প্রসেসর দেওয়া হয়েছিল। ফোনে 6.75 ইঞ্চির 120Hz LCD ডিসপ্লে রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 7,200mAh বড় ব্যাটারি এবং 44W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছিল।

আপকামিং Y600i ফোনটিতে আগের মডেলের তুলনায় আপগ্ৰেডেড ফিচার পাওয়া যাবে। Vivo এর পক্ষ থেকে এখনও পর্যন্ত Y600i ফোনের সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি। লিস্টিঙে ‘V2617A’ মডেল নাম্বার দেখে মনে করা হচ্ছে শীঘ্রই চীনের বাজারে ফোনটি পেশ করা হতে পারে। পরবর্তী সময়ে ফোনের স্পেসিফিকেশন এবং লঞ্চ সংক্রান্ত তথ্য শেয়ার করা হতে পারে। আপকামিং ফোনটি মিড রেঞ্জে একটি দারুন বিকল্প হতে পারে।